চট্টগ্রাম নগরীর নির্মীয়মাণ ভবন থেকে আশফাক কবির সাজিদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে লিফটের গর্তে ফেলে হত্যার ঘটনার প্রকৃত কারণ এখনো রহস্যাবৃত্ত। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তার ওপর হামলা চালানো হয়েছিল। হামলাকারীরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গত রবিবার রাতে চকবাজার থানার মৌসুমী আবাসিক এলাকায় সংঘটিত এ ঘটনায় পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে প্রধান আসামি আইমানসহ তার ভগিনীপতি এনায়েত, মেশকাতুল কায়েস ও ভবনের দারোয়ান এনামুল রয়েছে। পুলিশ বলছে, আইমানকে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ধূর্ত আইমান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই অন্য একটি মামালায় আদালতে আত্মসমর্পণ করে। এ কারণে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে সাজিদ হত্যা মামলায় আইমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। মামলার তদন্ত করছেন চকবাজার থানার এএসআই মেহেদী হাসান সৈকত। জানা যায়, নিহত সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মৌসুমী আবাসিক এলাকার মেসে থাকতেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। হত্যাকাণ্ডের দিন নিহত সাজিদ ও তার বন্ধু ফারদিনসহ কয়েকজন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। ফারদিন তাকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে আসে। ওই সময় আইমান সেখানে এসে কয়েকদনি আগে তার ভাগনের চুরি হওয়া মোবাইল ফোনের চোরকে খুঁজতে থাকে। কেউ একজন তখন সাজিদকে দেখিয়ে দেয়। এ সময় আইমান ও তার সহযোগীরা সাজিদের ওপর হামলা করে। তাদের হাত থেকে বাঁচতে সে দৌড়ে পাশের নির্মাণাধীন আটতলা ভবনে ঢুকে গেট বন্ধ করে দেয়। তবে হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা সাজিদকে মারধর করে এবং একপর্যায়ে আট তলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত মঙ্গলবার চকবাজার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
শিরোনাম
- সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী
- সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী
- স্কুলের পাশাপাশি সন্তানদের খেলার মাঠেও সময় দিন: বিদ্যুৎমন্ত্রী
- জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
- দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের
- ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
- আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
- রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাল তেহরান
- পুতিন-শি বৈঠকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের চীন সফর
- যুদ্ধের ময়দান নয়, এবার খামারে নজর কাড়ছে ‘ট্রাম্প-নেতানিয়াহু’
- মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেফতার
- মাদারীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
- ভয়াবহ খাদ্য সংকটে জর্জরিত সুদান, বাস্তুচ্যুত কোটি মানুষ
- জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড
- নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলুর আবাদ ও চাহিদা
- কুলিয়ারচরে গ্রামের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- বান্দরবানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মোবাইল ফোন চুরির অভিযোগে হয় হামলা
আট তলা থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর