অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেছেন, দেশে ছোট ঘটনার জেরে বড় ধরনের সহিংসতা, নৃশংসতা এবং খুনের ঘটনা বাড়ছে। আইনের শাসনের প্রতি আস্থাহীনতা, বিচারহীনতার সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই খুনাখুনি বৃদ্ধির মূল কারণ। সামান্য বিষয় নিয়েও মানুষ সহিংস হয়ে উঠছে এবং শক্তি ও ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বাড়ছে। এতে শিশুদের মতো সংবেদনশীলরাও ঝুঁকির মধ্যে পড়ছে। তিনি বলেন, অপরাধের পর দ্রুত ও ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় সাধারণ মানুষের মাঝে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা কমে গেছে। অনেকেই মনে করেন, অপরাধের শিকার হলেও দ্রুত বিচার পাওয়া যায় না। রাজনৈতিক বা প্রভাবশালী মহলের কারণে অনেক সময় অপরাধীরা শাস্তি এড়িয়ে যায়-এমন ধারণা সমাজে অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলছে। তিনি বলেন, মানুষের মাঝে আইনের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক শিষ্টাচারের ঘাটতি রয়েছে। পারিবারিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক ক্ষেত্রে বড়দের ব্যক্তিগত লালসা, গোপন সম্পর্ক বা পারিবারিক দ্বন্দ্ব শিশুদের সামনে সহিংসতার রূপ নিচ্ছে। এসব ঘটনার বিচার না হওয়া বা দীর্ঘসূত্রতা অপরাধ কমাতে ব্যর্থতার একটি বড় কারণ। তিনি আরও বলেন, আইনের শাসন শুধু মামলা বা গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দ্রুত বিচার নিশ্চিত করা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে সবকিছুকে বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার প্রবণতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। তাই কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক মূল্যবোধ পুনর্গঠন জরুরি।
শিরোনাম
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
- বাংলাদেশে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার অঙ্গীকার
- মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
- ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
- চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- পবিত্র কাবায় নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি
- ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’
- আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
- বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
- ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা
- অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
আপডেট:
০২:০৭, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিচারহীনতার সংস্কৃতি দায়ী
ড. তৌহিদুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
১ ঘণ্টা আগে | নগর জীবন
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
২ ঘণ্টা আগে | জাতীয়
জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
২ ঘণ্টা আগে | দেশগ্রাম
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম