ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় এবার নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন মুখ হিসেবে ২৭ জন নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন। তারা হলেন মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার, ডা. সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, চ্যানেল আই-এর আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক, আন্না মিঞ্জ, গোপালগঞ্জের সুবর্ণা শিকদার। তার নাম অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির ভেতরে বাইরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপালগঞ্জের কামিয়ানি উপজেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে তার নাম রয়েছে। তবে তার দাবি তাকে না জানিয়ে কমিটিতে তার নাম দেওয়া হয়েছিল। কক্সবাজার বিএনপি নেতা শামীম আরা বেগম স্বপ্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার, বাংলালিংক মোবাইল ফোন কোম্পানির সিইও জহরত আদিব চৌধুরী, মুন্সিগঞ্জ সদর উপজেলার সিলই ইউনিয়নের নেত্রী ও ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ইডেন কলেজ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী মোছা. সানজিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার। পার্বত্য অঞ্চলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন মাধবী মারমা। তাকে নিয়ে দলের ভিতরে বিতর্ক রয়েছে। তিনি শেখ হাসিনার সরকারের আমলে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রদলের সাবেক নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রেজেকা সুলতানা ফেন্সি। তালিকার বাকি ৯ জন এর আগেও সংসদ সদস্য ছিলেন। তারা হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, দলের সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, বিএনপির কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, মহিলা দলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আর্লি ও সুলতানা আহমেদ। তালিকায় এমন দুজন নারী স্থান পেয়েছেন, যাদের স্বামী, বাবা কিংবা শ্বশুর সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন। এরা হলেন বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তার বাবা সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী আর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেকজন হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা। তিনি আগেও সংরক্ষিত নারী কোটায় এমপি হয়েছিলেন। তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন এমন তিনজনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন। এরা হলেন- ঢাকা-১৪ আসনের পরাজিত প্রার্থী ও গুম হওয়া পরিবারের সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের ডা. সানসিলা জেবরিন। মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। হেলেন জেরিন এর আগেও সংরক্ষিত আসনের এমপি ছিলেন। বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছেন দুজন। তারা হলেন মোসা. শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা। তার মধ্যে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তিনজন। তারা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ও নাদিয়া পাঠান। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে একজন মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ হতে যাচ্ছেন। তার বাবা প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।
শিরোনাম
- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯
সংরক্ষিত নারী আসন
বিএনপিতে ২৭ নতুন মুখ পুরোনো নয়জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর