চা বাগানঘেরা সিলেট ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। ১৩৭ রানের তিন অঙ্কের নান্দনিক ইনিংস খেলে ইতিহাস লিখেছেন। গতকাল সেঞ্চুরি করে টপকে গেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুমিনুল হককে। মুশফিকের সেঞ্চুরি সংখ্যা এখন ১০২ টেস্টে ১৪টি। মুমিনুলের ১৩টি ৭৭ টেস্টে। মুশফিকের রেকর্ড গড়া টেস্টে বাংলাদেশ ৪৩৭ রানের আকাশসমান টার্গেট দিয়েছে। এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই ১৪৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে। আগের ২৬১৭ টেস্ট ম্যাচে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। এখন পর্যন্ত চার শ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ডস চারটি। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে সেন্ট জোনসে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে চার শ রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০২১ সালে চট্টগ্রামে ৩৯৫ রান তাড়া করে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৫ সালে পাল্লেকেলেতে ৩৭৭ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে রেকর্ড গড়তে হবে। তৃতীয় দিনে শেষে টেস্টের যে চিত্র, তাতে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। টেস্টের এখনো বাকি দুই দিন, ১৮০ ওভার। ইতিহাস গড়ার হাতছানির টার্গেটে পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল ২ ওভার ব্যাটিং করে স্কোর বোর্ডে কোনো রান যোগ করেননি। ইতিহাসের ২৬১৮তম টেস্টে দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। গতকাল তৃতীয় দিন আরও ৭৫.৪ ওভার ব্যাটিং করে স্কোর বোর্ডে যোগ করে ২৮০ রান। এর মধ্যেই সাবেক অধিনায়ক মুশফিক ১০২ টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে রেকর্ডস গড়েন। এখন তিনি এককভাবে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির মালিক। সিলেট টেস্টের আগ পর্যন্ত ১৩টি করে সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিক ও মুমিনুল। গতকাল শেষ ব্যাটার হিসেবে মুশফিক আউট হওয়ার আগে খেলেন ১৩৭ রানের ইনিংস। ২৩৩ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার ও এক ছক্কা। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে পঞ্চম উইকেট ১২৩ রান যোগ করেন লিটন দাসকে নিয়ে। প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলা লিটন আউট হন ৬৯ রানে। সপ্তম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে নিয়ে ৭৭ রান যোগ করেন। বাংলাদেশ অলআউট হয় ১০২.২ ওভারে ৩৯০ রানে।
শিরোনাম
- কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
- সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
- তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
- যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট
- সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
- ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
- নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা
- সাঘাটায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৩ জনকে পুলিশে দিল জনতা
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
- বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
- বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার
- ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
- ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট
- নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র্যালি
- কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
- টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
- সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
মুশফিকের রেকর্ড পাকিস্তানকে ৪৩৭ রানের টার্গেট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে