জাতীয় সংসদ নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যাবেন তিনি। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই দলের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।