শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ আপডেট: ০২:০৮, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নদীপথে নিঃশব্দ মাদকপ্রবাহ

নারায়ণগঞ্জে ২০ পাইকারি স্পট, টার্গেট শ্রমিক-তরুণ
এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রিন্ট ভার্সন
নদীপথে নিঃশব্দ মাদকপ্রবাহ

শিল্পনগরী নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। এ চক্র সড়কপথের পাশাপাশি নদীপথ ব্যবহার করে সরবরাহের নতুন নতুন রুট চালু করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা এখন গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

প্রশাসন ও বিভিন্ন সূত্র বলছে, নানা পয়েন্ট ব্যবহার করে মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল এমনকি কৌশলে শরীরে লুকিয়ে মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের জিমখানা বস্তি, চাঁদমারী, দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া, বাংলাবাজার, ২ নম্বর রেলগেট, ফতুল্লার বিসিক, রূপগঞ্জের চনপাড়া বস্তি, সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চল ও সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্প বস্তিসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অন্তত ২০টি পাইকারি মাদক স্পট। এসব কেন্দ্র থেকে প্রতিদিন কোটি টাকার মাদক লেনদেন হচ্ছে। খুচরা পর্যায়ে ছড়িয়ে আছে অসংখ্য বিক্রয় কেন্দ্র। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, ফতুল্লার বিসিক ও কাঁচপুর শিল্পাঞ্চলের প্রায় ১৫০০ কারখানার ১০ লক্ষাধিক শ্রমিক ওই চক্রের প্রধান লক্ষ্য। ঘিঞ্জি আবাসন ও শ্রমিক মেসে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে গাঁজা, ফেনসিডিল ও ইনজেকশনজাত মাদক। এ অবস্থায় ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বিস্তার ঘটছে এ মরণনেশার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, কিছু অসাধু কর্মকর্তা এবং অখ্যাত অনলাইন পোর্টাল কর্মীদের একটি অংশের সহযোগিতায় এ সিন্ডিকেট টিকে আছে। নিয়মিত মাসোহারা দিয়ে তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্পে অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা উল্টো পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার হুমকি দেয়। ফলে অনেক সময় অভিযান পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়। তবে অভিযান থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গত ৬ এপ্রিল আড়াইহাজারের বিশনন্দী এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ৩ এপ্রিল শিমরাইল মোড় এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ চারজনকে আটক করা হয়। একই দিনে সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এর আগে ২৫ মার্চ শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও প্রায় ১৮ লাখ টাকার নগদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৬ জানুয়ারি ভুলতা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর জানান, গত তিন মাসে ৫ শতাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ-সংক্রান্ত প্রায় দুই শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এ সময় মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট আনুমানিক ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এনামুল বলেন, জেলায় কতগুলো মাদক স্পট রয়েছে তা আমাদের জানা নেই। আমরা প্রতিনিয়ত মাদক কারবারিদের আটক করতে অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই বিভিন্ন সড়ক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে নারায়ণগঞ্জে এসে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলেন। এরপর থেকে আমরা এ বিষয়ে আরও জোরালোভাবে কাজ করছি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। রূপগঞ্জে আমাদের সংসদ সদস্যের উপস্থিতিতে চনপাড়ায় বিশেষ অভিযান চালানো হয়েছে। এ ছাড়া আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা, সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রতিদিনই মাদক মামলার আসামি গ্রেপ্তার করা হচ্ছে। শুধু সিদ্ধিরগঞ্জেই তিন মাসে প্রায় ৪০০ মাদক সংশ্লিষ্ট আসামিকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের
সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের
ফাইল টেম্পারিং করে টেন্ডার
ফাইল টেম্পারিং করে টেন্ডার
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাবার পর মারা গেল তিন ভাইবোন
বাবার পর মারা গেল তিন ভাইবোন
মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে
মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ুন
দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ুন
বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে
বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
আইসিসির এপ্রিলসেরা নাহিদ রানা
আইসিসির এপ্রিলসেরা নাহিদ রানা
হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু
হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
সর্বশেষ খবর
ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১ সেকেন্ড আগে | নগর জীবন

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

২ মিনিট আগে | দেশগ্রাম

বগুড়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

১১ মিনিট আগে | দেশগ্রাম

রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার

১২ মিনিট আগে | অর্থনীতি

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, নড়েচড়ে বসছে প্রশাসন
গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, নড়েচড়ে বসছে প্রশাসন

১৫ মিনিট আগে | দেশগ্রাম

স্কুলের পাশাপাশি সন্তানদের খেলার মাঠেও সময় দিন: বিদ্যুৎমন্ত্রী
স্কুলের পাশাপাশি সন্তানদের খেলার মাঠেও সময় দিন: বিদ্যুৎমন্ত্রী

১৯ মিনিট আগে | মন্ত্রীকথন

স্মরণীয় বিশ্বকাপের আগে ধাক্কা খেল জর্ডান
স্মরণীয় বিশ্বকাপের আগে ধাক্কা খেল জর্ডান

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

দিনাজপুরে ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক
দিনাজপুরে ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

২৮ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন
বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

আমিনপুরে ময়লার ভাগাড় অপসারণে মতবিনিময়
আমিনপুরে ময়লার ভাগাড় অপসারণে মতবিনিময়

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

৪৫ মিনিট আগে | জাতীয়

দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

৪৫ মিনিট আগে | মন্ত্রীকথন

কবে জানা যাবে হামজাদের নতুন কোচের নাম, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কবে জানা যাবে হামজাদের নতুন কোচের নাম, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের
ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নাকবা থেকে গণহত্যা: গাজার এক দাদির প্রতিরোধ আর হারানোর গল্প
নাকবা থেকে গণহত্যা: গাজার এক দাদির প্রতিরোধ আর হারানোর গল্প

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হলেন ডেভিড বেকহ্যাম
ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হলেন ডেভিড বেকহ্যাম

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ার দুই হাসপাতালের সভাপতি হলেন মীর শাহে আলম ও রেজাউল করিম
বগুড়ার দুই হাসপাতালের সভাপতি হলেন মীর শাহে আলম ও রেজাউল করিম

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

১ ঘণ্টা আগে | জাতীয়

সোনারগাঁয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন
সোনারগাঁয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলাপাড়ায় কারখানা মালিককে জরিমানা
কলাপাড়ায় কারখানা মালিককে জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে কি ফিরবেন বাবর
পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে কি ফিরবেন বাবর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়ায় সাহিত্য চক্রের ৪০তম বর্ষপূর্তি উদযাপন
বগুড়ায় সাহিত্য চক্রের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: উপদেষ্টা তিতুমীর
পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: উপদেষ্টা তিতুমীর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইয়ামাল ইস্যুতে ইসরায়েলকে কড় জবাব স্পেনের
ইয়ামাল ইস্যুতে ইসরায়েলকে কড় জবাব স্পেনের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে হামলা চালাতে সৌদি-কাতারকে ফুসলায় আমিরাত
ইরানে হামলা চালাতে সৌদি-কাতারকে ফুসলায় আমিরাত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার
জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা
রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

১ ঘণ্টা আগে | নগর জীবন

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক?
বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প
‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন
ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা
লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা

৪ ঘণ্টা আগে | পরবাস

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে স্পষ্ট যে অবস্থান জানাল চীন
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে স্পষ্ট যে অবস্থান জানাল চীন

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপিপন্থী আইনজীবীদের জয়
সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

১৩ ঘণ্টা আগে | জাতীয়

নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার
ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার

২২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

২০ ঘণ্টা আগে | জাতীয়

‘চুক্তি না হলে ইরান ধ্বংস হবে’ চীনে বসে হুঁশিয়ারি ট্রাম্পের
‘চুক্তি না হলে ইরান ধ্বংস হবে’ চীনে বসে হুঁশিয়ারি ট্রাম্পের

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন যারা
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন যারা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’

২১ ঘণ্টা আগে | জাতীয়

ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প, মিলল না স্পষ্ট আশ্বাস
ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প, মিলল না স্পষ্ট আশ্বাস

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান
পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান

৭ ঘণ্টা আগে | জাতীয়

চীন সফরে এখন পর্যন্ত কী কী পেলেন ডোনাল্ড ট্রাম্প
চীন সফরে এখন পর্যন্ত কী কী পেলেন ডোনাল্ড ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’
‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

যে কারণে পাকিস্তানের কিছু নাগরিককে বহিষ্কার করছে আমিরাত
যে কারণে পাকিস্তানের কিছু নাগরিককে বহিষ্কার করছে আমিরাত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন দায়িত্বে মাহমুদউল্লাহ
নতুন দায়িত্বে মাহমুদউল্লাহ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চার দিন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
চার দিন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

৮ ঘণ্টা আগে | জাতীয়

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ

২২ ঘণ্টা আগে | জাতীয়

৫ হাজার বছর আগে তৈরি রহস্যময় দ্বীপ, বিস্মিত বিজ্ঞানীরা
৫ হাজার বছর আগে তৈরি রহস্যময় দ্বীপ, বিস্মিত বিজ্ঞানীরা

১১ ঘণ্টা আগে | বিজ্ঞান

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

২২ ঘণ্টা আগে | জাতীয়

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

প্রথম পৃষ্ঠা

শর্টকাটে বড়লোক!
শর্টকাটে বড়লোক!

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক
চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক

প্রথম পৃষ্ঠা

সড়ক যেন বিভীষিকা
সড়ক যেন বিভীষিকা

পেছনের পৃষ্ঠা

জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?
জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?

প্রথম পৃষ্ঠা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

কুমার নদের করুণ দশা
কুমার নদের করুণ দশা

পেছনের পৃষ্ঠা

রায়ের অপেক্ষায় দুই মামলা
রায়ের অপেক্ষায় দুই মামলা

প্রথম পৃষ্ঠা

আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের
আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের

পেছনের পৃষ্ঠা

আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’
আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’

মাঠে ময়দানে

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে

সম্পাদকীয়

আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী
আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী

পেছনের পৃষ্ঠা

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে
বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

প্রথম পৃষ্ঠা

ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ

প্রথম পৃষ্ঠা

ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা
ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা

নগর জীবন

বাবার পর মারা গেল তিন ভাইবোন
বাবার পর মারা গেল তিন ভাইবোন

প্রথম পৃষ্ঠা

২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু
২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু

দেশগ্রাম

মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান

প্রথম পৃষ্ঠা

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি

পেছনের পৃষ্ঠা

ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১
ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১

দেশগ্রাম

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা
মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

দেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা
দেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা

নগর জীবন

কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান
কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

নগর জীবন

ধানমন্ডিতে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিক্রি উদ্বোধন
ধানমন্ডিতে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিক্রি উদ্বোধন

নগর জীবন

গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব

সম্পাদকীয়

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা
আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা

নগর জীবন

গবাদি পশুর শেডে পাঠদান!
গবাদি পশুর শেডে পাঠদান!

দেশগ্রাম

দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’
দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’

শোবিজ