টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উৎপাদনমুখী ও কর্মসংস্থান খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। গতকাল খুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ¥াসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ কথা বলেন। মহানগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের ও মো. রুকনুজ্জামানসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারকসহ অনেকে সভায় অংশ নেন। সভায় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, সুদহার ব্যবস্থাপনা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং অন্যদিকে উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্প খাতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কৃষি খাত, মৎস্য খাত ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। তারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল রাখা, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং ব্যাংকিং সেবায় দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন জোরদার, খেলাপি ঋণ কমানো এবং আর্থিক খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
শিরোনাম
- ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় লজিস্টিকস সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
- ৪,৩৯৯ দিন ক্ষমতায়, নেহরুকে ছাড়িয়ে দীর্ঘতম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী মোদি
- ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত
- বিয়ের বিতর্ক : মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- নাসির-তামিমার মামলার রায় সমাজের জন্য উদাহরণ হবে : বাদীপক্ষের আইনজীবী
- নির্বাচনি দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ জুন)
- এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু
- ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
- কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী
- চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
- সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
- রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা
- বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত
- ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে