বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিস্কো বলেছেন, যেকোনো প্রয়োজনে আইএমএফ বাংলাদেশের পাশে থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিস্কো গভর্নরকে অভিনন্দন জানিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে। গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় দুই পক্ষের সম্মতিতে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর তা ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসবে। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।