নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। গতকাল মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রান করে অলআউট হয় কিউইরা। জবাবে ৮৭ বল হাতে রেখে ১৯৯ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। বল হাতে রেখে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বড় জয়। এর আগে ২০২৩ সালে নেপিয়ারে ২০৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৬৫ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেই বিপরীত দৃশ্য দেখালেন নাহিদ। ১০ ওভার বোলিং করে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করলেন গতকাল। কিউই ওপেনার হেনরি নিকোলসকে (১৩ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাহিদ। দলীয় ২৫ রানে প্রথম আঘাতে কিউইদের রানের গতি অনেকটাই কমে যায়। এরপর উইল ইয়াঙকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি নাহিদ। ২ রান করেই নাহিদের বলে নাজমুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উইল। এরপর মোহাম্মদ আব্বাস (১৯ রান), ডিন ফক্সক্রফট এবং জেইডেন লেনোক্সের উইকেটও শিকার করেন নাহিদ। এ ছাড়া বল হাতে ভালো করেন শরিফুল। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রিশাদ, সৌম্য এবং তাসকিনও ১টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে একাই লড়াই করেন নিক কেলি। তিনি ১০২ বলে ১৪টি চারের মারে ৮৩ রানের ইনিংস খেলেন। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫.৩ ওভার খেলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তানজিদ হাসান ৭৬ ও নাজমুল হোসেন শান্ত ৫০ রান করেন। শেষ দিকে তাওহিদ হৃদয় ৩০ রান করে দলকে জয় উপহার দেন। নিউজিল্যান্ডের জেইডেন লেনোক্স ২টি এবং নাথান স্মিথ ও উইল ও’রোয়ার্ক ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার জয় করেন নাহিদ রানা। ২৩ এপ্রিল চট্টগ্রামে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নেবেন টাইগাররা।
শিরোনাম
- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯
নাহিদের নৈপুণ্যে সিরিজে ফিরল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম