শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ আপডেট: ০২:০৯, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চাওয়া-পাওয়ার দুই মাস

১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
চাওয়া-পাওয়ার দুই মাস

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দুই মাস পার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংসদে যাওয়া তারেক রহমান শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেন। ইতোমধ্যে টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠেছে। ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো অনেক ইতিবাচক কাজও করেছেন। তার পরও সাধারণ মানুষ মনে করছে, প্রধানমন্ত্রী ব্যক্তি হিসেবে অনেক প্রশংসনীয় কাজ করলেও সরকারের কাছে মানুষ আরও কিছু প্রত্যাশা করছে। বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং সেক্টর সংস্কারে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। সবচেয়ে বড় দুর্বলতা হলো দলের নেতা-কর্মী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের সেবা করছেন নাকি দেশ শাসন করছেন- এই বার্তাটাই এখন পর্যন্ত অনেক নেতা-কর্মী অনুধাবন করতে পারছেন না। এদিকে স্বল্প সময়ের মধ্যে সাধ্যমতো কাজ করার চেষ্টা করলেও জ্বালানি সংকটের কারণে সবকিছুতেই সরকারকে চাপের মুখে পড়তে হচ্ছে।

আশাজাগানিয়া ইশতেহার দিয়ে গত ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। প্রধানমন্ত্রীর আসনে স্টিয়ারিং ধরেন তারেক রহমান। এর আগে দেশে ফিরেই বিশাল জনসভায় ‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে দেশের মানুষের মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। দায়িত্ব নিয়েই ফ্যামিলি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান, ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ, সরকারি দলের কোনো এমপির শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধানমন্ত্রী হয়েও প্রটোকল না নিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া, যানজট ও জ্বালানি অপচয়ের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ১৩-১৪টি থেকে কমিয়ে চারটিতে আনা, স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা, ঢাকার ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন উদ্যোগে মানুষের প্রশংসা কুড়িয়েছেন নতুন প্রধানমন্ত্রী। ই-হেলথ কার্ড বিতরণের প্রকল্প প্রক্রিয়াধীন আছে। দুই শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। জ্বালানি তেলের তীব্র সংকট ও বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধির পরও দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াননি। মানুষের মধ্যে জাগিয়েছিলেন নতুন এক বাংলাদেশের প্রত্যাশা। তবে দুই মাস অতিবাহিত হওয়ার পর প্রত্যাশার অনেক জায়গায়ই আশানুরূপ অর্জন হয়নি বলে মনে করছে বিভিন্ন মহল।

দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ মনে করছে, তারেক রহমানের সদিচ্ছা থাকলেও সরকারের মধ্যে পোকা বাসা বাঁধতে শুরু করেছে, যারা প্রধানমন্ত্রীকে নানাভাবে বিতর্কিত করছে। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সাধারণ মানুষের জরুরি চাহিদাগুলো পূরণে পিছিয়ে পড়ছে নতুন সরকার। এরই মধ্যে প্রশাসনসহ নানা খাতে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। সচিবদের দ্বন্দ্ব, উপদেষ্টা-মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে। অনেক ক্ষেত্রেই দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে বুঝতে পারছেন না। উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজির কারণেও প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। এমনকি ভুল তথ্যে লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার ট্রলের শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী বিভিন্ন কার্ড দিয়ে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছেন- এটা নিঃসন্দেহে ভালো দিক। তবে অর্থনীতি ঘুরে না দাঁড়ালে শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে একটা দেশের মানুষকে বাঁচিয়ে রাখা অসম্ভব। সামাজিক নিরাপত্তার এসব অর্থ সরকারকে করের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। অর্থনীতি ঠিক না হলে রাজস্ব আদায়ে ভাটা পড়বে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ব্যবসা-বাণিজ্যে ধস নামে। মুখ থুবড়ে পড়ে বেসরকারি খাত। অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানিমূলক ভুয়া মামলা হয়। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। লাখ লাখ মানুষ বেকার হয়। এজন্য প্রয়োজন ছিল জরুরি ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিবন্ধকতাগুলো দূর করা। তবে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি খাতটি। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হলেও এখন পর্যন্ত উদ্যোক্তা ও শিল্প মালিকদের জন্য ইতিবাচক কোনো বার্তা সরকারের তরফ থেকে আসেনি। ভুয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগও গত দুই মাসে নেওয়া হয়নি। কর্মসংস্থান না থাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহ বাড়ছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকগুলোর ভুলনীতির কারণে অনেক সৎ শিল্পোদ্যোক্তা ঋণখেলাপি হচ্ছেন। ঋণ পেতেও ঝামেলা হচ্ছে। এলসি নিষ্পত্তি করতে না পারায় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। এতে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে। শ্রমিক ছাঁটাই করছে। আর শিল্প খাত একবার খাদের কিনারে চলে গেলে সেখান থেকে টেনে তোলা কঠিন হয়ে যাবে। দুই মাসেও নতুন সরকারের কাছ থেকে এ সংকট নিরসনে কোনো দিকনির্দেশনা আসেনি। এদিকে ফেব্রুয়ারির শেষ থেকেই ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা ও ভোগান্তি সরকারকে চাপে ফেলেছে। একদিকে সরকারের তরফ থেকে বারবার জ্বালানি তেলের সংকট নেই বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে ৫০০ টাকার তেল নিতে মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তিন থেকে আট ঘণ্টা পর্যন্ত। তেল মজুত ঠেকাতে সরকারের পক্ষ থেকে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের কথা বলা হলেও তা দৃশ্যমান হয়নি। এমনকি বর্তমান জ্বালানিসংকট উত্তরণে দেশীয় তেল-গ্যাস শিল্প মালিকদের সঙ্গে নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগও নেওয়া হয়নি। যানজট নিরসনে প্রধানমন্ত্রীর রাজধানীর সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত করার উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু একদিকে চলছে দখলমুক্ত করার অভিযান, অন্যদিকে ফের নতুন করে দখল হচ্ছে। দলীয় নেতা-কর্মীরাই সরকারের কাজের বিরুদ্ধে গিয়ে ফুটপাত বরাদ্দ দিচ্ছেন। তারাই বিভিন্ন এলাকার খেলার মাঠ দখল করে মেলার আয়োজন করছেন। দুই মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। বাজারে হাতে গোনা দু-একটি সবজি ছাড়া সবই ১০০ টাকার ওপরে কেজি। স্মরণকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মুরগি। ২০ দিনের ব্যবধানে প্রতি কেজি সোনালি মুরগির দাম বেড়েছে ১০০ টাকা। রাজনীতিসংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন দুই মাস। জীবনে প্রথম দুটি আসনে নির্বাচন করে দুটিতেই বিজয়ী হয়ে প্রথম সংসদ নেতা, প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিরোধীদলীয় নেতাদের বাসভবনে গিয়ে আন্তরিক পরিবেশে কথা বলে এক নতুন রাজনৈতিক শিষ্টাচারের জন্ম দিয়েছেন। দেশের উন্নয়ন উদ্যোগের পাশাপাশি দেশবাসী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সহজ সরল চালচলন, আচার-আচরণ, কথাবার্তাও মূল্যায়ন করছেন।

সরকারের দুই মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু খুবই প্রশংসনীয়। তবে মূল অগ্রাধিকার পাওয়া দরকার ছিল অর্থনীতি পুনরুদ্ধার। কারণ বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে একটা ভঙ্গ অর্থনীতি নিয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এরমধ্যে ইরান যুদ্ধ আরো চাপে ফেলেছে। এজন্য পদক্ষেপগুলো আরো সুচিন্তিত হলে ভালো হতো। সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছে। এটা ভালো। তবে অর্থনীতির ক্ষেত্রে ছয় মাস অপেক্ষা করার সুযোগ নেই। এক মাসের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারে এক বছরের পরিকল্পনা হাজির করা উচিত ছিল।

সংসদে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে : টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর নাম থাকায় শুধু তিনি সম্মানিত হননি, জাতিকেও সম্মানিত করেছেন বলে উল্লেখ করা হয়।

গতকাল সংসদের বৈঠকে স্পিকারের অনুমোদন নিয়ে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বিষয়টি সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সাহেবের নাম রয়েছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ চিফ হুইপ বলেন, ‘সংসদ নেতা ১৭ বছর নির্বাসিত ছিলেন। পরে দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। দেশের মানুষ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আঙুলের কালি মোছার আগেই তিনি তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন পয়লা বৈশাখে। এটা একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য।

তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন। বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য তিনি সম্মানির ব্যবস্থা করেছেন। ১০ হাজার টাকা কৃষিঋণের সুদ মওকুফ করেছেন।’ তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাঁকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে। বিশ্ব তাঁকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর
গঙ্গা চুক্তি অনন্ত কালের জন্য করতে হবে
গঙ্গা চুক্তি অনন্ত কালের জন্য করতে হবে
ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক
ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক
দেশপ্রেমিক ও বিশেষজ্ঞ নিয়ে রাষ্ট্র মেরামত
দেশপ্রেমিক ও বিশেষজ্ঞ নিয়ে রাষ্ট্র মেরামত
একাই বুক চিতিয়ে লড়াই লিটনের
একাই বুক চিতিয়ে লড়াই লিটনের
ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি, আছে সমালোচনাও
প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি, আছে সমালোচনাও
জাতির সঙ্গে গাদ্দারি বেইমানি করবেন না
জাতির সঙ্গে গাদ্দারি বেইমানি করবেন না
ডলারসংকট ও পুঁজির চাপে ধুঁকছে ইস্পাতশিল্প
ডলারসংকট ও পুঁজির চাপে ধুঁকছে ইস্পাতশিল্প
মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাট
মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাট
উত্তরণে সরকারের নীতিসহায়তা প্রয়োজন
উত্তরণে সরকারের নীতিসহায়তা প্রয়োজন
দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা
দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা
চরম সংকটে আবাসন খাত
চরম সংকটে আবাসন খাত
সর্বশেষ খবর
বেনাপোলে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
বেনাপোলে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

২ মিনিট আগে | নগর জীবন

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট
প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

৪ মিনিট আগে | চায়ের দেশ

গারো ও খাসিয়া সম্প্রদায়ের নারীদের নিয়ে শাবি শিক্ষকদের স্বাস্থ্য গবেষণা সেমিনার
গারো ও খাসিয়া সম্প্রদায়ের নারীদের নিয়ে শাবি শিক্ষকদের স্বাস্থ্য গবেষণা সেমিনার

৯ মিনিট আগে | ক্যাম্পাস

‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার
‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৬
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৬

২৩ মিনিট আগে | জাতীয়

বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে
বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরানের খারাপ সময় আসছে: চীন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের
ইরানের খারাপ সময় আসছে: চীন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের

২৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর
ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

উখিয়ায় দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়ায় দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমেছে
হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমেছে

৪৯ মিনিট আগে | জাতীয়

ফেনীতে জোড়াতালির বাঁধে বাড়ছে শঙ্কা, বর্ষা ঘিরে আতঙ্কে লাখো মানুষ
ফেনীতে জোড়াতালির বাঁধে বাড়ছে শঙ্কা, বর্ষা ঘিরে আতঙ্কে লাখো মানুষ

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তাসকিনের জোড়া আঘাত, দুই ওপেনারকে হারিয়ে চাপে পাকিস্তান
তাসকিনের জোড়া আঘাত, দুই ওপেনারকে হারিয়ে চাপে পাকিস্তান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কক্সবাজারে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার
কক্সবাজারে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?
আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

১ ঘণ্টা আগে | নগর জীবন

জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে সোমবার
জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে সোমবার

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

২ ঘণ্টা আগে | অর্থনীতি

স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক শাখার প্রধান নিহত, নিশ্চিত করলো সংগঠনটি
স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক শাখার প্রধান নিহত, নিশ্চিত করলো সংগঠনটি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কলম্বিয়ায় নির্বাচনের আগে হামলা, ডানপন্থী প্রার্থীর দুই প্রচারকর্মী নিহত
কলম্বিয়ায় নির্বাচনের আগে হামলা, ডানপন্থী প্রার্থীর দুই প্রচারকর্মী নিহত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়
বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বললো ‘আমরা স্বাধীন’
ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বললো ‘আমরা স্বাধীন’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদা চায়ের উপকারিতা জেনে নিন
আদা চায়ের উপকারিতা জেনে নিন

২ ঘণ্টা আগে | জীবন ধারা

৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

২ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ইনসুলিন তেলাকুচা
হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ইনসুলিন তেলাকুচা

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’
স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা
আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভাড়া না দিতে পেরে বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী-মেয়েকে ধর্ষণ!
ভাড়া না দিতে পেরে বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী-মেয়েকে ধর্ষণ!

১৯ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেভাবে ব্যর্থ হয়েছে ট্রাম্পের চীন সফর: আল-জাজিরা
যেভাবে ব্যর্থ হয়েছে ট্রাম্পের চীন সফর: আল-জাজিরা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও নিয়ম মানছেন চালকেরা
এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও নিয়ম মানছেন চালকেরা

২২ ঘণ্টা আগে | নগর জীবন

পদ্মায় মিলল মরদেহ, পুলিশ বলছে—গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত ফোরকান হতে পারে
পদ্মায় মিলল মরদেহ, পুলিশ বলছে—গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত ফোরকান হতে পারে

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বললো ‘আমরা স্বাধীন’
ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বললো ‘আমরা স্বাধীন’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য গ্রেফতার

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বিশাল ছাড়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনল চীন
বিশাল ছাড়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনল চীন

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজ এড়াতে নতুন পাইপলাইন নির্মাণ করছে আমিরাত
হরমুজ এড়াতে নতুন পাইপলাইন নির্মাণ করছে আমিরাত

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ নিয়ে জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনা, কঠোর বার্তা ইরানের
হরমুজ নিয়ে জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনা, কঠোর বার্তা ইরানের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাবিতে ধর্ষণচেষ্টা: সিসিটিভিতে ধরা সেই ব্যক্তি কে, জানালে মিলবে পুরস্কার
জাবিতে ধর্ষণচেষ্টা: সিসিটিভিতে ধরা সেই ব্যক্তি কে, জানালে মিলবে পুরস্কার

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আইপিএলের ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবির চেয়ারম্যান
আইপিএলের ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবির চেয়ারম্যান

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমেরিকায় বিপজ্জনক নেশায় জড়াচ্ছে লাখ লাখ কিশোর
আমেরিকায় বিপজ্জনক নেশায় জড়াচ্ছে লাখ লাখ কিশোর

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের মাঝেই মুখোমুখি মেসি-রোনালদো! অবিশ্বাস্য এই সমীকরণ কীভাবে সম্ভব?
বিশ্বকাপের মাঝেই মুখোমুখি মেসি-রোনালদো! অবিশ্বাস্য এই সমীকরণ কীভাবে সম্ভব?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী
জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | জাতীয়

ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

অভিষেকেই চোট, ৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটির বোলার
অভিষেকেই চোট, ৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটির বোলার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনুমতির আশায় ইরানের দুয়ারে ইউরোপীয় দেশগুলো?
অনুমতির আশায় ইরানের দুয়ারে ইউরোপীয় দেশগুলো?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে বুলবুল-আসিফ-পাইলটের রিট
বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে বুলবুল-আসিফ-পাইলটের রিট

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’: রাশিয়া
হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’: রাশিয়া

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরল চোল সাম্রাজ্যের ১০০০ বছরের পুরোনো তাম্রলিপি
নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরল চোল সাম্রাজ্যের ১০০০ বছরের পুরোনো তাম্রলিপি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নথি ফাঁস: উইলিয়াম-কেটের বাড়ি ভাড়ার অংক শুনলে চোখ কপালে উঠবে!
নথি ফাঁস: উইলিয়াম-কেটের বাড়ি ভাড়ার অংক শুনলে চোখ কপালে উঠবে!

২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সৌদিকে ছেড়ে ইসরায়েলি আশ্রয়ে আমিরাত, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট?
সৌদিকে ছেড়ে ইসরায়েলি আশ্রয়ে আমিরাত, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ধাক্কায় শেষ হচ্ছে মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনের যুগ?
ইরানের ধাক্কায় শেষ হচ্ছে মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনের যুগ?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
হামলার নতুন ছক যুক্তরাষ্ট্রের
হামলার নতুন ছক যুক্তরাষ্ট্রের

পেছনের পৃষ্ঠা

উচ্চ রক্তচাপ ডেকে আনছে বিপদ
উচ্চ রক্তচাপ ডেকে আনছে বিপদ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জাপানি মিষ্টি আলুতে বাজিমাত
জাপানি মিষ্টি আলুতে বাজিমাত

পেছনের পৃষ্ঠা

মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাট
মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাট

প্রথম পৃষ্ঠা

চরম সংকটে আবাসন খাত
চরম সংকটে আবাসন খাত

প্রথম পৃষ্ঠা

প্রেমের টানে আসা মালয়েশিয়ার তরুণীর জাঁকজমক বিয়ে
প্রেমের টানে আসা মালয়েশিয়ার তরুণীর জাঁকজমক বিয়ে

পেছনের পৃষ্ঠা

এবারও কি ক্রোয়েশিয়া চমক
এবারও কি ক্রোয়েশিয়া চমক

মাঠে ময়দানে

ওষুধ ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার
ওষুধ ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার

পেছনের পৃষ্ঠা

প্রকাশ পেল থিম সং ‘দাই দাই’
প্রকাশ পেল থিম সং ‘দাই দাই’

মাঠে ময়দানে

ঈদের ছবি প্রদর্শনে নতুন অস্থিরতা
ঈদের ছবি প্রদর্শনে নতুন অস্থিরতা

শোবিজ

পায়েলের যত অভিযোগ
পায়েলের যত অভিযোগ

শোবিজ

এক মৌসুমে তিন শিরোপা মোহামেডানকে স্পর্শ করার পালা কিংসের
এক মৌসুমে তিন শিরোপা মোহামেডানকে স্পর্শ করার পালা কিংসের

মাঠে ময়দানে

শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

মাঠে ময়দানে

কোরবানি ঘিরে চাঙা অর্থনীতি
কোরবানি ঘিরে চাঙা অর্থনীতি

নগর জীবন

মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক
মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক

মাঠে ময়দানে

দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা
দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা

প্রথম পৃষ্ঠা

শাকিবের বিশেষ বার্তা
শাকিবের বিশেষ বার্তা

শোবিজ

সবুজ উইকেটে লিটনের সেঞ্চুরি
সবুজ উইকেটে লিটনের সেঞ্চুরি

মাঠে ময়দানে

তাদের ‘না বলা গল্প’
তাদের ‘না বলা গল্প’

শোবিজ

তানজিকা আমিনের স্নিগ্ধতা
তানজিকা আমিনের স্নিগ্ধতা

শোবিজ

ডলারসংকট ও পুঁজির চাপে ধুঁকছে ইস্পাতশিল্প
ডলারসংকট ও পুঁজির চাপে ধুঁকছে ইস্পাতশিল্প

প্রথম পৃষ্ঠা

টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল
টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল

মাঠে ময়দানে

ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক
ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক

প্রথম পৃষ্ঠা

পদ্মা নদী থেকে উদ্ধার প্রধান আসামির লাশ
পদ্মা নদী থেকে উদ্ধার প্রধান আসামির লাশ

পেছনের পৃষ্ঠা

ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র

প্রথম পৃষ্ঠা

হামে শিশুমৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার
হামে শিশুমৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার

পেছনের পৃষ্ঠা

উত্তরণে সরকারের নীতিসহায়তা প্রয়োজন
উত্তরণে সরকারের নীতিসহায়তা প্রয়োজন

প্রথম পৃষ্ঠা

গঙ্গা চুক্তি অনন্ত কালের জন্য করতে হবে
গঙ্গা চুক্তি অনন্ত কালের জন্য করতে হবে

প্রথম পৃষ্ঠা

উত্তরায় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উত্তরায় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগর জীবন