বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার পদে ভারতের সাবেক রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীর নাম চূড়ান্ত করতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর। সিদ্ধান্তটি ঘোষণা করা হবে আগামী মে মাসের শেষ ভাগে। দিনেশ ত্রিবেদী এক সময় তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছিলেন। পরে মতভেদের কারণে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দেন। ১৯৫০ সালে জন্ম নেওয়া দিনেশ ত্রিবেদী পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। তিনি পরিষ্কার বাংলা বলেন। একসময় তিনি ভারতীয় বিমানবাহিনীর পাইলটও ছিলেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিতও হয়েছিলেন এবং পরে রাজ্যসভায় সংসদ সদস্য হন। বিজেপিতে যোগ দেওয়ায় সংসদ সদস্য পদ ছেড়ে দেন।
প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। এই প্রথম আমলার পরিবর্তে কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসছেন।