শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ আপডেট: ০০:৩১, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চাপে আছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শফিউল আলম দোলন
প্রিন্ট ভার্সন
চাপে আছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

রীতিমতো চাপে আছেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আগস্ট মাসেই মূল্যায়ন করা হবে তাঁদের দাপ্তরিক পারফরম্যান্স। এর আগে সরকারের ছয় মাসের কর্মসূচি ঘোষণা করে এ সময়ের মধ্যে প্রত্যেকটি মন্ত্রণালয়ের কর্মসূচি বাস্তবায়নের টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছিল। স্থান বিশেষে অনেক সংসদ সদস্যকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে তাঁদেরও দিন কাটাতে হচ্ছে ব্যস্ততার মাঝে। এদিকে দলীয় নির্বাচনি ইশতেহারকে সরকারি ইশতেহার হিসেবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অফিসেও প্রধানমন্ত্রী প্রতিদিনের কাজের রিপোর্ট প্রতিদিন পর্যালোচনার সংস্কৃতি চালু করেছেন। সকালে সচিবালয়ে বা মন্ত্রসিভার বৈঠকে দেওয়া নির্দেশনার বাস্তবায়ন কতটুকু হলো তা সন্ধ্যা নাগাদ অথবা পরের দিন তাঁকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ‘জিরো টলারেন্স’ ও ‘কুইক রেসপন্স’ নীতিতে মন্ত্রিসভার অনেক সিনিয়র সদস্যও চাপের মুখে পড়েছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।  

জানা যায়, প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা অফিশিয়াল কর্মসম্পাদন করছেন প্রধানমন্ত্রী। মুখে কিছু না বললেও তাঁর কর্মগতির সঙ্গে তাল  মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি গলদঘর্ম হচ্ছেন সচিবালয়সহ প্রশাসনের কর্মকর্তারা। সবাই সদা সতর্ক। অলসতা ত্যাগ করে সবাই এখন কাজকর্মে মনোনিবেশের চেষ্টা করছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি সরকারি ছুটির দিনেও অফিস করছেন।  

জাতীয় সংসদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের কাছেও এমপি-মন্ত্রীদের জবাবদিহির বিষয়ে সতর্ক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, কাউকেই অন্যায়ের সুযোগ দেওয়া হবে না। সরকারের পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীদের কাছেও জবাবদিহি করতে হবে মন্ত্রী-এমপিদের প্রত্যেককে। এ ছাড়া প্রতি তিন মাস অন্তর সভার মধ্য দিয়ে মন্ত্রীদের ইতিবাচক ও নেতিবাচক সব কার্যক্রম যেমন সামনে আনা হবে, তেমনি সরকারের গৃহীত উদ্যোগগুলোকেও দল ও নেতা-কর্মীদের সামনে তুলে ধরা হবে।

জানা গেছে, সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে অর্থ মন্ত্রণালয়। সরকারকে একদিকে বিগত সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি সামাল দিতে হচ্ছে, অন্যদিকে টার্গেট অনুযায়ী দলের দেওয়া রাজনৈতিক ও উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন। তা ছাড়া সামনেই নতুন বাজেট। দীর্ঘদিন পর জনগণের সরাসরি ভোটে নির্বাচত দায়িত্ব নেওয়া একটি গণতান্ত্রিক সরকারের জন্য এ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদ ও সামর্থ্যরে ভিতরে বাস্তবতার সঙ্গে মিল রেখে পুঙ্খানুপুঙ্খ হিসাবনিকাশ ও বিচার-বিশ্লেষণের মাধমেই তাঁকে প্রণয়ন করতে হচ্ছে এবারের জাতীয় বাজেট। বিশেষ করে সরকার প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতসহ ধর্মীয় যাজকদের সম্মানি ভাতা, হেলথ কার্ড, খাল খননসহ বিভিন্ন রকমের নতুন ও বাড়তি ব্যয়সমূহের বিষয়গুলো মাথায় রেখেই প্রণয়ন করতে হচ্ছে এই বাজেট। অর্থ মন্ত্রণালয়ের পরেই চাপে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সারা দেশের অবকাঠামোগত উন্নয়নের সিংহভাগ কাজই হয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো সামনে রেখে এ মন্ত্রণালয়কে হিমশিম খেতে হচ্ছে যথেষ্ট পরিমাণ। এরপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সালাহউদ্দিন আহমদ দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে-অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ জননিরাপত্তার দায়িত্বও তাঁর মন্ত্রণালয়ের ওপর ন্যাস্ত। তারপরই পানিসম্পদ মন্ত্রণালয়ের ওপর সবচেয়ে বড় প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি এবার জোরালোভাবে শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়কে। এর মধ্যে আগামী ছয় মাসের মধ্যেই কমপক্ষে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য রয়েছে। এ ছাড়াও পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণেরও টার্গেট দেওয়া হয়েছে তাদের।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানিসংকট মোকাবিলায় চাপে আছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ও। দক্ষতার সঙ্গে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার পাশাপাশি দেশীয় খনিজসম্পদ উত্তোলনসহ বিদ্যুৎসংকট সমস্যার সমাধানেও গলদগর্ম হতে হচ্ছে এ মন্ত্রণালয়কে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ও মানুষের মৌলিক চাহিদার সঙ্গে সম্পৃক্ত অত্যন্ত স্পর্শকাতর মন্ত্রণালয়। সাম্প্রতিক হাম সমস্যা নিয়ে চাপে আছে এই মন্ত্রণালয়। শেখ হাসিনার বিগত ফ্যাসিস্ট সরকার এবং ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলের সব অব্যবস্থাপনা, অবহেলা ও ব্যর্থতার দায় বহন করে জনগণের স্বাস্থ্যসেবায় কাজ করতে হচ্ছে তাদের। অন্যদিকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করে তুলতে চাপে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।     

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কড়া নজরদারিতে রয়েছেন তাঁর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিরা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তারেক রহমান। বলেছেন- অনিয়মের অভিযোগ পেলে যে যত বড় পদেই থাকুন, কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় এমপি-মন্ত্রীদের বেলায় এ পদক্ষেপ আরও জোরালো হবে। তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে চায় সরকার।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রী-এমপিদের জবাবদিহির আওতায় আনতে নানা পদ্ধতি অবলম্বন করছেন সরকারপ্রধান তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও দুদককেও নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র নেতাদের মতে, প্রধানমন্ত্রী শুধু দুর্নীতিই নয় বরং যেকোনো পেশিশক্তি বা চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর। তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে দেশে সুশাসন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সচিবালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় প্রতিদিনই সকাল ৯টার মধ্যে সচিবালয়ে প্রবেশ করছেন। তিনি সকালে চলে আসায় অন্যদের সবাইকে একই সময়ে, অনেক ক্ষেত্রে আগেভাগেই সচিবালয়ে প্রবেশ করতে হচ্ছে। কখন কোন মন্ত্রীকে তিনি ডেকে পাঠান সেটা বলা যায় না। অন্যদিকে- দেশের আর্থিক অবস্থা বিবেচনায় মন্ত্রী, এমপি ও আমলাদের প্রয়োজন ছাড়া বিদেশ সফর না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন চাইলেই কেউ বিদেশ ট্যুর করতে পারছেন না। প্রধানমন্ত্রী নিজেও অপ্রয়োজনীয় বিদেশ সফর পরিহার করছেন এবং জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রসাধনে জোর দিচ্ছেন। সরকারি অর্থের অপচয় রোধে ইতোমধ্যে নিজের গাড়িবহরও কমিয়ে এনেছেন প্রধানমন্ত্রী। সরকারের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাজে প্রধানমন্ত্রীর এই অভাবনীয় গতি এবং কড়া নজরদারির সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন অনেক মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজে প্রধানমন্ত্রী যে কঠোর সময়সীমা (ডেটলাইন) বেঁধে দিচ্ছেন, তা পূরণ করতে সংশ্লিষ্টদের নাভিশ্বাস উঠছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ক্ষমতাসীন বিএনপি থেকে নির্বাচিত মুন্সিগঞ্জ-২ আসনের এমপি ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী সব সময়ই আমাদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। আবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও মন্ত্রী-এমপিদের ত্রুটিবিচ্যুতির চুলচেরা বিশ্লেষণ করা হয়। প্রধানমন্ত্রী আমাদের সব কাজ তদারকি করছেন। তিনি কাউকেই জবাবদিহির বাইরে রাখতে চান না। এজন্য ইতোমধ্যে আমরাও যেকোনো কাজের আগে সতর্কতা অবলম্বন করছি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ঢিলেঢালা’ কাজের দিন শেষ করে রাষ্ট্রীয় কাজে গতিসঞ্চারে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৮ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুচকি হেসে বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ এই ছোট উক্তিতেই রাষ্ট্র সংস্কার ও জনগণের ভাগ্য বদলে তাঁর প্রতিদিনের সংগ্রামের দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে।

এই বিভাগের আরও খবর
প্রথম বাজেট অধিবেশন আজ
প্রথম বাজেট অধিবেশন আজ
হামে আরও তিন শিশুর মৃত্যু
হামে আরও তিন শিশুর মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা
ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
সর্বশেষ খবর
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

১ সেকেন্ড আগে | জাতীয়

ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা
ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

১৮ মিনিট আগে | জাতীয়

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

২২ মিনিট আগে | ক্যাম্পাস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

৩৬ মিনিট আগে | অর্থনীতি

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার
ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ
জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ
বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন
মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা

৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি
দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৭ ঘণ্টা আগে | নগর জীবন

ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স
স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও
যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা
ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

১৮ ঘণ্টা আগে | হেলথ কর্নার

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?
ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে
বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা
‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল
৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা
সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

২০ ঘণ্টা আগে | চায়ের দেশ

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?
১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

প্রথম পৃষ্ঠা

বিপদ শুধু বাড়ছেই
বিপদ শুধু বাড়ছেই

প্রথম পৃষ্ঠা

হলো না হ্যাটট্রিক শিরোপা
হলো না হ্যাটট্রিক শিরোপা

মাঠে ময়দানে

রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রথম পৃষ্ঠা

২৯ কোটি টাকার লিচুবাগান
২৯ কোটি টাকার লিচুবাগান

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব

প্রথম পৃষ্ঠা

কী করে ঔষধ প্রশাসন
কী করে ঔষধ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?
প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

প্রথম পৃষ্ঠা

আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি
আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি

প্রথম পৃষ্ঠা

গ্রামের পর লোডশেডিং শহরেও
গ্রামের পর লোডশেডিং শহরেও

পেছনের পৃষ্ঠা

বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা
বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা

নগর জীবন

বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা
বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা

পেছনের পৃষ্ঠা

মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে
মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে

পেছনের পৃষ্ঠা

সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

নগর জীবন

শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী
শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী

মাঠে ময়দানে

নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম
নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম

সম্পাদকীয়

ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন
ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন

প্রথম পৃষ্ঠা

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পৃষ্ঠা

কমাতে হবে জটিলতা
কমাতে হবে জটিলতা

পেছনের পৃষ্ঠা

ঋণের বোঝায় অর্থনীতি
ঋণের বোঝায় অর্থনীতি

পেছনের পৃষ্ঠা

উপকারী গাছের ছাল থাকে না
উপকারী গাছের ছাল থাকে না

পেছনের পৃষ্ঠা

অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী

প্রথম পৃষ্ঠা

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ
অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

দেশগ্রাম

হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান
হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান

পেছনের পৃষ্ঠা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ

নগর জীবন

ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা
ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়ান কর কমান
বিনিয়োগ বাড়ান কর কমান

পেছনের পৃষ্ঠা

সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

প্রথম পৃষ্ঠা