ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ‘মুক্তির’ দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী এই জন্মদিন উৎসব পালন করব। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আজকে এই প্রক্রিয়া। এটার মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। গতকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে এদিন সকাল ১০টা ২৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলো সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই মিলে উৎসব করি এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোট দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগল। আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। এদিকে ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গুলশান কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। পরে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
শিরোনাম
- ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব
- মধ্যপ্রাচ্য সংকট : যুদ্ধের ষষ্ঠ দিনে কোথায় কী ঘটল, একনজরে বড় আপডেট
- জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- রোহিঙ্গাদের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান
- বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনায় হাইকোর্টের নির্দেশ
- জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড
- বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে : ইশরাক
- শ্রীলঙ্কার জলসীমায় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা
- প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন
- দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ইব্রাহিম জাদরান
- ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ : বিজিবি
- সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ের আহ্বান
- বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যেসব নির্দেশনা দিলো সরকার
- ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর : সড়কমন্ত্রী
- শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী
- ৪৮তম বিসিএসে মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০৩:৩৫, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট দিয়ে প্রধান উপদেষ্টা
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিশ্বের সব প্রান্তে হামলা চালাতে পারবে এমন মিসাইল পরীক্ষা করল যুক্তরাষ্ট্র
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম