শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ আপডেট: ০১:৪৯, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

অবশেষে যুদ্ধবিরতি ইরানে উল্লাস

♦ পাল্টাপাল্টি বিজয় দাবি ♦ ঐতিহাসিক বিজয় : ইরান ♦ পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় হয়েছে : ট্রাম্প ♦ যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় : রাশিয়া ♦ যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েও ইরানে ইসরায়েলের হামলা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
অবশেষে যুদ্ধবিরতি ইরানে উল্লাস

মধ্যপ্রাচ্যে টানা ৪০ দিন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান এই যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানালেও লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে রাশিয়া বলছে, ইরানে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় হয়েছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও বন্ধ হয়নি পাল্টাপাল্টি হামলা। গতকালও ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি চলাকালে হারমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল ভোরে তিনি ঘোষণা দেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতিতে কঠোর শর্ত আরোপ করেছে দুই দেশ। ফলে একে নাজুক সমঝোতা বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের শর্তে বলা হয়েছে, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। অন্যদিকে ইরান বলছে, আমাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।

যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এই চুক্তি লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক এক্স পোস্টে ইরান-যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে। যুদ্ধবিরতির পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত বিধ্বংসী হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছি। দুই পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে- ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।

যুদ্ধবিরতি

অন্যদিকে যুদ্ধবিরতির পরপরই ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, যদি যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপ নেয়, তবে আমরা এই ঐতিহাসিক বিজয় একসঙ্গে উদ্যাপন করব। অন্যথায় ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাব। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, আগামী দুই সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে এবং কিছু কারিগরি সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রাখতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানালেও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েল দুই সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে। তবে শর্ত হলো- ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই অঞ্চলের দেশগুলোর ওপর তেহরান সব ধরনের হামলা বন্ধ করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য। এদিকে যুদ্ধবিরতির মাঝেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। গতকাল সকালে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আগামীকাল ইসলামাবাদে শান্তি আলোচনা : ১৫ দিনের যুদ্ধবিরতির মাঝেই একটি চূড়ান্ত শান্তি চুক্তি করতে আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তি আলোচনার ভিত্তি হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এসব প্রস্তাবে ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়; বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে। ইরানের ১০ দফা প্রস্তাবে বলা হয়েছে- হরমুজ প্রণালির একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে; মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার; হিজবুল্লাহ, হামাস ও হুতিদের ওপর হামলা বন্ধ করা; সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত দেওয়া; যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং শান্তিচুক্তির আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা প্রদান, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ চুক্তি থেকে সরে যেতে না পারে।

ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে, ট্রাম্প : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ‘ঠিকঠাক দেখভাল’ করা হবে।

ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি ইরানের : যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। গতকাল এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিক আলোচনার আগেই ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় হয়েছে, রাশিয়া : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

সেনাদের গুলি বন্ধের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার : যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়; শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে। গতকাল এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা : মধ্যপ্রাচ্যে টানা ৪০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

 জাতিসংঘের মহাসচিব বলেন, বেসামরিক মানুষদের জীবন রক্ষা ও মানবিক দুর্ভোগ কমাতে অবিলম্বে সংঘাত পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। ক্রেমলিনের (রাশিয়া) মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আশা করে শান্তি আলোচনা অব্যাহত রাখতে আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

এই বিভাগের আরও খবর
হজ কাফেলার প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
হজ কাফেলার প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে
জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যক্রম শুরু
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যক্রম শুরু
ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার
ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার
বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ
বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ
শান্তি হুমকিতে ফেলছে প্রভাবশালীরা
শান্তি হুমকিতে ফেলছে প্রভাবশালীরা
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি
১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন
স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন

এই মাত্র | চট্টগ্রাম প্রতিদিন

লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় ‘পূর্ণ সমর্থনের’ প্রতিশ্রুতি পর্তুগালের
লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় ‘পূর্ণ সমর্থনের’ প্রতিশ্রুতি পর্তুগালের

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২ মিনিট আগে | দেশগ্রাম

গাইবান্ধায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
গাইবান্ধায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

৩ মিনিট আগে | দেশগ্রাম

ইরানকে দমাতে গিয়ে ফুরাচ্ছে মার্কিন অস্ত্র ভাণ্ডার, বিপদে ইউরোপ
ইরানকে দমাতে গিয়ে ফুরাচ্ছে মার্কিন অস্ত্র ভাণ্ডার, বিপদে ইউরোপ

৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ
মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

৫ মিনিট আগে | মাঠে ময়দানে

পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি পুলিশ অ্যাসোসিয়েশনের
পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি পুলিশ অ্যাসোসিয়েশনের

৮ মিনিট আগে | জাতীয়

নাটোরে মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার
নাটোরে মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার

৮ মিনিট আগে | দেশগ্রাম

হুথি আতঙ্কে পথ বদলালো মার্কিন রণতরী?
হুথি আতঙ্কে পথ বদলালো মার্কিন রণতরী?

১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা-খাল দখলের অভিযোগ
লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা-খাল দখলের অভিযোগ

১৯ মিনিট আগে | দেশগ্রাম

মধ্যস্থতায় ‘কার্যকর ভূমিকার’ জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট
মধ্যস্থতায় ‘কার্যকর ভূমিকার’ জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাইফের পর ফিরলেন লিটন
সাইফের পর ফিরলেন লিটন

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ফোন ব্যবহার করে শাস্তি পেলেন রাজস্থানের ম্যানেজার
ফোন ব্যবহার করে শাস্তি পেলেন রাজস্থানের ম্যানেজার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

২৮ মিনিট আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন শনিবার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন শনিবার

২৮ মিনিট আগে | জাতীয়

আড়াইহাজারে বসতবাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
আড়াইহাজারে বসতবাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে তিনহাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
সোনারগাঁয়ে তিনহাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে বিপদে রাহুল গান্ধী
‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে বিপদে রাহুল গান্ধী

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে
হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে

৪৪ মিনিট আগে | জাতীয়

ফিফটি করে ফিরলেন সাইফ
ফিফটি করে ফিরলেন সাইফ

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

‘তেল দিতে দেরি হওয়ায়’ ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ
‘তেল দিতে দেরি হওয়ায়’ ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

৪৭ মিনিট আগে | জাতীয়

নটিংহ্যামশায়ারের সঙ্গে ইংলিশ পেসারের নতুন চুক্তি
নটিংহ্যামশায়ারের সঙ্গে ইংলিশ পেসারের নতুন চুক্তি

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ
মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী দুই দিনের রিমান্ডে
ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী দুই দিনের রিমান্ডে

৫৫ মিনিট আগে | ক্যাম্পাস

কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার
কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল আনছে যুক্তরাষ্ট্র
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল আনছে যুক্তরাষ্ট্র

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩
মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে ট্যাংকের ‘বিষাক্ত গ্যাসে’ প্রাণ গেল দুজনের
নারায়ণগঞ্জে ট্যাংকের ‘বিষাক্ত গ্যাসে’ প্রাণ গেল দুজনের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে
শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তেহরান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
তেহরান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

৯ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক
সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ছে বাৎসরিক ছুটি
বাড়ছে বাৎসরিক ছুটি

৮ ঘণ্টা আগে | জাতীয়

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

২১ ঘণ্টা আগে | জাতীয়

মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ
মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?
সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

১৬ ঘণ্টা আগে | জাতীয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপাদন বন্ধ
ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপাদন বন্ধ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ
লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি
৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপবৃত্তি নিয়ে যে বার্তা প্রতিমন্ত্রীর
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপবৃত্তি নিয়ে যে বার্তা প্রতিমন্ত্রীর

৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

যুক্তরাজ্যে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে গোপন চক্র!
যুক্তরাজ্যে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে গোপন চক্র!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ

পেছনের পৃষ্ঠা

পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা
পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

পেছনের পৃষ্ঠা

তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী
তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী

পেছনের পৃষ্ঠা

তারল্যে জোয়ার ঋণে ভাটা
তারল্যে জোয়ার ঋণে ভাটা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জয় দিয়ে শুরু চান মিরাজ
জয় দিয়ে শুরু চান মিরাজ

মাঠে ময়দানে

চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা
চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা

শোবিজ

চাওয়া-পাওয়ার দুই মাস
চাওয়া-পাওয়ার দুই মাস

প্রথম পৃষ্ঠা

মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা
মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা

প্রথম পৃষ্ঠা

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা
স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা

পেছনের পৃষ্ঠা

তেলের লাইনেই রাত-দিন
তেলের লাইনেই রাত-দিন

পেছনের পৃষ্ঠা

গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?
গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?

সম্পাদকীয়

মন ভালো নেই মৌসুমীর
মন ভালো নেই মৌসুমীর

শোবিজ

নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা
নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা

সম্পাদকীয়

আদর আজাদের উচ্ছ্বাস
আদর আজাদের উচ্ছ্বাস

শোবিজ

ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম
ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম

পেছনের পৃষ্ঠা

স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি
স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি

প্রথম পৃষ্ঠা

মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক
মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক

পেছনের পৃষ্ঠা

বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ
বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ

মাঠে ময়দানে

ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার
ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার

প্রথম পৃষ্ঠা

জয়ার খাদ্যাভ্যাস
জয়ার খাদ্যাভ্যাস

শোবিজ

৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার
৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার

মাঠে ময়দানে

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

পেছনের পৃষ্ঠা

১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম পৃষ্ঠা

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ

প্রথম পৃষ্ঠা

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নগর জীবন

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ