রাজধানীর বেইলি রোডের নাট্যপাড়ায় সপরিবার উপস্থিত হয়ে একটি শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় বেইলি রোডের একটি নাট্যমঞ্চে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্র জানান, ব্যস্ত সূচির মাঝেও কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান। এর আগে ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত

রাজধানীর বেইলি রোডে গতকাল সন্ধ্যায় সপরিবারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান -বাংলাদেশ প্রতিদিন
স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র উপভোগ করেন তারেক রহমান। সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি প্রধানমন্ত্রীর এ ধারাবাহিক অংশগ্রহণ দেশের শিল্পসংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, খোদ সরকারপ্রধানের থিয়েটার ও সিনেমায় উপস্থিতি সাধারণ দর্শককেও বিনোদনের সুস্থ ধারায় ফিরতে উৎসাহিত করবে।