বিএনপির উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতির সঙ্গে গাদ্দারি-বেইমানি করবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, আপনারাও পাবেন না।’ গতকাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১- দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, না হলে আরও ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে।’ তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলনে ফ্যাসিবাদী শাসনের পতন হয়নি, তরুণ-তরুণীদের নেতৃত্বে জনগণ রাস্তায় নামার পর আন্দোলন সফল হয়। তাদের ‘শিশু পার্টি’ বা ‘গুপ্ত’ বলে কটাক্ষ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। জামায়াত আমির বলেন, সংসদে কথা বলতে না দিলে তারা ‘জনগণের পার্লামেন্টে’ কথা বলবেন। তিনি দাবি করেন, জামায়াতকে ভয় দেখিয়ে দমানো যাবে না। ভারতে মুসলমানদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। এটি তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও শাহ মখদুমের বাংলাদেশ।’ একই সঙ্গে পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি জানান তিনি। সমাবেশে বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১১ দলের নেতারা। সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি।
শিরোনাম
- বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
- লারিনের গোলে সমতায় ফিরল কানাডা
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
জাতির সঙ্গে গাদ্দারি বেইমানি করবেন না
বিভাগীয় সমাবেশে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন