আইনজীবীর পোশাক পরে গতকাল কলকাতা হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট-পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, দলীয় কার্যালয়ে হামলা-মামলায় সাওয়ালজবাব করতে তিনি আদালতে যান। তাঁর উপস্থিতি নিয়ে আদালতে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়। একদল আইনজীবী ও উপস্থিত ব্যক্তিরা এ সময় তাকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। এদিন মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। শুনানির শুরুতে একাধিক অভিযোগ তুলে ধরেন সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে, সেসব রাজ্য সরকারকে ঠিক করে দিতে হবে। আগের হাই কোর্টের নির্দেশও মানতে হবে। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বুলডোজার কালচার নিয়ে আসা হচ্ছে। এখানে আগে এই সংস্কৃতি ছিল না। এ সময় তৃণমূল সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আবেদন জানান, মমতা ব্যানার্জিকে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হোক, কারণ তিনিও আইনজীবী। এরপর মমতা উঠে দাঁড়াতেই আদালতে গুঞ্জন শুরু হয়। তখন প্রধান বিচারপতি বলেন, কেউ কোনো মন্তব্য করবেন না। ডেকোরাম বজায় রাখুন। মমতা আদালতে বলেন, এটা পশ্চিমবঙ্গ, এটা উল্টর প্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না। তিনি অভিযোগ করেন, ভোট-পরবর্তী হিংসায় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। পুলিশ এফআইআর নিচ্ছে না। আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।
শিরোনাম
- আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
- নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
- পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
- বরিশালে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
- মানবিক সমাজের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে: কৃষিমন্ত্রী
- বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
- শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী
- চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
- আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’
- বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান
- শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত
- সরকারের ‘জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর’ বাজেটকে স্বাগত জানাল জার্মান বিএনপি
- মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
- লাগেজ হারিয়েছে সৌদিতে, দুই গ্রামবাসীর সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ায়
- ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
- শেরপুরে অনাড়ম্বর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার
- বিবিসির চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ মহানায়ক কারা
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর