শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ আপডেট: ০০:৩৭, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

যাত্রা করছে অনেক চমকের সংসদ

কাজী সোহাগ
প্রিন্ট ভার্সন
যাত্রা করছে অনেক চমকের সংসদ

অনেক চমকে ভরা ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের আর মাত্র একদিন বাকি। ১২ মার্চ বেলা ১১টায় শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। অনেক দিক দিয়েই ব্যতিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম দিনই অধিবেশনকক্ষে চিরাচরিত রেওয়াজেরও বিপরীত চিত্র দেখা যাবে। অধিবেশনের শুরুতে স্পিকারের আসন থাকবে শূন্য। অন্যদিকে এমপিদের আসনগুলো প্রায় ভরা। যথারীতি পবিত্র কোরআন তেলাওয়াতের পর অধিবেশন শুরু হলে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে একজন সিনিয়র এমপি গিয়ে স্পিকারের আসনে বসবেন। এরপর তাঁর পরিচালনায় নির্বাচন করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সচিবালয়ের শপথকক্ষে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। প্রথমবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই সংসদ নেতার আসনে বসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপরীতে বিরোধীদলীয় নেতার আসনে বসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো দলটি সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। বিরোধীদলীয় নেতার আসনের পেছনে বসবেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের অন্যতম নাহিদ ইসলাম। এবার সংসদে তাঁর পরিচয় বিরোধীদলীয় চীফ হুইপ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে পাস হওয়া গণভোট বাস্তবায়ন করা হলে প্রথমবারের মতো চমক থাকছে ডেপুটি স্পিকারের পদ নিয়ে। ওই চেয়ারে এবার বসতে পারেন প্রধান বিরোধী দল জামায়াত মনোনীত কোনো এমপি। সরকারি দলের স্পিকার ও বিরোধী দলের ডেপুটি স্পিকার-এই নতুন আদলের সংসদ কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহল ও জনগণের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। এবার চিরাচরিত সংসদীয় আচার অনুষ্ঠানে আমূল পরিবর্তন দেখা যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। তাঁদের মতে, প্রশ্ন ও উত্তরপর্ব, পয়েন্ট অব অর্ডারের বিষয় থেকে শুরু করে ওয়াকআউট ও আইন প্রণয়নের ক্ষেত্রে ভিন্ন মাত্রা দেখা যেতে পারে। এত দিন সংসদে যেসব চিরাচরিত বিষয় দেখা গেছে এবারের সংসদে ঠিক তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনাই বেশি। সংসদীয় গণতন্ত্রের জন্য এটা কতটা যুগোপযোগী হবে, তা সময় বলে দেবে বলে জানান সংসদ নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদ নিয়ে চলছে ব্যাপক জল্পনা। বিএনপির হাইকমান্ড থেকে কয়েকজনের নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে বড় কোনো ‘চমক’ আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি না, তা নিয়ে দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। সরকারি দল বিএনপির পক্ষ থেকে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের জন্য তাদের একজন এমপিকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সম্প্রতি সরকারি দলের চিফ হুইপ ও ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নুরুল ইসলাম মনি (বরগুনা-২)। নিয়োগ পাওয়া ছয়জন হুইপ হলেন জি কে গউস (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪)। সব মিলিয়ে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবগঠিত সংসদের নতুন সমীকরণ। এবারের সংসদে যেমন রাজপথের লড়াকু তরুণ নেতাদের অভিষেক হচ্ছে, তেমনি অনেক হেভিওয়েট প্রার্থীর পরাজয় ও নতুন দলের আবির্ভাব রাজনীতিতে এক বড় চমক হিসেবে দেখা দিয়েছে। ত্রয়োদশ সংসদের দুই-তৃতীয়াংশের বেশি সদস্যই এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন তরুণ প্রতিনিধিও সংসদ সদস্য হয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে বড় চমক দেখিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির লুৎফুজ্জামান বাবর ও জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলাম। দীর্ঘ দেড় দশক কারাগারে থাকার পর মুক্তি পেয়েই তাঁরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

নতুন সংসদের কাছে কী ধরনের প্রত্যাশা রয়েছে, জানতে চাইলে সংসদ নিয়ে নিয়মিত কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংসদ কার্যকর হবে এটাই প্রত্যাশা। পাশাপাশি সংসদ তার ভূমিকা পালন করবে। তিনটা মৌলিক ভূমিকা যেমন আইন প্রণয়ন, জনস্বার্থে সংসদ সদস্যদের ভূমিকা পালন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা। মনে রাখতে হবে এটা কোনো দলের সংসদ নয়, এটা জাতীয় সংসদ। গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ কতটা বাস্তবায়ন করা হতে পারে প্রশ্নে তিনি বলেন, এটা নির্ভর করছে সংসদের সদিচ্ছার ওপর। এজন্য মূল দায়িত্ব সরকারি দলের। তিনি বলেন, গণভোটের অনেক প্রস্তাব রয়েছে যেগুলোতে সব দলের শতভাগ ঐকমত্য রয়েছে। নোট অব ডিসেন্টও নাই। যেমন জুলাই সনদের ৭৪ নম্বর ধারায় আছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে সব এমপি ও তাঁদের পরিবারের সদস্যদের আয়-ব্যায়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে ও প্রতি বছর তা নবায়ন করতে হবে। এ কাজটা আমরা তিন মাসের মধ্যে দেখতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংসদ দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। ত্রয়োদশ সংসদকে সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাসের মাধ্যমে আইনি বৈধতা দিতে হবে। একই সঙ্গে দেশের সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতির আমূল সংস্কারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত সংসদে ৯টি দলের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে। বিএনপির ২০৯ জন বিজয়ী সদস্যের মধ্যে ১৩২ জনই নতুন মুখ, এবং জামায়াতে ইসলামীর ৫৯ জনই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো ৪টি ইসলামি দল সংসদে আসন লাভ করে বড় ধরনের চমক দেখিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরবর্তী এক বিশেষ রাজনৈতিক আবহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি।

এই বিভাগের আরও খবর
ডাকাতদের কবল থেকে নিউজিল্যান্ডের পরিবার উদ্ধার
ডাকাতদের কবল থেকে নিউজিল্যান্ডের পরিবার উদ্ধার
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
বিএনপির ৫ শতাধিক মনোনয়ন পত্র বিক্রি
বিএনপির ৫ শতাধিক মনোনয়ন পত্র বিক্রি
যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান
আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস অর্থনীতি
আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস অর্থনীতি
নতুন দায়িত্বে প্রণয় ভার্মা
নতুন দায়িত্বে প্রণয় ভার্মা
আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে
আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে
জুলাই ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম দিয়েছে
জুলাই ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম দিয়েছে
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস
আরও চার শিশুর মৃত্যু হাসপাতালে ১৩৪৫
আরও চার শিশুর মৃত্যু হাসপাতালে ১৩৪৫
সর্বশেষ খবর
ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল
ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল

১৬ মিনিট আগে | মাঠে ময়দানে

রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ
রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার
সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন
ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

৪ ঘণ্টা আগে | জাতীয়

বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

৪ ঘণ্টা আগে | জাতীয়

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই
একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু
ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য
‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য

৫ ঘণ্টা আগে | শোবিজ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০

৫ ঘণ্টা আগে | রাজনীতি

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার

৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর
গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা
২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ
আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ

৬ ঘণ্টা আগে | নগর জীবন

স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং
চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’
‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৭ ঘণ্টা আগে | পরবাস

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৭ ঘণ্টা আগে | জাতীয়

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

৮ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৭ ঘণ্টা আগে | পরবাস

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য

পেছনের পৃষ্ঠা

যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

উৎকণ্ঠায় শান্তি আলোচনা
উৎকণ্ঠায় শান্তি আলোচনা

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক
গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক

শনিবারের সকাল

ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন
ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন

পেছনের পৃষ্ঠা

বন নিধনে মেতেছে রোহিঙ্গারা
বন নিধনে মেতেছে রোহিঙ্গারা

পেছনের পৃষ্ঠা

বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস
বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ
ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ

মাঠে ময়দানে

খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প
খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প

পেছনের পৃষ্ঠা

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রথম পৃষ্ঠা

রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট
রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট

মাঠে ময়দানে

বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা
বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা

পেছনের পৃষ্ঠা

এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া
এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া

পূর্ব-পশ্চিম

হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম
হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম

পূর্ব-পশ্চিম

শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি
শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি

পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে
যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে

পূর্ব-পশ্চিম

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

পেছনের পৃষ্ঠা

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি

প্রথম পৃষ্ঠা

নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন
নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন

মাঠে ময়দানে

১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস

প্রথম পৃষ্ঠা

যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের
যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

পূর্ব-পশ্চিম

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল
ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

দেশগ্রাম

১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

মাঠে ময়দানে

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন

পূর্ব-পশ্চিম

ফলাফল
ফলাফল

মাঠে ময়দানে

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ
ইসরায়েল মানবতার জন্য অভিশাপ

পূর্ব-পশ্চিম

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর

মাঠে ময়দানে

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে