শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০২:০১, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা

♦ প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজধানীতে মোতায়েন স্পেশাল ইউনিট ♦ সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার ♦ নৌবাহিনী ৫ হাজার ♦ বিমানবাহিনী ৩ হাজার ৭৩০ ♦ বিজিবি ১ হাজার ২১০ প্লাটুন ♦ পুলিশ ১ লাখ ৮৭ হাজার ♦ র‌্যাব ৯ হাজার ৩৪৯ ♦ আনসার ৫ লাখ ৬৭ হাজার
আলী আজম
প্রিন্ট ভার্সন
দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবে সারা দেশ। ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট ও নাশকতা এড়াতে ইতোমধ্যে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে অতিরিক্ত ফোর্স। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার সদস্যরা যৌথ বা এককভাবে চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করেছেন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, ডগ স্কোয়াড কে-৯ ইউনিট, ক্রাইম সিন টিমসহ মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং করা হবে। সিসিটিভিতে মনিটরিংয়ের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্র থেকে নেওয়া হবে রিয়েল টাইম ফুটেজ। নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে অভিযোগ জানাতে ট্রিপল নাইনে (৯৯৯) কল করতে বলা হয়েছে। পাশাপাশি ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু করা হয়েছে নির্বাচন বন্ধু হটলাইন ট্রিপল থ্রি (৩৩৩)। সংশ্লিষ্টরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহত করা হবে। এর পরও কেউ আইনের ব্যত্যয় ঘটালে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এখনো হাজারের বেশি লুটের অস্ত্র ও লাইসেন্সের বৈধ ২০ হাজার অস্ত্র জমা না পড়া এবং সমাজমাধ্যমে হুট করে গুজব রটিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ার মতো বিষয়গুলো নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করলেও নির্বাচনে সেগুলো প্রভাব বিস্তার করতে পারবে না। এতে করে ভোটাররা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩, সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে ৪৫ হাজার ৮২০ জন গ্রামপুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করছেন। থাকছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।

ডিএমপি সূত্র জানিয়েছেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত টিমগুলো মাঠে মোতায়েন থাকবে। রাজধানীর বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও আরোহীদের তল্লাশি করা হচ্ছে। কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন এমন নানান প্রশ্নের মাধ্যমে যাচাই করা হচ্ছে চলাচলের কারণ। প্রয়োজনে কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।

ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া ঢাকায় আজ ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এ তিনটি স্তরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া ড্রোন ব্যবহার করে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আগের নির্বাচনের মতো এবার ব্যালট বাক্স কেউ নিয়ে যেতে পারবে না, এবার নিতে হলে আনসার সদস্যদের লাশের ওপর দিয়ে নিতে হবে। সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাওয়া যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশৃঙ্খলা হলে কোনোভাবেই কেন্দ্র ছাড়া যাবে না।’

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই; ঝুঁকি রয়েছে তাদের জন্য, যারা নির্বাচন ব্যাহত করতে চায়, জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে কিংবা ফলাফল মেনে না নিয়ে আইন ভঙ্গ করবে। ইতোমধ্যে ৬৪ জেলায় র‌্যাবের টিম মোতায়েন রয়েছে। রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসিদের সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র‌্যাব।’ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে। নির্বাচনি দায়িত্ব পালনে বিজিবির প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড।’

এই বিভাগের আরও খবর
পাইপলাইনে ভারত থেকে আসছে ডিজেল
পাইপলাইনে ভারত থেকে আসছে ডিজেল
ঘুষ দাবির অভিযোগ ফাঁসে বিচারকাজ শতভাগ প্রশ্নবিদ্ধ
ঘুষ দাবির অভিযোগ ফাঁসে বিচারকাজ শতভাগ প্রশ্নবিদ্ধ
স্বাধীন দেশ প্রতিষ্ঠাই ছিল লক্ষ্য
স্বাধীন দেশ প্রতিষ্ঠাই ছিল লক্ষ্য
শেষ ১০ দিনের প্রার্থনা
শেষ ১০ দিনের প্রার্থনা
যুক্তরাষ্ট্র চুক্তিতে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ
যুক্তরাষ্ট্র চুক্তিতে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ
অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার
অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার
নারীর সম্পত্তি নিয়ে বিকল্প আইনি পথের আহ্বান
নারীর সম্পত্তি নিয়ে বিকল্প আইনি পথের আহ্বান
হাদি হত্যায় দেশিবিদেশি ষড়যন্ত্র
হাদি হত্যায় দেশিবিদেশি ষড়যন্ত্র
সংবিধান সংস্কারের সিদ্ধান্ত সংসদে
সংবিধান সংস্কারের সিদ্ধান্ত সংসদে
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
সেই উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জামায়াত আমির
সেই উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জামায়াত আমির
অধরা জঙ্গল সলিমপুরের ডনেরা
অধরা জঙ্গল সলিমপুরের ডনেরা
সর্বশেষ খবর
অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে: জিএমপি উপ-পুলিশ কমিশনার
অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে: জিএমপি উপ-পুলিশ কমিশনার

এই মাত্র | নগর জীবন

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

৪ মিনিট আগে | অর্থনীতি

রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ মিনিট আগে | দেশগ্রাম

গৌরনদীতে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তাঘাটে আড্ডায় নিষেধাজ্ঞা
গৌরনদীতে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তাঘাটে আড্ডায় নিষেধাজ্ঞা

১৪ মিনিট আগে | দেশগ্রাম

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

১৮ মিনিট আগে | দেশগ্রাম

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৮ মিনিট আগে | জাতীয়

এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

২০ মিনিট আগে | অর্থনীতি

ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬
ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬

২৫ মিনিট আগে | দেশগ্রাম

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা
মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

২৫ মিনিট আগে | দেশগ্রাম

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি

২৭ মিনিট আগে | জাতীয়

জমিতে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ
জমিতে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

২৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত
সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত

৩০ মিনিট আগে | পরবাস

কুষ্টিয়ায় প্রত্যাহার হওয়া ওসির শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
কুষ্টিয়ায় প্রত্যাহার হওয়া ওসির শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

৩২ মিনিট আগে | দেশগ্রাম

নষ্ট মরিচ মিশিয়ে মশলা তৈরি, দুই লাখ টাকা জরিমানা
নষ্ট মরিচ মিশিয়ে মশলা তৈরি, দুই লাখ টাকা জরিমানা

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

বিদ্যুৎ-জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের শক্তিশালী সংযোগ আছে: প্রণয় ভার্মা
বিদ্যুৎ-জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের শক্তিশালী সংযোগ আছে: প্রণয় ভার্মা

৩৯ মিনিট আগে | জাতীয়

ট্রাম্প-এপস্টাইনের টাইটানিক পোজ, তোলপাড়
ট্রাম্প-এপস্টাইনের টাইটানিক পোজ, তোলপাড়

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আইসিসি র‍্যাঙ্কিংয়ে অভিষেক-ইশানের দাপট
আইসিসি র‍্যাঙ্কিংয়ে অভিষেক-ইশানের দাপট

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

পরিশুদ্ধ জীবন গঠনে কিয়ামুল লাইল মাইলফলক: আল্লামা জুবাইর
পরিশুদ্ধ জীবন গঠনে কিয়ামুল লাইল মাইলফলক: আল্লামা জুবাইর

৫৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবেন ট্রাম্প: ফিফা সভাপতি
বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবেন ট্রাম্প: ফিফা সভাপতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঈদে ৭ দিন শেয়ারবাজার বন্ধ থাকবে
ঈদে ৭ দিন শেয়ারবাজার বন্ধ থাকবে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা

১ ঘণ্টা আগে | নগর জীবন

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ
টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকের টাকা না পেয়ে চেয়ারম্যান কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকের টাকা না পেয়ে চেয়ারম্যান কার্যালয় ভাঙচুরের অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাউবি ও বিপসটের মধ্যে সমঝোতা স্মারক সই
বাউবি ও বিপসটের মধ্যে সমঝোতা স্মারক সই

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সিলেটে সেই ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার
সিলেটে সেই ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

৪০ বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ট্রাম্প
৪০ বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ
টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক
আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা
ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে 'সবচেয়ে তীব্রতম' দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে 'সবচেয়ে তীব্রতম' দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে নিরাপত্তায় অপরাগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর
হরমুজ প্রণালিতে নিরাপত্তায় অপরাগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান
ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল
ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার
ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুবাইকে যে কারণে চুরমার করছে ইরান
দুবাইকে যে কারণে চুরমার করছে ইরান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে কে?  ইরান নাকি যুক্তরাষ্ট্র
যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে কে?  ইরান নাকি যুক্তরাষ্ট্র

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলা চালাল ইরান
ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলা চালাল ইরান

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী
ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী

২১ ঘণ্টা আগে | জাতীয়

নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়লো ইরানি ড্রোন
মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়লো ইরানি ড্রোন

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি কিমের বোনের
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি কিমের বোনের

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে হরমুজ প্রণালীর সব জাহাজে কর বসাতে পারে ইরান’
‘যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে হরমুজ প্রণালীর সব জাহাজে কর বসাতে পারে ইরান’

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অপারেশন ট্রু প্রমিস ৪: ৩৭তম ধাপে ইরানের অভিনব হামলা
অপারেশন ট্রু প্রমিস ৪: ৩৭তম ধাপে ইরানের অভিনব হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি
গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুতুবদিয়ার সৈকতে পাঁচ দিন ধরে পড়ে আছে মৃত তিমি
কুতুবদিয়ার সৈকতে পাঁচ দিন ধরে পড়ে আছে মৃত তিমি

১১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কেমন আছেন জানালেন প্রেসিডেন্টের ছেলে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কেমন আছেন জানালেন প্রেসিডেন্টের ছেলে

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পালালেন কর্মকর্তা
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পালালেন কর্মকর্তা

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে: ট্রাম্প
কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে: ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

২৩ ঘণ্টা আগে | শোবিজ

বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের
বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
পিছিয়ে যাচ্ছে পে-স্কেল বাস্তবায়ন
পিছিয়ে যাচ্ছে পে-স্কেল বাস্তবায়ন

পেছনের পৃষ্ঠা

অধরা জঙ্গল সলিমপুরের ডনেরা
অধরা জঙ্গল সলিমপুরের ডনেরা

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ

প্রথম পৃষ্ঠা

দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ

প্রথম পৃষ্ঠা

পাতালরেল প্রকল্প অনিশ্চয়তায়
পাতালরেল প্রকল্প অনিশ্চয়তায়

পেছনের পৃষ্ঠা

সেই উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জামায়াত আমির
সেই উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জামায়াত আমির

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লঞ্চের কেবিনে কলেজছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২
লঞ্চের কেবিনে কলেজছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

পেছনের পৃষ্ঠা

একজনের দখলে অর্ধশত পুকুর
একজনের দখলে অর্ধশত পুকুর

নগর জীবন

নারীর সম্পত্তি নিয়ে বিকল্প আইনি পথের আহ্বান
নারীর সম্পত্তি নিয়ে বিকল্প আইনি পথের আহ্বান

প্রথম পৃষ্ঠা

২ লিটার জ্বালানি নিতে ৮ ঘণ্টা
২ লিটার জ্বালানি নিতে ৮ ঘণ্টা

প্রথম পৃষ্ঠা

যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

প্রথম পৃষ্ঠা

কী হবে বিস্ফোরণে দগ্ধ তিন শিশুর?
কী হবে বিস্ফোরণে দগ্ধ তিন শিশুর?

পেছনের পৃষ্ঠা

বেতন-বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ যানজট
বেতন-বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ যানজট

পেছনের পৃষ্ঠা

পাইপলাইনে ভারত থেকে আসছে ডিজেল
পাইপলাইনে ভারত থেকে আসছে ডিজেল

প্রথম পৃষ্ঠা

স্পেনে বৈধ হওয়ার সুযোগ হারাচ্ছেন বহু বাংলাদেশি
স্পেনে বৈধ হওয়ার সুযোগ হারাচ্ছেন বহু বাংলাদেশি

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের যুগে দেশ
ফ্যামিলি কার্ডের যুগে দেশ

প্রথম পৃষ্ঠা

ঘুষ দাবির অভিযোগ ফাঁসে বিচারকাজ শতভাগ প্রশ্নবিদ্ধ
ঘুষ দাবির অভিযোগ ফাঁসে বিচারকাজ শতভাগ প্রশ্নবিদ্ধ

প্রথম পৃষ্ঠা

প্রতারণা আর ভেজালের ফাঁদে সিলেটের ক্রেতারা
প্রতারণা আর ভেজালের ফাঁদে সিলেটের ক্রেতারা

নগর জীবন

হাদি হত্যায় দেশিবিদেশি ষড়যন্ত্র
হাদি হত্যায় দেশিবিদেশি ষড়যন্ত্র

প্রথম পৃষ্ঠা

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস
ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস

পেছনের পৃষ্ঠা

প্রাণহীন বইমেলা
প্রাণহীন বইমেলা

পেছনের পৃষ্ঠা

ইসরায়েলি বাহিনীতে ‘মুসলিম’ নারী কমান্ডার
ইসরায়েলি বাহিনীতে ‘মুসলিম’ নারী কমান্ডার

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্র চুক্তিতে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ
যুক্তরাষ্ট্র চুক্তিতে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ

প্রথম পৃষ্ঠা

উত্থানে ফিরেছে শেয়ারবাজার
উত্থানে ফিরেছে শেয়ারবাজার

পেছনের পৃষ্ঠা

উইকেট হবে ফাস্ট বোলিং সহায়ক
উইকেট হবে ফাস্ট বোলিং সহায়ক

মাঠে ময়দানে

সংবিধান সংস্কারের সিদ্ধান্ত সংসদে
সংবিধান সংস্কারের সিদ্ধান্ত সংসদে

প্রথম পৃষ্ঠা

সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের বৈঠক
সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের বৈঠক

পেছনের পৃষ্ঠা

ট্রাম্পের ঘোষণার পর জ্বালানি তেলে দরপতন
ট্রাম্পের ঘোষণার পর জ্বালানি তেলে দরপতন

প্রথম পৃষ্ঠা

জনগণের কাছে দেওয়া কথা রাখছি
জনগণের কাছে দেওয়া কথা রাখছি

নগর জীবন