শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

সংঘাত সহিংসতায় নিহত ১

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
সংঘাত সহিংসতায় নিহত ১

নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা অব্যাহত রয়েছে। এসব ঘটনায় বহু বাড়িঘর, দোকানপাট, সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাটে হামলার শিকার এক ব্যক্তি নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। গতকাল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পারনপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। এদিকে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় দলের ছয়জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর : মাদারীপুরে এক বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার দিনগত রাতে নতুন শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর ওপারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক দলের সভাপতি শাকিল হত্যা মামলার আসামি মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন পলাতক ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি এলাকায় আসেন তিনি ও তার সমর্থকরা। অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে তারা লক্ষ্মীগঞ্জ এলাকায় বিএনপির সাবেক নেতা লাভলু হাওলাদারের বাড়িতে হামলা চালান এবং তাকে হত্যার উদ্দেশে বাড়ির আশপাশে অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজয়ের পর বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াত নেতার দুটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত জামায়াত নেতা আনোয়ার হোসেনের মালিকানাধীন ‘আনোয়ার ফ্যাশন সুজ’ ও ‘ভাই ভাই ক্রোকারিজ’ নামের দোকানে এ হামলার ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় কৃষক দলের নেতা মো. সুমন ও যুবদলের দুই নেতা জড়িত ছিলেন। একই সময়ে বাজারের আরও দুটি দোকানে ভাঙচুর করা হয়। ঘটনার পর জামায়াত কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জানা গেছে, এ ঘটনার পর কৃষক দল থেকে মো. সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নড়াইল : সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩২) নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তিনি নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। গতকাল ভোরে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসান স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক।

টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ড বিএনপির কার্যালয় দখল করাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লশকর (৪৮) গুরুতর আহত হন। তিনি টঙ্গীর সিরাজ লশকরের ছেলে।

ফরিদপুর : ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নাটোর : নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ১২টি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজন বিএনপি ও ৯ জন জামায়াতের নেতা-কর্মী বলে জানা গেছে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব ও ইউএনও জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাকিব ও সাব্বিরকে মারপিট করে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। এ বিষয়ে সকালে ধানাইদহ বাজারে আপস মিটিং করার বিষয়ে উভয় পক্ষের নেতাদের মধ্যে আলোচনা হয়। সকাল ১০টার দিকে গ্রাম থেকে উভয় দলের লোকজন বাজারে আসার সময় তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন কারণে ধরমণ্ডল গ্রামের তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নির্বাচন ঘিরে এ দুই গোষ্ঠী দুটি প্রার্থীর পক্ষে ছিলেন। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচনের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়ায়।

ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় পৃথক ঘটনায় জামায়াতের কার্যালয়, কয়েকটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অন্তত দুই নারী আহত হয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একই ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা : নির্বাচনি বিরোধের জেরে কুমিল্লা-২ সংসদীয় আসনের হোমনা উপজেলায় ডহর গোপ গ্রামে ২৫টি বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। ওই গ্রামের ভোট কেন্দ্রের বাইরে মারধরের জেরে ফলাফল পরবর্তী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। গতকাল সরেজমিন ঘুরে ভাঙচুরের নানা দৃশ্য দেখা গেছে।

এদিকে ওই গ্রামের বহু পুরুষ হুমকি ও মিথ্যা মামলার ভয়ে অন্যত্র চলে গেছে বলে বাড়িতে অবস্থানরত নারীরা জানিয়েছেন। হামলার শিকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নসু মিয়া, জসিম ও শাহআলম জানান, বৃহস্পতিবার দুপুরে তাতুয়াকান্দির লোকজন জাল ভোট দিতে এলে কেন্দ্রের মূল সীমানায় তাদের সঙ্গে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এতে তাদের তিনজনের ওপর হামলা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশিদ আলম চৌধুরী বলেন, হামলা ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি শুনেছেন, কিন্তু লিখিত অভিযোগ করা হয়নি। তবে স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর
সংশোধন
সংশোধন
নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র
নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র
জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
ইতিবাচক সম্পর্ক চাই
ইতিবাচক সম্পর্ক চাই
স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা
স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা
ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি
ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি
সদকাতুল ফিতর ও জাকাত
সদকাতুল ফিতর ও জাকাত
অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না
অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না
সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব
সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব
রিজার্ভ ধরে রাখার পরামর্শ
রিজার্ভ ধরে রাখার পরামর্শ
৬০০ লাশের কী পরিচয়
৬০০ লাশের কী পরিচয়
তেল নিয়ে তুলকালাম
তেল নিয়ে তুলকালাম
সর্বশেষ খবর
গোপালগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
গোপালগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

১ মিনিট আগে | দেশগ্রাম

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে জরিমানা
ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে জরিমানা

৬ মিনিট আগে | দেশগ্রাম

ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক

১০ মিনিট আগে | অর্থনীতি

ওয়ানডে ক্রিকেটকে বিদায় নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর
ওয়ানডে ক্রিকেটকে বিদায় নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ

১৪ মিনিট আগে | জাতীয়

আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী
আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী

১৪ মিনিট আগে | জাতীয়

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৭ মিনিট আগে | নগর জীবন

ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত

১৮ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে, নিহত ১২
রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে, নিহত ১২

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা

২৩ মিনিট আগে | নগর জীবন

৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ব্রেট র‌্যান্ডেলের
৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ব্রেট র‌্যান্ডেলের

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

৩০ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

গাইবান্ধায় স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা, স্বামী গ্রেফতার
গাইবান্ধায় স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা, স্বামী গ্রেফতার

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন-মাহমুদা মিতু
জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন-মাহমুদা মিতু

৪০ মিনিট আগে | জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আইসিসির সভা স্থগিত
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আইসিসির সভা স্থগিত

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

মাদারীপুরে হাসপাতাল ও প্রাণিসম্পদ দপ্তরে এমপির হঠাৎ উপস্থিতি
মাদারীপুরে হাসপাতাল ও প্রাণিসম্পদ দপ্তরে এমপির হঠাৎ উপস্থিতি

৪২ মিনিট আগে | দেশগ্রাম

নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী
নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

৫১ মিনিট আগে | দেশগ্রাম

উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির
উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

৫২ মিনিট আগে | জাতীয়

টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ
টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ

৫৮ মিনিট আগে | নগর জীবন

বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, কারখানায় অভিযান চালিয়ে জরিমানা
বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

লালমনিরহাটে ডিবির অভিযানে তিনটি তক্ষক উদ্ধার
লালমনিরহাটে ডিবির অভিযানে তিনটি তক্ষক উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতের প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার
ভারতের প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার

১ ঘণ্টা আগে | জাতীয়

নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি
ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি

১ ঘণ্টা আগে | জীবন ধারা

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে
ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

১ ঘণ্টা আগে | জাতীয়

নারীর নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সংহতি সমাবেশে
নারীর নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সংহতি সমাবেশে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?
ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প
বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনায় তোলপাড়
ইরানের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনায় তোলপাড়

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলার ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করলেই 'কঠোর ব্যবস্থা'
হামলার ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করলেই 'কঠোর ব্যবস্থা'

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবশেষে ইরানে হামলার কারণ জানাল যুক্তরাষ্ট্র
অবশেষে ইরানে হামলার কারণ জানাল যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপীয়রা?
ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপীয়রা?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা
সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী
রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ: ট্রাম্পের জীবনে এর আগে এমন মহাবিপদ আসেনি!
ইরান যুদ্ধ: ট্রাম্পের জীবনে এর আগে এমন মহাবিপদ আসেনি!

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি
হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পরমাণু মজুত জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
ইরানের পরমাণু মজুত জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে...
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে...

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেখ মুজিবুর পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন: আবদুর রব
শেখ মুজিবুর পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন: আবদুর রব

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত
তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানে স্থল অভিযান ‘সুস্থ মানুষের কাজ নয়’: মার্কিন বিশ্লেষক
ইরানে স্থল অভিযান ‘সুস্থ মানুষের কাজ নয়’: মার্কিন বিশ্লেষক

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন বিশ্বের এক নম্বর তারকা
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন বিশ্বের এক নম্বর তারকা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে আজ
নতুন নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে আজ

৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান
ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা
ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে স্থল অভিযানের ইঙ্গিত দিলেন শীর্ষ কুর্দি নেতা
ইরানে স্থল অভিযানের ইঙ্গিত দিলেন শীর্ষ কুর্দি নেতা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কুর্দীরা এই সময়ে কেন জোট তৈরি করলো?
ইরানের কুর্দীরা এই সময়ে কেন জোট তৈরি করলো?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব

পেছনের পৃষ্ঠা

তেল নিয়ে তুলকালাম
তেল নিয়ে তুলকালাম

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

থামছে না ভেজালের কারবার
থামছে না ভেজালের কারবার

পেছনের পৃষ্ঠা

হামলায় এবার ভয়ংকর অস্ত্র
হামলায় এবার ভয়ংকর অস্ত্র

প্রথম পৃষ্ঠা

ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম
ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম

মাঠে ময়দানে

যানজট শঙ্কা মহাসড়কে
যানজট শঙ্কা মহাসড়কে

পেছনের পৃষ্ঠা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খবর

বসুন্ধরা সিটিতে পুরুষের পছন্দ বাহারি পাঞ্জাবি
বসুন্ধরা সিটিতে পুরুষের পছন্দ বাহারি পাঞ্জাবি

নগর জীবন

রিজার্ভ ধরে রাখার পরামর্শ
রিজার্ভ ধরে রাখার পরামর্শ

প্রথম পৃষ্ঠা

স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প
স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প

পেছনের পৃষ্ঠা

রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্তের শঙ্কা
রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্তের শঙ্কা

নগর জীবন

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা
স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা

প্রথম পৃষ্ঠা

সদকাতুল ফিতর ও জাকাত
সদকাতুল ফিতর ও জাকাত

প্রথম পৃষ্ঠা

উল্টো পথে নারীর ক্ষমতায়ন
উল্টো পথে নারীর ক্ষমতায়ন

পেছনের পৃষ্ঠা

ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়
ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়

পেছনের পৃষ্ঠা

৬০০ লাশের কী পরিচয়
৬০০ লাশের কী পরিচয়

প্রথম পৃষ্ঠা

নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র
নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র

প্রথম পৃষ্ঠা

মধুমতীর চর যেন একখন্ড সৈকত
মধুমতীর চর যেন একখন্ড সৈকত

দেশগ্রাম

অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না
অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না

প্রথম পৃষ্ঠা

ফর্টিস পিছু ছাড়ছে না কিংসের
ফর্টিস পিছু ছাড়ছে না কিংসের

মাঠে ময়দানে

মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত
মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত

পেছনের পৃষ্ঠা

ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি
ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি

প্রথম পৃষ্ঠা

বদর যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর
বদর যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর

খবর

শত্রু ছাড়া অন্যদের জন্য হরমুজ খুলে দিল ইরান
শত্রু ছাড়া অন্যদের জন্য হরমুজ খুলে দিল ইরান

প্রথম পৃষ্ঠা

নারী অধিকার নিয়ে শাবানা
নারী অধিকার নিয়ে শাবানা

শোবিজ

সামনে পাকিস্তান সিরিজ
সামনে পাকিস্তান সিরিজ

মাঠে ময়দানে

সাইপ্রাসে এফ-১৬ মোতায়েন করছে তুরস্ক
সাইপ্রাসে এফ-১৬ মোতায়েন করছে তুরস্ক

পূর্ব-পশ্চিম

দশম দিনে স্বস্তির আমেজ
দশম দিনে স্বস্তির আমেজ

পেছনের পৃষ্ঠা

নারী দিবসে কোনালের নারী যায় বাড়ি
নারী দিবসে কোনালের নারী যায় বাড়ি

শোবিজ