সিলেট টেস্ট পুরোপুরি জমিয়ে দিয়েছিলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের দুর্দান্ত জুটি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। এই জুটিতে বিশ্বরেকর্ড গড়ে জয়ের স্বপ্ন দেখছিল সফরকারী পাকিস্তান। তাদের সেই স্বপ্ন আপাতত ভেস্তে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ৮১তম ওভারে দ্বিতীয় নতুন বল নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারটি করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পরের ওভার করেন তাইজুল। পঞ্চম বলটি আরমার করেন তিনি। বলের লাইন মিস করে বোল্ড হন সালমান। ভেঙে যায় ১৩৪ রানের জুটি। দুজনের এই জুটিই বিপর্যয় রোধ করে পাকিস্তানকে ম্যাচে ফেরায়। কিন্তু নিজের দুই ওভারের ১০ বলের মধ্যে দুই উইকেট তুলে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন তাইজুল। মুহূর্তে ৫ উইকেটে ২৯২ রান থেকে ৭ উইকেটে ৩০৪ রান হয়ে পড়ে স্কোর কার্ড। সালমান ব্যক্তিগত ৭১ রানে আউট হলেও রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থেকে দিন পার করেন। দুজনের জুটিতে খেলা পঞ্চম দিনে নিয়ে যায় পাকিস্তান। ৪৩৭ রানের টার্গেটে ৭ উইকেটে ৩১৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে শান মাসুদ বাহিনী। আজ শেষ দিন অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থা থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। পাকিস্তানের বিপক্ষে টানা টেস্ট সিরিজ বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। জয়ের অপেক্ষায় থাকা টাইগাররা খেলবেন ১২১ রান সামনে রেখে। সিলেট টেস্ট জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানের। ১৪৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে চার শ রানের বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সাকল্যে চারটি। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ২৭৭ রান, শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৯৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। এই পরিসংখ্যানে পাকিস্তানকে জিততে বিশ্বরেকর্ড গড়তে হতো। তৃতীয় দিন ৪৩৭ রান তাড়া করতে নেমে দিন শেষ করে বিনা উইকেটে শূন্য রান তুলে। দিনের প্রথম সেশনে ৪১ রানের মধ্যে হারায় দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। এর পর তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও অধিনায়ক শান ৯২ রান যোগ করে সফরকারীদের ম্যাচে ফেরায়। তাইজুলের বলে উইকেটরক্ষক লিটন দাস দুর্দান্ত ক্যাচে ফেরান বাবরকে ব্যক্তিগত ৪৭ রানে। লাঞ্চের পর ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে টাইগাররা। অধিনায়ক শান আউট হন ব্যক্তিগত ৭১ রানে। ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন কোণঠাসা, তখন ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করেন সালমান ও রিজওয়ান। তাইজুল ৪ উইকেট নেন ১১৩ রানের খরচে।
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
সিলেট টেস্ট
জয়ের অপেক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৭ ঘণ্টা আগে | জাতীয়
ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিলেন মামদানি
১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে