শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ আপডেট: ০১:৩১, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি হওয়ায় বহির্বাণিজ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন কারণে বাংলাদেশের সামগ্রিক আমদানি, বিশেষ করে নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। বিশ্ববাজারের অস্থিরতা, ডলারসংকট এবং জাহাজে পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিতে লোকসানের মুখে পড়ছে বড় শিল্পগোষ্ঠীগুলো। এর প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বড় বড় ব্যবসায়ী গ্রুপের আমদানি কমে গেছে, যার ফলে অনেক প্রতিষ্ঠানের নতুন ক্রয়াদেশ বা নতুন বিনিয়োগ থমকে আছে। যুদ্ধের কারণে জ্বালানিসংকট, কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং আমদানি খরচ বৃদ্ধির কারণে শিল্প খাতে ‘কস্ট-পুশ’ সংকট তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারছে না বা এলসি খুলতে গড়িমসি করছে। যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্যপণ্য ও কৃষিপণ্য আমদানিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। যুদ্ধ পরিস্থিতি এবং ডলারের উচ্চমূল্য বড় শিল্পগোষ্ঠীগুলোকে তাদের উৎপাদন ক্ষমতা হ্রাস করতে বা নতুন বিনিয়োগ পরিকল্পনা স্থগিত করতে বাধ্য করছে। বিভিন্ন সংস্থার প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, ইরান যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে আমদানি কমে যাওয়ায় দেশের প্রকৃত জিডিপি ১ দশমিক ২ শতাংশ কমতে পারে। আমদানির পাশাপাশি রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মার্চ মাসের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ কমে গেছে। যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে গ্যাস, জ্বালানি ও কাঁচামাল সংকটের কারণে শিল্প উৎপাদন, বিশেষ করে পোশাক খাতে উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইরান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে ক্রয়াদেশ কমে গেছে, তার ওপর উৎপাদন খরচ বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ দীর্ঘায়িত হলে এ সংকট আরও বাড়তে পারে। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, সুদের হার যৌক্তিক পর্যায়ে আনা এবং দ্রুত নীতিগত সহায়তা দেওয়া না হলে শিল্প খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

সংশ্লিষ্টরা জানান, যুদ্ধের কারণে নিত্যপণ্য ও শিল্প কাঁচামালের এলসি (ঋণপত্র) খোলার হার কমেছে। কারণ বড় ব্যবসায়ীরা সতর্কতামূলক অবস্থানে রয়েছেন। দেশের প্লাস্টিক শিল্পে ব্যবহৃত কাঁচামালের অর্ধেকের বেশি আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। ওই অঞ্চলে চলমান যুদ্ধের প্রভাবে প্লাস্টিক পণ্যের কাঁচামালের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে বলে দাবি করেছেন এ খাতের সঙ্গে জড়িত শিল্পগুলো। এতে প্লাস্টিক শিল্পের কাঁচামাল আমদানি কমে গেছে। সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমাচ্ছে। কেউ কেউ দাম বাড়িয়ে উৎপাদন ব্যয় সমন্বয় করছেন।

শিল্পের কাঁচামালের পাশাপাশি নিত্যপণ্য আমদানিও ব্যাহত হচ্ছে। সূত্রগুলো জানায়, যুদ্ধের প্রভাবে ভোজ্য তেলের আমদানি কমেছে, যার ফলে চট্টগ্রামের খাতুনগঞ্জে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে লোকসান কমাতে ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে পরিশোধনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রবিবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষিত হলেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ফলে যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে সামনের দিনগুলোতে শিল্পের কাঁচামাল ও নিত্যপণ্য আমদানি আরও ব্যাহত হতে পারে। আমদানি-রপ্তানি বাণিজ্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতার কারণে বাংলাদেশের রেমিট্যান্স আয় কমে যাওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে। বাহরাইন, জর্ডান ও ইরাকের মতো দেশ থেকে প্রবাসী আয় কমতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের ফলে কাজের পরিবেশ নষ্ট হওয়া, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং কর্মীদের অনিয়মিত আয়ের কারণে দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে।

রপ্তানি ও রেমিট্যান্স আয় কমে গেলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে চাপ বাড়বে। ফলে ব্যালান্স অব পেমেন্টে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি টাকার মান আরও কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, টাকার অবমূল্যায়নে প্রভাব পড়তে পারে। এর ফলে চলতি হিসাবের ভারসাম্যের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ভোগব্যয় ও বিনিয়োগে নেতিবাচক প্রভাবের কারণে জিডিপির প্রবৃদ্ধিতে টান পড়তে পারে। জ্বালানি তেলের দাম ও পরিবহনের খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সরকারের কৌশল জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেশের বহির্বাণিজ্য বিশেষ করে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে-এটি স্পষ্ট। এই প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। প্রয়োজনে সুবিধাভোগীদের সঙ্গে বৈঠক করে তাদের সুপারিশ অনুযায়ী উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর
ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা
ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা
একটা স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা চাই
একটা স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা চাই
তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে
তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে
সাগরে হারিয়ে যাওয়ার ৫৪ বছর পর ফিরলেন
সাগরে হারিয়ে যাওয়ার ৫৪ বছর পর ফিরলেন
অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে উদ্বিগ্ন জামায়াত
অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে উদ্বিগ্ন জামায়াত
ইতিহাস গড়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ইতিহাস গড়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
১-১১ সরকারের অমানবিকতার নেপথ্যে মাসুদ
১-১১ সরকারের অমানবিকতার নেপথ্যে মাসুদ
পাশাপাশি কবরে মা মেয়ে মামা
পাশাপাশি কবরে মা মেয়ে মামা
চোর সন্দেহে পিটিয়ে হত্যা তিনজনকে
চোর সন্দেহে পিটিয়ে হত্যা তিনজনকে
১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
উপাচার্যকে অবাঞ্ছিত কমপ্লিট শাটডাউন
উপাচার্যকে অবাঞ্ছিত কমপ্লিট শাটডাউন
জুনে আসছেন দিনেশ বিদায় নিচ্ছেন প্রণয়
জুনে আসছেন দিনেশ বিদায় নিচ্ছেন প্রণয়
সর্বশেষ খবর
সংঘর্ষের পর ট্রাফিক সিগন্যালে আটকে গেল দ্রুতগতির মোটরসাইকেল!
সংঘর্ষের পর ট্রাফিক সিগন্যালে আটকে গেল দ্রুতগতির মোটরসাইকেল!

৫ মিনিট আগে | পাঁচফোড়ন

মোদি ম্যাজিক নাকি বিভাজনের রাজনীতি?
মোদি ম্যাজিক নাকি বিভাজনের রাজনীতি?

৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ তরুণের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ তরুণের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

১৮ মিনিট আগে | দেশগ্রাম

মঙ্গলের উপগ্রহ ঘিরে নতুন আশঙ্কা, নিজের ধ্বংসাবশেষেই ভেঙে যেতে ফোবোস
মঙ্গলের উপগ্রহ ঘিরে নতুন আশঙ্কা, নিজের ধ্বংসাবশেষেই ভেঙে যেতে ফোবোস

২৩ মিনিট আগে | বিজ্ঞান

পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রভাব ফেলেছে ‘এসআইআর’, সর্বোচ্চ আদালতে অভিযোগ মমতার
পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রভাব ফেলেছে ‘এসআইআর’, সর্বোচ্চ আদালতে অভিযোগ মমতার

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ওপর হামলা কি সাজানো নাটক?
ট্রাম্পের ওপর হামলা কি সাজানো নাটক?

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঠাকুরগাঁওয়ে মুরগিবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গণপিটুনি
ঠাকুরগাঁওয়ে মুরগিবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গণপিটুনি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

টঙ্গীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টঙ্গীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

তৃণমূলের প্রচারে যাওয়া প্রসঙ্গে শ্রাবন্তী বললেন ‌‘শিল্পীদের ওপর অনেক চাপ থাকে’
তৃণমূলের প্রচারে যাওয়া প্রসঙ্গে শ্রাবন্তী বললেন ‌‘শিল্পীদের ওপর অনেক চাপ থাকে’

১ ঘণ্টা আগে | শোবিজ

ড্রেনে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু
ড্রেনে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : ত্রাণমন্ত্রী
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : ত্রাণমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইসরায়েলি পরিকল্পনা রুখে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে সৌদি: প্রিন্স তুর্কি
ইসরায়েলি পরিকল্পনা রুখে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে সৌদি: প্রিন্স তুর্কি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন তৃষা, বিজয়ের শপথ অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী
প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন তৃষা, বিজয়ের শপথ অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী

২ ঘণ্টা আগে | শোবিজ

যেভাবে বারান্দার গ্রিলে আটকে গেল চোর
যেভাবে বারান্দার গ্রিলে আটকে গেল চোর

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইয়েমেন থেকেও এলো কড়া হুঁশিয়ারি, বিপদে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইয়েমেন থেকেও এলো কড়া হুঁশিয়ারি, বিপদে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই আম বাজারে নেওয়া যাবে
চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই আম বাজারে নেওয়া যাবে

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বরিশালে নিরীক্ষা ও হিসাব বিভাগের সেবা সপ্তাহ শুরু
বরিশালে নিরীক্ষা ও হিসাব বিভাগের সেবা সপ্তাহ শুরু

২ ঘণ্টা আগে | নগর জীবন

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

২ ঘণ্টা আগে | অর্থনীতি

১২ বছর পর খুলছে তুরস্ক-সিরিয়া আকচাকালে সীমান্ত ক্রসিং
১২ বছর পর খুলছে তুরস্ক-সিরিয়া আকচাকালে সীমান্ত ক্রসিং

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সবাইকে আন্তরিক হতে হবে: নিপুণ
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সবাইকে আন্তরিক হতে হবে: নিপুণ

২ ঘণ্টা আগে | নগর জীবন

জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি

২ ঘণ্টা আগে | জাতীয়

মেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু
মেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপের ময়দানে নামার আগে কেমন ছন্দে আছেন মেসি-রোনালদো?
বিশ্বকাপের ময়দানে নামার আগে কেমন ছন্দে আছেন মেসি-রোনালদো?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বায়তুল মোকাররমের সামনে ফুটপাতে পড়ে ছিল মরদেহ
বায়তুল মোকাররমের সামনে ফুটপাতে পড়ে ছিল মরদেহ

২ ঘণ্টা আগে | নগর জীবন

কুমিল্লায় সড়ক নির্মাণ নিয়ে বিরোধে খুনের ঘটনায় মামলা
কুমিল্লায় সড়ক নির্মাণ নিয়ে বিরোধে খুনের ঘটনায় মামলা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

শাবির সাবেক ভিসির পিএসসহ দু’জনকে শাস্তি
শাবির সাবেক ভিসির পিএসসহ দু’জনকে শাস্তি

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, উপজেলা কৃষক লীগ সভাপতির ছেলেসহ গ্রেফতার ৩
শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, উপজেলা কৃষক লীগ সভাপতির ছেলেসহ গ্রেফতার ৩

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ
ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘সরিয়ে নেওয়া’ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘সরিয়ে নেওয়া’ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ধরা
১২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ধরা

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

‘মন্ত্রী না হলে’ সাক্ষাৎ নয়, দিল্লিকে কী বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী?
‘মন্ত্রী না হলে’ সাক্ষাৎ নয়, দিল্লিকে কী বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়ার সংবিধানে নজিরবিহীন সংশোধনী
উত্তর কোরিয়ার সংবিধানে নজিরবিহীন সংশোধনী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন
ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন

১১ ঘণ্টা আগে | জাতীয়

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

১২ ঘণ্টা আগে | জাতীয়

মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান
মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প
যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে: সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে: সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত
বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিজের জেনারেলদের ওপর কেন আস্থা হারালেন শি জিনপিং
নিজের জেনারেলদের ওপর কেন আস্থা হারালেন শি জিনপিং

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেনী ও পঞ্চগড়ের সমালোচিত দুই এসপি প্রত্যাহার
ফেনী ও পঞ্চগড়ের সমালোচিত দুই এসপি প্রত্যাহার

৪ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের ইন্টারনেট 'বোমা', মুহূর্তেই অচল পুরো বিশ্ব!
ইরানের ইন্টারনেট 'বোমা', মুহূর্তেই অচল পুরো বিশ্ব!

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শুরুতেই বিতর্কিত সিদ্ধান্ত শুভেন্দুর, মমতার অভিযোগ ঠিকই ছিলো?
শুরুতেই বিতর্কিত সিদ্ধান্ত শুভেন্দুর, মমতার অভিযোগ ঠিকই ছিলো?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হাসি বেশিদিন থাকবে না, নতুন হুমকি ট্রাম্পের
ইরানের হাসি বেশিদিন থাকবে না, নতুন হুমকি ট্রাম্পের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা : ব্যারিস্টার সুমনের জামিন বহাল
মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা : ব্যারিস্টার সুমনের জামিন বহাল

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধ থেকে যে বড় শিক্ষা নিচ্ছে চীন: সিএনএন’র বিশ্লেষণ
ইরান যুদ্ধ থেকে যে বড় শিক্ষা নিচ্ছে চীন: সিএনএন’র বিশ্লেষণ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানে রেকর্ড সংখ্যক সেলুন দেউলিয়া
জাপানে রেকর্ড সংখ্যক সেলুন দেউলিয়া

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর
মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ
শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক