শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ আপডেট: ০০:২৯, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

বিশাল ক্ষতি চাপে ট্রাম্প

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
বিশাল ক্ষতি চাপে ট্রাম্প

ইরানের সস্তা ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। মিলিয়ন ডলারের প্রতিরক্ষাব্যবস্থার ব্যবহার করতে হচ্ছে। উদ্বেগ প্রকাশ করে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরান হাজার হাজার ওয়ানওয়ে (একমুখী) অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নয়।

এ যুদ্ধে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি, কূটনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। গতকাল পর্যন্ত ১৯ দফায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাংকারেও হামলা করছে দেশটির নৌবাহিনী। এসব হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অসম যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এদিকে গতকাল পেন্টাগন জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ঠেকানোর পূর্ণাঙ্গ সক্ষমতা নেই মার্কিন বাহিনীর। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল পর্যন্ত ইরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গতকালও তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতে মার্কিন বাহিনীর ওপর গতকালও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। গতকালও কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানায় কাতার। এদিকে হরমুজ প্রণালিতে একাধিক মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, ইরানের নৌবাহিনী সফলভাবে আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

বিশাল ক্ষতি চাপে ট্রাম্প

ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই : মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরান হাজার হাজার ওয়ানওয়ে (একমুখী) অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই। তবে এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নয়। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের তিনি জানান, এ অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো (লঞ্চ সাইট) ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ কোটি ডলার : ইরানের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২০০ কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সির জরিপে এ তথ্য উঠে এসেছে। হামলার প্রথম দিনেই আঘাতপ্রাপ্ত হয় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি। যার মূল্য অন্তত ১.১ বিলিয়ন ডলার।

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় তিনটি এফ-১৫ স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। যার মূল্য অন্তত ২৮২ মিলিয়ন ডলার। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে দুটি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে গেছে। টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন ব্যয়সহ প্রতিটির মূল্য আনুমানিক ২০ মিলিয়ন ডলার। সংযুক্ত আরব আমিরাতের আল-রুয়াইস শিল্পনগরীতে মোতায়েন করা থাড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার উপাদান ধ্বংসের দাবি করেছে ইরান।

পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না : রান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথাও জানান তিনি। এদিকে হোয়াইট হাউস বলেছে, হামলার আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে।

আট সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার ওপর পূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ইরান মার্কিন সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না ও তাদের সামরিক সক্ষমতা প্রতি ঘণ্টায় ক্ষয় হয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত থাকবে : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে মুঠোফোনে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়েল এক এক্স পোস্টে বলা হয়, ফোনালাপে আরাগচি বলেছেন, শত্রুদের অশুভ তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী থামবে না। যেসব ঘাঁটি থেকে ইরানের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে, কেবল সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করে।

যুদ্ধজাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এই হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। এক্স পোস্টে আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে। ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল।

চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া সব বিদেশিকে নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার দেশের সরকার। এক্সে দেওয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।

ইরান নিয়ে বিভক্ত ইউরোপ : ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও কটূক্তির জবাবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ। ভাষণে তিনি স্পষ্ট ভাষায় ইরান যুদ্ধের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। সূত্র : আলজাজিরা, রয়টার্স।

শানসেজ প্রায় ২০ বছর আগের ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেন, সেই যুদ্ধ মানবতার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। বরং ভূমধ্যসাগরীয় অঞ্চলে শরণার্থী সংকট বেড়েছে এবং উগ্রপন্থি গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে। ইরানের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি পরিণতি কী হবে, তা এখনই বলা যাচ্ছে। হামলার প্রকৃত লক্ষ্য কী সেটিও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, যারা নিজেদের সমস্যা সামলাতে ব্যর্থ, তারা যুদ্ধের ধোঁয়া ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে। এতে লাভবান হয় কেবল অল্প কয়েকজন, যারা অস্ত্র তৈরি ও যুদ্ধের বাজার থেকে মুনাফা করে।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, স্পেন কার্যত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দেশ থেকে সরিয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞারও হুমকি দেন। এদিকে মার্কিন সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে স্পেনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব সীমিত থাকতে পারে। কারণ, স্পেনের মোট রপ্তানির মাত্র চার শতাংশের কিছু বেশি যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্ক বাড়ানো হলে ইউরোপের নির্দিষ্ট পণ্য যেমন ওয়াইন বা অলিভ অয়েলে প্রভাব পড়তে পারে। এতে শুধু স্পেন নয়, ফ্রান্স ও পর্তুগালের মতো দেশও ক্ষতিগ্রস্ত হবে।

স্পেন আশা করছে, বাণিজ্যনীতি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পরিচালিত হয়, তাই ইউরোপীয় ইউনিয়ন তাদের পাশে দাঁড়াবে। তবে স্পেন জার্মানির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস বলেন, ট্রাম্প যখন স্পেনের সমালোচনা করেন তখন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স ট্রাম্পের পাশে বসে ছিলেন, কিন্তু তিনি স্পেনকে নিয়ে করা মন্তব্যের জবাব দেননি। কেন তিনি তা করেননি তা তাঁর বোধগম্য নয়। আলবারেস স্মরণ করেন, এর আগের জার্মান চ্যান্সেলররা ইউরোপীয় সংহতির পক্ষে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেই ঐক্যের অভাব স্পষ্ট বলে মনে করছে মাদ্রিদ।

প্রাপ্ত খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সব সময়ের মিত্র দেশগুলোর বেশির ভাগের অবস্থান ইউরোপে। ট্রাম্প ক্ষমতায় আসার কিছুদিন পর থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন প্রশাসনের বাণিজ্যিক দরকষাকষি নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হলেও, ইরান আক্রমণ প্রশ্নে তারা আবার এককাট্টা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়ে ইরান আক্রমণে সম্মতি দিয়েছে ইউরোপের প্রায় সব দেশ। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র যুক্তরাজ্য এ আক্রমণের সঙ্গে এখনো পুরোপুরি যুক্ত হয়নি। প্রথম দিকে তাদের ঘাঁটি ব্যবহারে সরাসরি অসম্মতি জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন, আকাশপথে হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে তিনি বিশ্বাসী নন। ফলে ইরান আক্রমণে তার বাহিনী বা ঘাঁটি কিছুতেই ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। ইরান আক্রমণ করার আগে এর আইনসম্মত ভিত্তি কতটুকু, তা ভেবে দেখা উচিত বলেও মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত নিরাপত্তার খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেও আক্রমণের সঙ্গে নেই ব্রিটেন।

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক ঘোষণায় এ কথা জানান। তিনি বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তার সরকার অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্য) ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।’

ইতালি সরঞ্জাম পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে : এদিকে ইরানের পাল্টা হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি। গতকাল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো তাঁর দেশও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। আমরা স্পষ্টতই প্রতিরক্ষা সহায়তার কথা বলছি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা। মেলোনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যে শুধু বন্ধুপ্রতিম তা নয়, ওই অঞ্চলে কয়েক হাজার ইতালীয় নাগরিক আছেন। প্রায় দুই হাজার ইতালীয় সৈন্যও আছে। তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন।

এই বিভাগের আরও খবর
ডাকাতদের কবল থেকে নিউজিল্যান্ডের পরিবার উদ্ধার
ডাকাতদের কবল থেকে নিউজিল্যান্ডের পরিবার উদ্ধার
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
বিএনপির ৫ শতাধিক মনোনয়ন পত্র বিক্রি
বিএনপির ৫ শতাধিক মনোনয়ন পত্র বিক্রি
যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান
আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস অর্থনীতি
আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস অর্থনীতি
নতুন দায়িত্বে প্রণয় ভার্মা
নতুন দায়িত্বে প্রণয় ভার্মা
আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে
আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে
জুলাই ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম দিয়েছে
জুলাই ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম দিয়েছে
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস
আরও চার শিশুর মৃত্যু হাসপাতালে ১৩৪৫
আরও চার শিশুর মৃত্যু হাসপাতালে ১৩৪৫
সর্বশেষ খবর
রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ
রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার
সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন
ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

৩ ঘণ্টা আগে | জাতীয়

বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা

৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

৩ ঘণ্টা আগে | জাতীয়

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই
একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু
ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য
‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য

৫ ঘণ্টা আগে | শোবিজ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০

৫ ঘণ্টা আগে | রাজনীতি

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর
গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা
২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ
আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ

৫ ঘণ্টা আগে | নগর জীবন

স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং
চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’
‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৬ ঘণ্টা আগে | পরবাস

সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৭ ঘণ্টা আগে | জাতীয়

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

৭ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৬ ঘণ্টা আগে | পরবাস

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য

পেছনের পৃষ্ঠা

যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

উৎকণ্ঠায় শান্তি আলোচনা
উৎকণ্ঠায় শান্তি আলোচনা

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক
গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক

শনিবারের সকাল

ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন
ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন

পেছনের পৃষ্ঠা

বন নিধনে মেতেছে রোহিঙ্গারা
বন নিধনে মেতেছে রোহিঙ্গারা

পেছনের পৃষ্ঠা

বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস
বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস

পেছনের পৃষ্ঠা

ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ
ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ

মাঠে ময়দানে

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প
খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প

পেছনের পৃষ্ঠা

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রথম পৃষ্ঠা

রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট
রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট

মাঠে ময়দানে

বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা
বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা

পেছনের পৃষ্ঠা

হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম
হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম

পূর্ব-পশ্চিম

এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া
এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া

পূর্ব-পশ্চিম

শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি
শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি

পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে
যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে

পূর্ব-পশ্চিম

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

পেছনের পৃষ্ঠা

নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন
নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন

মাঠে ময়দানে

১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস

প্রথম পৃষ্ঠা

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি

প্রথম পৃষ্ঠা

১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

মাঠে ময়দানে

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল
ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

দেশগ্রাম

যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের
যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন

পূর্ব-পশ্চিম

ফলাফল
ফলাফল

মাঠে ময়দানে

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর

মাঠে ময়দানে

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ
ইসরায়েল মানবতার জন্য অভিশাপ

পূর্ব-পশ্চিম