আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫০টি আসনে ভোট হবে। এ নির্বাচনে আনুপাতিক হারে সরকারি দল বিএনপি পেতে যাচ্ছে ৩৬টি আসন। এ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল বেলা ১১টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম দিনে পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। এবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাতেই এখন দলের খসড়া প্রার্থী তালিকা। বিএনপির পার্লামেন্টারি বোর্ড এবার প্রার্থীদের বেশ কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনায় নেবে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাম্প্রতিক জুলাই আন্দোলনে প্রার্থীর ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। বিশেষ করে যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটির নীতিনির্ধারণী মহল সূত্রে জানা যায়। এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের লবিং-তদবির চলছে পুরোদমে। যে যেখানে পারছেন সেখানে ছুটছেন। প্রথম দিনে গতকাল পাঁচ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগ্রহীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরম বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। এ ছাড়া জমা দেওয়ার সময় জামানত হিসেবে আরও ৫০ হাজার টাকা দিতে হচ্ছে। মনোনয়ন পাওয়ার আশায় দলটির ঢাকার বাইরের নেত্রীদের বেশির ভাগই এখন ঢাকায় অবস্থান করছেন। লবিং-তদবিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইতোমধ্যেই প্রার্থীদের জীবনবৃত্তান্তের স্তূপ পড়েছে। মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ যাচ্ছেন দলের গুলশান কার্যালয়ে, কেউবা শীর্ষ নেতাদের বাসায়। আবার অনেকে সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করছেন। বিএনপি ছাড়াও দলটির শুভাকাক্সক্ষী বলে পরিচিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নারীরাও তাঁদের জীবনবৃত্তান্ত পাঠাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তদবির করছেন। কে, কবে কোথায় বিএনপির জন্য কাজ করেছেন-সেসব অবদানের কথা তুলে ধরছেন। বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগের শাসনামলে যেসব নারী নেত্রী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই সব ত্যাগী ও যোগ্যদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে, এটাই সবার প্রত্যাশা। রিজভী মনোনয়নপ্রত্যাশী সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। গতকাল সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ১২ এপ্রিল ফরম জমা নেওয়ার কাজ শেষ হওয়ার পর যাচাইবাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। নারী আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা : সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, রেহেনা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাস্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অপর্না রায়, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও কনক চাঁপা; আইন ও পেশাজীবী অঙ্গন থেকেও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সাংবাদিক কাজী জেসিন, লিপিকা সরকারের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এ ছাড়া আলোচনায় আছে সেলিনা সুলতানা নিশিতা, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, নেওয়াজ হালিমা আর্লি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, মাহমুদা হাবিবা, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম ও অধ্যক্ষ রাবেয়া আলী। এ ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্্দীন মওদুদের নামও সম্ভাব্যদের তালিকায় রয়েছে। তাঁদের বাইরে সাবেক মহাসচিব মরহুম আবদুস সালাম তালুকদারের মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম অরুনি, ড. আবদুল মঈন খানের মেয়ে মাহরীন খান, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীর নামও আলোচনায় আছে। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ খাদিজাতুল কোবরা সুমাইয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শামীমা আক্তার রুবী, লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের সহধর্মিণী শামীম আরা বেগম, প্রয়াত এমপি নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে আছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, নেত্রীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। আগের মতোই প্রবীণ-নবীনের সমন্বয় রাখা হবে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করে। বিদ্যমান বিধান অনুযায়ী, সাধারণ আসনের আনুপাতিক ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। নিয়মানুযায়ী প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়া যায়। সেই হিসাবে বিএনপি জোট প্রায় ৩৬টি আসন পেতে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনি তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা, ২২-২৩ এপ্রিল যাচাইবাছাই, ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার এবং ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিরোনাম
- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯
সংরক্ষিত নারী আসন
বিএনপির ৫ শতাধিক মনোনয়ন পত্র বিক্রি
শফিউল আলম দোলন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম