শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৩ মে, ২০২৬ আপডেট: ০০:৩৭, বুধবার, ১৩ মে, ২০২৬

দেশে তৈরি হবে হামের টিকা

► উৎপাদন হবে জলাতঙ্ক ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম ► আমদানির তুলনায় খরচ নেমে আসবে অর্ধেকে
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন
দেশে তৈরি হবে হামের টিকা

হাম, জলাতঙ্ক ও ডেঙ্গুর টিকা এবং অ্যান্টিভেনম (সাপের কামড়ের প্রতিষেধক) উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস। দেশে এই প্রথম সরকারিভাবে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হলো। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশ থেকে টিকা আমদানির তুলনায় খরচ অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, দেশের চাহিদা মিটিয়ে টিকা রপ্তানির সুযোগও তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসেনশিয়াল ড্রাগস কোম্পনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে জরুরিভিত্তিতে এ প্রকল্প নেওয়া হয়েছে। দেশের জনস্বাস্থ্যের বর্তমান চাহিদা বিবেচনায় ডেঙ্গু, জলাতঙ্ক, সাপের কামড় ও হাম বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ প্রতিরোধে স্থানীয়ভাবে টিকা উৎপাদন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এক বছরের মধ্যে এই চারটি টিকার উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি, আগামী বছরের জুনের মধ্যে উৎপাদন শুরু করে সরকারের কাছে সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে সরকার যে দামে এসব টিকা বিদেশ থেকে আমদানি করে, তার প্রায় অর্ধেক মূল্যে স্থানীয়ভাবে সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে সরকারের ব্যয় কমার পাশাপাশি টিকার সহজলভ্যতা বাড়বে।’

এসেনশিয়াল ড্রাগস সূত্রে জানা গেছে, দেশের বাজারে এসব টিকার ব্যাপক চাহিদা থাকায় এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২০-২৫ কোটি টাকা। প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি ভায়াল টিকা উৎপাদন করা সম্ভব হবে। বর্তমানে দেশে এই চার ধরনের টিকার মোট বার্ষিক চাহিদা প্রায় ৫০ লাখ ডোজ। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত টিকা বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এ পর্যন্ত ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৫০ হাজারের বেশি শিশু। সময়মতো হামের টিকা না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশে ডেঙ্গু পরিস্থিতিও প্রতি বছর ভয়াবহ আকার ধারণ করে। গত বছরেও দেশে ৪১৩ জন ডেঙ্গুতে মারা গেছে, আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উচ্চ ডেঙ্গু সংক্রমণ প্রবণ এলাকায় ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের জন্য তাকেদা ফার্মসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ (টিএকে-০০৩) ব্যবহারের পরামর্শ দেয়। ২০২৪ সালের মে মাসে এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক-যোগ্যতা অর্জন করে। এসেনশিয়াল ড্রাগস ‘কিউডেঙ্গা’ (টিএকে-০০৩) উৎপাদন করার পরিকল্পনা করছে। এ ছাড়া বর্তমানে দেশের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম এবং জলাতঙ্কের প্রতিষেধক টিকার সংকট রয়েছে। প্রতি বছর অ্যান্টিভেনমের অভাবে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে এই চারটি টিকা উৎপাদিত হলে সরকারের সক্ষমতা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য টিকা সহজলভ্য হবে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম মুজাহেরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘টিকার মাধ্যমে বিশ্বের অনেক দেশ হাম নির্মূল করেছে। এজন্য সংক্রমণ প্রতিরোধে টিকা জরুরি। তবে দেশের চাহিদা বিবেচনা করে সুচিন্তিত মতামতের ভিত্তিতে টিকা উৎপাদনে যেতে হবে। এর পাশাপাশি হামের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী সেটাও তদন্ত হওয়া উচিত। যেন ভবিষ্যতে এভাবে কোনো বাবা-মা সন্তানহারা না হয়।’

জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখানেও আরেকটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে এসেনশিয়াল ড্রাগস। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সেখানে প্রায় ১০ একর জমির ওপর ভ্যাকসিন, থেরাপিউটিক ও ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার নির্মাণ করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, ২০৩২ সালের মধ্যে এই কেন্দ্রে উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সংস্থাটির হাতে অ্যান্টিভেনম, জলাতঙ্ক-প্রতিরোধী, জেনেরিক ওষুধ এবং গবেষণা ও ডায়াগনস্টিকসহ মোট চারটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সরকারের ওষুধ ও টিকার চাহিদা পূরণে বড় ধরনের সক্ষমতা অর্জন করবে এসেনশিয়াল ড্রাগস।

এই বিভাগের আরও খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ধর্ষণের ঘটনায় ছোটবড় বলে বিভাজন নেই
ধর্ষণের ঘটনায় ছোটবড় বলে বিভাজন নেই
মেসির ২০০৬-২০২৬ বিশ্বকাপ
মেসির ২০০৬-২০২৬ বিশ্বকাপ
যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
ভাতার টাকা কোথায় খরচ যাচাই হবে
ভাতার টাকা কোথায় খরচ যাচাই হবে
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস
নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত ইসলামী ব্যাংকের বোর্ড গঠন
নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত ইসলামী ব্যাংকের বোর্ড গঠন
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক অস্ট্রেলীয় হাইকমিশনারের
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক অস্ট্রেলীয় হাইকমিশনারের
ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা
ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা
সিআইডি প্রধানের পদত্যাগ গৃহীত হয়নি
সিআইডি প্রধানের পদত্যাগ গৃহীত হয়নি
বেলজিয়াম-মিসর কেউ জেতেনি
বেলজিয়াম-মিসর কেউ জেতেনি
নজর থাকবে জিদানপুত্রের দিকে
নজর থাকবে জিদানপুত্রের দিকে
সর্বশেষ খবর
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস
১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি
নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

১৮ মিনিট আগে | মন্ত্রীকথন

আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন
আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন

১৯ মিনিট আগে | জাতীয়

স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া ২০ কর্মদিবসের মধ্যে জমার নির্দেশ
স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া ২০ কর্মদিবসের মধ্যে জমার নির্দেশ

২৪ মিনিট আগে | জাতীয়

দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু
দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু

৩০ মিনিট আগে | ইসলামী জীবন

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

৩১ মিনিট আগে | নগর জীবন

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক
অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

মিনাব হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে স্মরণ ইরানের
মিনাব হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে স্মরণ ইরানের

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

টঙ্গীতে সাড়ে দশ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
টঙ্গীতে সাড়ে দশ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপে ফ্রান্স-সেনেগালের ম্যাচসহ টিভিতে যা দেখবেন
বিশ্বকাপে ফ্রান্স-সেনেগালের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সন্দ্বীপ এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন
সন্দ্বীপ এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

১ ঘণ্টা আগে | পরবাস

ভারতের রাজনীতিতে হঠাৎ এনসিপি ঝড়!
ভারতের রাজনীতিতে হঠাৎ এনসিপি ঝড়!

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

১ ঘণ্টা আগে | অর্থনীতি

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী
আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

১ ঘণ্টা আগে | অর্থনীতি

চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০
চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক, ছবি ভাইরাল
নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক, ছবি ভাইরাল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আশুরা কবে, জানা যাবে আজ
আশুরা কবে, জানা যাবে আজ

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

২ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান
বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

৩ ঘণ্টা আগে | পরবাস

আজকের নামাজের সময়সূচি, ১৬ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৬ জুন ২০২৬

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে সমতায় ফিরেছে ইরান
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে সমতায় ফিরেছে ইরান

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোকনপুর সীমান্ত দিয়ে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
রোকনপুর সীমান্ত দিয়ে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৪ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

২২ ঘণ্টা আগে | জাতীয়

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু
১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের
ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

২০ ঘণ্টা আগে | জাতীয়

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০ ঘণ্টা আগে | জাতীয়

বীরের মতো লড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
বীরের মতো লড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক
এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ
জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

২০ ঘণ্টা আগে | জাতীয়

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?
সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট
২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

‘স্ত্রী মরার পর জীবন বদলেছে, সন্তানরা খোঁজ নেয় না, এই ঝুপড়িই আমার ঠিকানা’
‘স্ত্রী মরার পর জীবন বদলেছে, সন্তানরা খোঁজ নেয় না, এই ঝুপড়িই আমার ঠিকানা’

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক!
৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক!

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরও এক ড্র, শেষ মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে
আরও এক ড্র, শেষ মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’:  জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০ ঘণ্টা আগে | জাতীয়

দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল: বেন-গভির
ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল: বেন-গভির

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এএসআই পদে জেলাভিত্তিক শূন্য পদ প্রকাশ
এএসআই পদে জেলাভিত্তিক শূন্য পদ প্রকাশ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর

পেছনের পৃষ্ঠা

ইতিহাসের সামনে আর্জেন্টিনা
ইতিহাসের সামনে আর্জেন্টিনা

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধায় তোলপাড়
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধায় তোলপাড়

প্রথম পৃষ্ঠা

ছাগলের পেটে তালগাছ
ছাগলের পেটে তালগাছ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নজর থাকবে জিদানপুত্রের দিকে
নজর থাকবে জিদানপুত্রের দিকে

প্রথম পৃষ্ঠা

আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম
আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

পেছনের পৃষ্ঠা

সিআইডি প্রধানের পদত্যাগ গৃহীত হয়নি
সিআইডি প্রধানের পদত্যাগ গৃহীত হয়নি

প্রথম পৃষ্ঠা

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

প্রথম পৃষ্ঠা

জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে
জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে

প্রথম পৃষ্ঠা

ফ্রান্সের প্রতিপক্ষ সেই সেনেগাল
ফ্রান্সের প্রতিপক্ষ সেই সেনেগাল

মাঠে ময়দানে

পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ
পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

পেছনের পৃষ্ঠা

সরকারের তোষামোদ নয় সত্য তুলে ধরুন
সরকারের তোষামোদ নয় সত্য তুলে ধরুন

প্রথম পৃষ্ঠা

ফ্ল্যাটে ১৫ শতাংশ কর প্রত্যাহার চায় রিহ্যাব
ফ্ল্যাটে ১৫ শতাংশ কর প্রত্যাহার চায় রিহ্যাব

পেছনের পৃষ্ঠা

সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয় কী
সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয় কী

সম্পাদকীয়

নরসুন্দা নদী এখন ময়লার ভাগাড়
নরসুন্দা নদী এখন ময়লার ভাগাড়

পেছনের পৃষ্ঠা

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই পক্ষে মুখোমুখি
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই পক্ষে মুখোমুখি

নগর জীবন

মাদারগঞ্জের দুই যুবক রাশিয়ায় নিখোঁজ
মাদারগঞ্জের দুই যুবক রাশিয়ায় নিখোঁজ

প্রথম পৃষ্ঠা

রপ্তানিতে মূল্য সংযোজনের শর্ত প্রত্যাহার প্রস্তাবে উদ্বেগ
রপ্তানিতে মূল্য সংযোজনের শর্ত প্রত্যাহার প্রস্তাবে উদ্বেগ

শিল্প বাণিজ্য

অতিরিক্ত কর ফেরত ৬০ দিনে
অতিরিক্ত কর ফেরত ৬০ দিনে

শিল্প বাণিজ্য

বসুন্ধরা কিংস অ্যারিনা থেকে বিশ্বকাপে  ইরানকুন্ডা
বসুন্ধরা কিংস অ্যারিনা থেকে বিশ্বকাপে  ইরানকুন্ডা

মাঠে ময়দানে

মনে হওয়ার খেসারত
মনে হওয়ার খেসারত

সম্পাদকীয়

তালগাছ লাগানোর নামে লুটপাট
তালগাছ লাগানোর নামে লুটপাট

প্রথম পৃষ্ঠা

হানি ট্র্যাপে ফেলে বাবাকে হত্যা দুই ছেলের
হানি ট্র্যাপে ফেলে বাবাকে হত্যা দুই ছেলের

পেছনের পৃষ্ঠা

ভাতার টাকা কোথায় খরচ যাচাই হবে
ভাতার টাকা কোথায় খরচ যাচাই হবে

প্রথম পৃষ্ঠা

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

দুই দিন বন্ধ যান চলাচল
দুই দিন বন্ধ যান চলাচল

দেশগ্রাম

প্রথম নির্মাণেই বাজিমাত
প্রথম নির্মাণেই বাজিমাত

শোবিজ

টাকা তোলা হলো মসজিদের মাইকে ঘোষণা দিয়ে
টাকা তোলা হলো মসজিদের মাইকে ঘোষণা দিয়ে

পেছনের পৃষ্ঠা

ট্রেনের ইঞ্জিনে আগুন বগি বিচ্ছিন্ন
ট্রেনের ইঞ্জিনে আগুন বগি বিচ্ছিন্ন

দেশগ্রাম