শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ আপডেট: ০১:১৩, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পৈতৃক ভিটা ফিরে পেতে এলাকাবাসীর বিক্ষোভ

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

♦ অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের দস্যুতা ♦ উচ্ছেদ, ভয়ভীতি ও মামলায় জর্জরিত হাজারো পরিবার ♦ পুলিশের নাম ভাঙিয়ে তিন হাজার বিঘা জমি দখল ♦ প্রভাব বিস্তারে বেনজীরকে বাংলোবাড়ি উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ৩ নম্বর সেক্টর লাগোয়া গড়ে ওঠা ‘আনন্দ হাউজিং সোসাইটি’ এখন স্থানীয় বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম। অভিযোগ উঠেছে, পুলিশের নাম ভাঙিয়ে এবং প্রভাব খাটিয়ে শত শত পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছে এ আবাসন প্রকল্প। প্রতিবাদ করতে গেলে প্রকল্পের বালুর নিচে চাপা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হামলা-মামলার শিকার হতে হয়েছে অনেককে। রিমান্ডে নিয়ে চালানো হয়েছে ব্যাপক নির্যাতন। জেলও খাটতে হয়েছে অনেককে। এভাবেই হাজারো মানুষের চোখের পানি ও অসহায়ত্বের ওপর দাঁড়িয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক।

গতকাল নিজেদের জমি ফেরতের দাবিতে আনন্দ হাউজিংয়ের ভিতরে মানববন্ধন ও বিক্ষোভ করেন শত শত ভোক্তভোগী। এতে অংশ নেন আগারপাড়া, মধ্যপাড়া, নামাপাড়া, মধুখালী, গুতিয়াবো ও পিতলগঞ্জসহ আশপাশের এলাকার বাসিন্দারা। এক পর্যায়ে পুলিশ এসে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, গত বছর অবসরে যাওয়া অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ২০০৬-০৭ সালের দিকে এ প্রকল্পের কাজ শুরু করেন। শুরুতে ‘আনন্দ পুলিশ হাউজিং’ নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের প্লট দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। তবে অনেক পুলিশ সদস্য টাকা পরিশোধ করেও প্লট বুঝে পাননি। যদিও পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে, এ নামে পুলিশের কোনো অনুমোদিত প্রকল্প নেই।

অভিযোগ রয়েছে, গত প্রায় দুই দশকে প্রকল্পের নামে অন্তত সাড়ে ৩ হাজার বিঘা জমি জবরদখল করা হয়েছে। অথচ প্রতিষ্ঠানটির নিজস্ব দাবি, প্রকল্পের আয়তন ১ হাজার ২০০ বিঘা। স্থানীয়রা বলছেন, প্রকল্পের বড় অংশই জোরপূর্বক দখল, জাল দলিল কিংবা ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে নেওয়া হয়েছে। জমি ছাড়তে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। জেলও খাটতে হয়েছে অনেককে। আর জমির দখল ও প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে জমিসহ ডুপ্লেক্স বাড়ি উপহার দেন মোজাম্মেল। সেখানেই হতো সব পরিকল্পনা। বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর হাউজিং কোম্পানির নাম থেকে পুলিশ শব্দটি ছেঁটে ফেলা হয়।

গতকাল মানববন্ধনে কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন স্থানীয় বাসিন্দা হাজী সোলাইমান। তিনি বলেন, ‘আগে আমার অনেক জমি ছিল, সব দখল করে নিয়েছে। নিজের জমিতে তিনটা মাছের ঘের করেছিলাম। মাছসহ সব ঘেরে বালু ফেলে ভরাট করে দিয়েছে। আজ আমি পথের ভিখারি। এখন মানুষের জমিতে কাজ করে খাই। আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছে। আমি এর বিচার চাই।’

আগারপাড়ার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘জোরপূর্বক জমি দখল করে আমাদের সব দিকে যাওয়া-আসার পথ বন্ধ করে দিয়েছে। সরকারি একটা রাস্তা ছিল, ব্রিজ ভেঙে সেটাও বন্ধ করে দিয়েছে। পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট করে ফেলেছে। এজন্য প্রতি বছর বর্ষাকালে পানিবন্দি হয়ে পড়ে হাজারো পরিবার। থানা, হাসপাতাল, উপজেলা পরিষদে ছয়-সাত কিলোমিটার ঘুরে যেতে হয়।’ একই অভিযোগ করেন নামাপাড়ার মহসিন মোল্লা।

স্থানীয় আরেক বাসিন্দা মিঠু সরকার জানান, তার বাবার আড়াই বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন মোজাম্মেল হক। একসময় ওই জমিতে তারা চাষাবাদ করতেন।

নামাপাড়ার হাজী মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘আমাদের পূর্বপুরুষের সব জমি জোরপূর্বক ভরাট করে বাউন্ডারি দিয়েছে। প্রতিবাদ করতে গেলে ১২ হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দেয়। পুলিশ দিয়ে হয়রানি করেছে। গুন্ডা বাহিনী দিয়ে ধরে নিয়ে নির্যাতন করত। আমরা এর বিচার চাই।’

রূপগঞ্জের বাসিন্দা জাহের আলী জানান, তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ডে নিয়ে প্রায় ৬২ বিঘা জমি লিখে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এমন কোনো নির্যাতন নেই যা আমার ওপর করা হয়নি। আমার মেয়ে জামাইয়ের সামনে আমাকে মারধর করা হয়েছে। জীবন রক্ষায় জমি লিখে দিতে বাধ্য হয়েছি।’

অনুসন্ধানে জানা গেছে, ‘আনন্দ পুলিশ পরিবার কল্যাণ সমবায় সমিতি’ নামে একটি সংগঠনের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হয়। এর নিয়ন্ত্রণে রয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের মালিকানাধীন ‘আনন্দ প্রপার্টিজ লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। যার মাধ্যমে বিপুল পরিমাণ জমি কেনাবেচা করা হয়েছে।

সূত্র জানায়, শুধু রূপগঞ্জেই নয়, বিভিন্ন এলাকায় শত শত বিঘা জমি, বাংলোবাড়ি, মেঘনা নদীতে রিসোর্ট, ওষুধ কারখানা রয়েছে মোজাম্মেল হকের মালিকানায়। তার স্ত্রীর নামেও রয়েছে বিপুল সম্পত্তি। পুলিশে ২৭ বছরের চাকরি জীবনে তিনি এই অঢেল সম্পদের মালিক হয়েছেন।

ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন তারা মুখ খুলতে পারেননি। রাজনৈতিক পরিবর্তনের পর এখন অনেকে এলাকায় ফিরে এসে নিজেদের জমি ফেরত চাইছেন। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে গত বছর অবসরের পর তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে অনেকটাই লোকচক্ষুর অন্তরালে চলে যান মোজাম্মেল হক। তবে আড়ালে থেকেই নিজস্ব লোকজন ও পেটোয়া বাহিনী দিয়ে জবরদখল ও অন্যান্য কর্মকান্ড পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন
ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা
ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা
সবার স্বার্থ রক্ষায় হচ্ছে গণমাধ্যম কমিশন
সবার স্বার্থ রক্ষায় হচ্ছে গণমাধ্যম কমিশন
ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা
ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা
হজে যাচ্ছেন জামায়াত আমির
হজে যাচ্ছেন জামায়াত আমির
আস্থা ও নির্ভরতার প্রতীক ফায়ার ফাইটাররা
আস্থা ও নির্ভরতার প্রতীক ফায়ার ফাইটাররা
অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী
অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী
ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে
ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের
জয়ের অপেক্ষায় বাংলাদেশ
জয়ের অপেক্ষায় বাংলাদেশ
প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা তদন্তে কেন কমিশন গঠন নয় : হাই কোর্ট
প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা তদন্তে কেন কমিশন গঠন নয় : হাই কোর্ট
সর্বশেষ খবর
জামালপুরে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ
জামালপুরে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

রাজশাহীতে ২ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৯
রাজশাহীতে ২ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৯

২২ সেকেন্ড আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২

৪৩ সেকেন্ড আগে | নগর জীবন

হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

১ মিনিট আগে | মন্ত্রীকথন

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি
পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি

৩ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের
শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের

৪ মিনিট আগে | জাতীয়

গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ফায়ার সপ্তাহ’ উদ্বোধন
গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ফায়ার সপ্তাহ’ উদ্বোধন

৫ মিনিট আগে | দেশগ্রাম

মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

৭ মিনিট আগে | নগর জীবন

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১০ মিনিট আগে | জাতীয়

‘ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত’
‘ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত’

১১ মিনিট আগে | দেশগ্রাম

আরও ২ মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
আরও ২ মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

১১ মিনিট আগে | জাতীয়

ইরান যুদ্ধের কারণে লোকসানের মুখে ইসরায়েলের এল আল এয়ারলাইন
ইরান যুদ্ধের কারণে লোকসানের মুখে ইসরায়েলের এল আল এয়ারলাইন

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে জাপানে তীব্র আকার ধারণ করেছে বসন্তকালীন অ্যালার্জি
যে কারণে জাপানে তীব্র আকার ধারণ করেছে বসন্তকালীন অ্যালার্জি

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান
গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রক্তঝরা বাস্তবতার নীরব দলিল
রক্তঝরা বাস্তবতার নীরব দলিল

২১ মিনিট আগে | মুক্তমঞ্চ

‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’
‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’

২২ মিনিট আগে | মন্ত্রীকথন

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

২২ মিনিট আগে | অর্থনীতি

কবজির চোটে উইম্বলডনেও খেলবেন না আলকারাজ
কবজির চোটে উইম্বলডনেও খেলবেন না আলকারাজ

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

মুন্সীগঞ্জে দেড় বছর ধরে বন্ধ উপবৃত্তি, বিপাকে লাখো দরিদ্র শিক্ষার্থী
মুন্সীগঞ্জে দেড় বছর ধরে বন্ধ উপবৃত্তি, বিপাকে লাখো দরিদ্র শিক্ষার্থী

২৯ মিনিট আগে | দেশগ্রাম

চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণে সমঝোতা
চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণে সমঝোতা

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড শান্তর
মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড শান্তর

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৩৮ মিনিট আগে | জাতীয়

ইউরোপের প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটের জন্য হোয়াটসঅ্যাপের দরজা খুলছে মেটা
ইউরোপের প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটের জন্য হোয়াটসঅ্যাপের দরজা খুলছে মেটা

৩৯ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

কর তদন্ত থেকে রেহাই পেলেন ট্রাম্প ও তার পরিবার
কর তদন্ত থেকে রেহাই পেলেন ট্রাম্প ও তার পরিবার

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘ব্লু আমব্রেলা’ উপলক্ষে রাজশাহীতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত
‘ব্লু আমব্রেলা’ উপলক্ষে রাজশাহীতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

৪৫ মিনিট আগে | নগর জীবন

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৩
সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৩

৪৫ মিনিট আগে | ডেঙ্গু আপডেট

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক

৪৫ মিনিট আগে | নগর জীবন

কেরানীগঞ্জে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪৬ মিনিট আগে | নগর জীবন

ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের
ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের

৫১ মিনিট আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

৭ ঘণ্টা আগে | নগর জীবন

আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম

১৪ ঘণ্টা আগে | জাতীয়

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

৯ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা
বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

৩ ঘণ্টা আগে | নগর জীবন

রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)

৯ ঘণ্টা আগে | নগর জীবন

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর
মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান
ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

৯ ঘণ্টা আগে | নগর জীবন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা

১৭ ঘণ্টা আগে | শোবিজ

যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’
‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

১৩ ঘণ্টা আগে | জাতীয়

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান এফ রহমান
‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান এফ রহমান

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

১৪ ঘণ্টা আগে | জাতীয়

আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি
আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?
ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক যুদ্ধেই নাজেহাল ভারতীয় রুপি
এক যুদ্ধেই নাজেহাল ভারতীয় রুপি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি
রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?
স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীন দেখালো আমেরিকার দিন ফুরাচ্ছে
চীন দেখালো আমেরিকার দিন ফুরাচ্ছে

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সিরিজ খুনের খুনি কে
সিরিজ খুনের খুনি কে

প্রথম পৃষ্ঠা

গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা
গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’
আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’

নগর জীবন

কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!
কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!

পেছনের পৃষ্ঠা

স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের
স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

প্রথম পৃষ্ঠা

অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী
অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী

প্রথম পৃষ্ঠা

ব্যাংকে নগদ অর্থের সংকট
ব্যাংকে নগদ অর্থের সংকট

পেছনের পৃষ্ঠা

বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা
বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা

সম্পাদকীয়

আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও
আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও

নগর জীবন

হজে যাচ্ছেন জামায়াত আমির
হজে যাচ্ছেন জামায়াত আমির

প্রথম পৃষ্ঠা

ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩
ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩

পেছনের পৃষ্ঠা

কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ
কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ

সম্পাদকীয়

কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা
কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা

মাঠে ময়দানে

ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব
ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব

নগর জীবন

স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ

পেছনের পৃষ্ঠা

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

পেছনের পৃষ্ঠা

ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা
ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা

প্রথম পৃষ্ঠা

বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের
বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের

নগর জীবন

ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা
ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি
রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি

নগর জীবন

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন

প্রথম পৃষ্ঠা

ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে
ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে

প্রথম পৃষ্ঠা

মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের

প্রথম পৃষ্ঠা

পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল
পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল

পেছনের পৃষ্ঠা

রাবিতে যত অনিয়ম
রাবিতে যত অনিয়ম

পেছনের পৃষ্ঠা

অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!
অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!

দেশগ্রাম

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

পেছনের পৃষ্ঠা

বর্জ্যে দূষিত শীতলক্ষ্যার পানি
বর্জ্যে দূষিত শীতলক্ষ্যার পানি

পেছনের পৃষ্ঠা