ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল জারি করেছেন হাই কোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে বাংলাদেশের গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের থেকে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের নেওয়া বেশি ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা/পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। পরে আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন, গ্রমীণ ব্যাংকের সুদ হার জানতে আমরা তাদের চিঠি দিয়েছিলাম। আমাদের জানামতে, ২০ শতাংশ বা তার ওপরে। কিন্তু গ্রামীণ ব্যাংক আমাদের কোনো তথ্য দেয়নি। তারা বলেছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে। কিন্তু আমাদের জানাবে না। এরপর আমরা রিট করেছি। আদালত গ্রমাীণ ব্যাংকের সুদহার তফসিলি ব্যাংকের সমান আনার প্রশ্নে রুল জারি করেছেন। এদিকে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছেন হাই কোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে গতকাল আংশিক শুনানির পর শুনানি ও আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছে। এর আগে হামের টিকা সংগ্রহ, বিতরণে অনিয়ম, বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার দায় নিরূপণে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম এ রিট করেন। রিট আবেদনকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিটের ওপর আংশিক শুনানি হয়েছে। মঙ্গলবার (আজ) শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
শিরোনাম
- কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
- সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
- তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
- যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট
- সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
- ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
- নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা
- সাঘাটায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৩ জনকে পুলিশে দিল জনতা
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
- বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
- বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার
- ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
- ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট
- নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র্যালি
- কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
- টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
- সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
হাই কোর্টের রুল
গ্রামীণ ব্যাংকের সুদ হার অন্য ব্যাংকের সমান কেন নয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম