শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ আপডেট: ০১:৫০, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দরের অটোমেশন প্রকল্পে অনিয়ম

অসম্পন্ন কাজেই কোটি কোটি টাকার বিল

ইমরান চৌধুরী
প্রিন্ট ভার্সন
অসম্পন্ন কাজেই কোটি কোটি টাকার বিল

চট্টগ্রাম বন্দরের অটোমেশন প্রকল্পে কাজ পুরোপুরি সম্পন্ন না করেই কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা নথিপত্রে এমন একাধিক অনিয়ম ও অসংগতির চিত্র পাওয়া গেছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। নথিপত্রে দেখা যায়, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ২০১৯ সালের ১৯ মার্চ একটি প্রকল্পের আওতায় ১৮ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার চুক্তি করা হয় ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড’ (সিএনএস) নামক একটি আইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ১৮ মার্চ। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটির মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই। তার মৃত্যুর পর মন্ত্রীর প্রভাবেই প্রতিষ্ঠানটি সারা দেশে একচেটিয়া ব্যবসা করেছে। চুক্তি অনুযায়ী- বিভিন্ন প্রযুক্তিভিত্তিক সেবা ও ব্যবস্থাপনা চালুর কথা থাকলেও বাস্তবে কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। বরং হঠাৎ করে বিভিন্ন মডিউলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে উল্লেখ রয়েছে নথিতে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষকে আলাদা কমিটি গঠন করতে হয়। নথি বিশ্লেষণে আরও দেখা যায়, মেইনটেন্যান্স খাতে তিন বছরে ১১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ২২০ টাকা দাবি করা হয়। অথচ চুক্তি অনুযায়ী ৬১ জন জনবল দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়োগ দেওয়া হয় মাত্র ৪১ জন। ২০ জন কম জনবল নিয়ে কাজ চালিয়ে গেলেও পূর্ণাঙ্গ বিল দাবি করা হয়, যা নিয়ে আপত্তি ওঠে। পরে গঠিত কমিটি বিষয়টি পর্যালোচনা করে ৪১ জনবলের ভিত্তিতে ৯ মাস ১২ দিনের জন্য ২ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ২৯৬ টাকা পরিশোধযোগ্য বলে সুপারিশ করে। একই সঙ্গে মাসিক ২৬ লাখ ৩২ হাজার ৪৭৮ টাকা হারে মেইনটেন্যান্স বিল দেওয়ার বিষয়টিও বিবেচনায় আসে। এ ছাড়া সিস্টেম পর্যালোচনা করে বন্দর কর্মকর্তারা দেখতে পান ২০২৫ সালের ২৮ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট দুই মাস সিএনএস অটোমেশনের কার্যক্রম স্থগিত ছিল। নথিতে আরও উল্লেখ রয়েছে, প্রকল্পের একটি ধাপে পাঁচজন কর্মকর্তার বিদেশ সফরের কথা ছিল, যার ব্যয়ভার বহনের কথা ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। কিন্তু সেই সফর বাস্তবে অনুষ্ঠিত হয়নি। তার পরও ওই খাতে ব্যয় দেখানোর চেষ্টা করা হয়, যা পরে সরকারি বিধি অনুযায়ী বিল থেকে কর্তনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একটি বিল সারসংক্ষেপে দেখা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানের নামে ৭ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৫৩৬ টাকার বিল পাস করার প্রক্রিয়া চলছে। কাজ সম্পূর্ণ না হওয়া এবং সেবা বন্ধ থাকার অভিযোগ থাকা সত্ত্বেও এত বড় অঙ্কের বিল অনুমোদনের উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। নথিপত্রে প্রকল্পের বিভিন্ন ধাপের সময়সীমা নিয়েও অসংগতি পাওয়া গেছে। কোথাও সময় বাড়ানো হয়েছে, কোথাও কাজ শেষ না হলেও নতুন সময় নির্ধারণ করা হয়েছে, আবার কোথাও শেষ সময় নির্ধারণ ছাড়াই কার্যক্রম চালানো হয়েছে। এতে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, অটোমেশন কার্যক্রম দীর্ঘ সময় ধরে আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে। সব মিলিয়ে কাজ সম্পন্ন না করেই বিল আদায়, জনবল ঘাটতি গোপন রেখে অর্থ দাবি এবং না হওয়া কাজের খরচ দেখানোর মতো গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে এসব নথিতে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরে এমন ঘটনার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত। তবে যেহেতু এটা সম্পূর্ণ কম্পিউটার বিভাগের অধীনে আমি তাদের সঙ্গে কথা বলে জানাচ্ছি।’ সঙ্গে সঙ্গেই তাকে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট প্রশ্ন ও কিছু ডকুমেন্ট পাঠানো হয়। এরপর দুই দিন তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন এবং কম্পিউটার বিভাগ থেকে এখনো কোনো তথ্য পাননি বলে প্রতিবেদককে জানান। সর্বশেষ গতকাল সন্ধ্যায়ও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তবে সেসব প্রশ্নের উত্তর সিএনএস-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। চট্টগ্রাম বন্দর অটোমেশন প্রকল্পে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে সিএনএস কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি অনুযায়ী নির্ধারিত পাঁচটি ধাপে কাজ সম্পন্ন করা হয়েছে এবং সে অনুযায়ী বিল গ্রহণ করা হয়েছে। তাদের দাবি, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে বন্দর কর্তৃপক্ষের অনুমোদন ও তদারকির মধ্য দিয়েই অর্থ পরিশোধ হয়েছে। জনবল বিষয়ে তারা জানায়, চুক্তিতে ৬১ জনের কথা থাকলেও বাস্তব প্রয়োজন ও কাজের ধরন বিবেচনায় কম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয় করা হয়েছে। বিভিন্ন মডিউলের কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে সিএনএস বলছে, এটি স্থায়ী কোনো অবস্থা ছিল না; বরং ভবনের স্থান সংকট ও কারিগরি কারণে সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীতে সমস্যার সমাধান করে কার্যক্রম পুনরায় চালু করা হয়। এ সময়ের জন্য বিলও সমন্বয় করে প্রদান করা হয়েছে বলে তারা উল্লেখ করেছে। মেইনটেন্যান্স বিল অনুমোদনের বিষয়ে প্রতিষ্ঠানটি দাবি করে, বন্দর কর্তৃপক্ষের গঠিত একাধিক কমিটি যাচাইবাছাই করে বিল অনুমোদন করেছে। সফটওয়্যার হালনাগাদ ও পরিচালনার কাজ নিয়মিতভাবে চলমান ছিল এবং এসব কাজ চুক্তির আওতায়ই সম্পন্ন হয়েছে, অতিরিক্ত কোনো অর্থ দাবি করা হয়নি। বিদেশ সফর-সংক্রান্ত প্রশ্নে সিএনএস জানায়, চুক্তিতে প্রশিক্ষণ ও সফরের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে সফর অনুষ্ঠিত না হওয়ায় সংশ্লিষ্ট ব্যয় বিল থেকে কর্তন করা হয়েছে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা হয়েছে বলেও তারা দাবি করেছে।

এই বিভাগের আরও খবর
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি
ফাইল টেম্পারিং করে টেন্ডার
ফাইল টেম্পারিং করে টেন্ডার
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাবার পর মারা গেল তিন ভাইবোন
বাবার পর মারা গেল তিন ভাইবোন
মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে
মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ুন
দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ুন
অবশেষে গুলিবিদ্ধ শিশু রেশমি না ফেরার দেশে
অবশেষে গুলিবিদ্ধ শিশু রেশমি না ফেরার দেশে
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
আইসিসির এপ্রিলসেরা নাহিদ রানা
আইসিসির এপ্রিলসেরা নাহিদ রানা
হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু
হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
সর্বশেষ খবর
জিলহজের প্রথম দশকের আমল
জিলহজের প্রথম দশকের আমল

১৪ মিনিট আগে | ইসলামী জীবন

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে

১৭ মিনিট আগে | মুক্তমঞ্চ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

২৩ মিনিট আগে | নগর জীবন

বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন
বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন

৩০ মিনিট আগে | দেশগ্রাম

অনির্ধারিত ট্রেন থামিয়ে তল্লাশি, টয়লেটে মিলল ১০ কেজি গাঁজা
অনির্ধারিত ট্রেন থামিয়ে তল্লাশি, টয়লেটে মিলল ১০ কেজি গাঁজা

৫০ মিনিট আগে | দেশগ্রাম

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে ১১১ জনের মৃত্যু
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে ১১১ জনের মৃত্যু

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়
কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মুন্সীগঞ্জে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর
মুন্সীগঞ্জে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাঙালি নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
বাঙালি নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেপুটি স্পিকার
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেপুটি স্পিকার

১ ঘণ্টা আগে | জাতীয়

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
মুন্সীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল
নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল স্মরণে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল স্মরণে বর্ণাঢ্য আয়োজন

২ ঘণ্টা আগে | নগর জীবন

কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নির্বাচন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

২ ঘণ্টা আগে | জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পাহাড়ে পশুর হাটে অজ্ঞান পার্টির আতঙ্ক
পাহাড়ে পশুর হাটে অজ্ঞান পার্টির আতঙ্ক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চারজন গ্রেফতার
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চারজন গ্রেফতার

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, নেতৃত্বে আবদুল হাই-জুবায়ের বাবু
টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, নেতৃত্বে আবদুল হাই-জুবায়ের বাবু

৩ ঘণ্টা আগে | জাতীয়

সরকারের সাফল্য প্রচারে মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি
সরকারের সাফল্য প্রচারে মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের কারণে যান চলাচলে ধীরগতি
ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের কারণে যান চলাচলে ধীরগতি

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার
গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু
ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৪ ঘণ্টা আগে | পরবাস

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাভেসের কাছে হেরে স্বপ্ন ভাঙল বার্সেলোনার
আলাভেসের কাছে হেরে স্বপ্ন ভাঙল বার্সেলোনার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

৭ ঘণ্টা আগে | জাতীয়

গাজীপুরে ৫ খুনের পর উধাও ফোরকান, সিসিটিভিতে নদীতে ঝাঁপের দৃশ্য
গাজীপুরে ৫ খুনের পর উধাও ফোরকান, সিসিটিভিতে নদীতে ঝাঁপের দৃশ্য

৮ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর
ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছি’, তিন বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর
‘জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছি’, তিন বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর

১৪ ঘণ্টা আগে | শোবিজ

৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, এইচএসসি ৬ জুন
৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, এইচএসসি ৬ জুন

৯ ঘণ্টা আগে | জাতীয়

আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প
আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আদালতে আইনজীবীর ভূমিকায় মমতা, লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসা মামলা
আদালতে আইনজীবীর ভূমিকায় মমতা, লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসা মামলা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’
ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

৫ ঘণ্টা আগে | জাতীয়

টি-টোয়েন্টিতে ইতিহাস, ১৪ হাজার রানে প্রথম ভারতীয় কোহলি
টি-টোয়েন্টিতে ইতিহাস, ১৪ হাজার রানে প্রথম ভারতীয় কোহলি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চীন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের
চীন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনল বাংলাদেশ
দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনল বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন
ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি
মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার
ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয় : জেডি ভ্যান্স
‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয় : জেডি ভ্যান্স

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর
দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর

১০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটে হারের পর আদালতে মমতা, পুরনো পেশায় প্রত্যাবর্তন
ভোটে হারের পর আদালতে মমতা, পুরনো পেশায় প্রত্যাবর্তন

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ মে)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ মে)

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি
প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় যেকোনো দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় যেকোনো দিন

১০ ঘণ্টা আগে | জাতীয়

দিল্লিতে আবারও বাসের ভেতরে গণধর্ষণ
দিল্লিতে আবারও বাসের ভেতরে গণধর্ষণ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক
চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক

প্রথম পৃষ্ঠা

জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?
জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?

প্রথম পৃষ্ঠা

শর্টকাটে বড়লোক!
শর্টকাটে বড়লোক!

প্রথম পৃষ্ঠা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

সড়ক যেন বিভীষিকা
সড়ক যেন বিভীষিকা

পেছনের পৃষ্ঠা

আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’
আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’

মাঠে ময়দানে

রায়ের অপেক্ষায় দুই মামলা
রায়ের অপেক্ষায় দুই মামলা

প্রথম পৃষ্ঠা

কুমার নদের করুণ দশা
কুমার নদের করুণ দশা

পেছনের পৃষ্ঠা

ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা
ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা

নগর জীবন

আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের
আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের

পেছনের পৃষ্ঠা

রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব

সম্পাদকীয়

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা
মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী
আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী

পেছনের পৃষ্ঠা

কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান
কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

নগর জীবন

ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১
ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১

দেশগ্রাম

২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু
২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু

দেশগ্রাম

রেললাইনে মোবাইলে গেম খেলছিল দুই কিশোর কাটা পড়ল ট্রেনে
রেললাইনে মোবাইলে গেম খেলছিল দুই কিশোর কাটা পড়ল ট্রেনে

দেশগ্রাম

দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’
দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’

শোবিজ

মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

দেশগ্রাম

মায়ের ছায়া
মায়ের ছায়া

ডাংগুলি

ভালোবাসি মাগো
ভালোবাসি মাগো

ডাংগুলি

শিশু শিক্ষার্থী নির্যাতন শিক্ষক গ্রেপ্তার
শিশু শিক্ষার্থী নির্যাতন শিক্ষক গ্রেপ্তার

দেশগ্রাম

শিক্ষাবঞ্চিত চরের শিশুরা
শিক্ষাবঞ্চিত চরের শিশুরা

দেশগ্রাম

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মৌনী রায়
ডিভোর্স নিয়ে মুখ খুললেন মৌনী রায়

শোবিজ

নারীর টাকা ছিনতাই, প্রাণনাশের হুমকি
নারীর টাকা ছিনতাই, প্রাণনাশের হুমকি

দেশগ্রাম

পাথরবোঝাই ট্রাকে নিষিদ্ধ ইনজেকশন
পাথরবোঝাই ট্রাকে নিষিদ্ধ ইনজেকশন

দেশগ্রাম

ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পে রক্ষা যাত্রীরা
ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পে রক্ষা যাত্রীরা

দেশগ্রাম

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল

শোবিজ