মাঝ মাঠের একটু সামনে থেকে বল পেয়েই মোহামেডানের ডিফেন্স ভেঙে ছুটলেন ডরিয়েলটন। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নাগাল পেলেন না মোহামেডানের ঘানার ডিফেন্ডার এলি এমানুয়েল। ডি বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোলটা করেই ছুট লাগালেন ডরিয়েলটন। মাঝ মাঠে সতীর্থদের কাছে এসে জার্সি খুলে মাটিতে বিছিয়ে দিলেন। সেই জার্সি ঘিরে নেচে উঠল বসুন্ধরা কিংসের ফুটবলাররা। আনন্দে নেচে উঠল বসুন্ধরা কিংসের সমর্থকদের মনও। ৭৯ মিনিটের এই গোলটাই ফেডারেশন কাপ ফাইনালে ফল নির্ণায়ক হয়ে গেল। ৩-২ ব্যবধানের জয়ে ট্রেবল নিশ্চিত করল বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়েই চ্যাম্পিয়ন হন তপু বর্মণরা। এরপর কিছুদিন আগে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেন লিগ শিরোপা। এবার ফেডারেশন কাপ জিতে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয় করল বসুন্ধরা কিংস। এর আগে ২০২৩-২৪ মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও লিগ জিতে ট্রেবল শিরোপা ঘরে তুলেছিল দলটি। বাংলাদেশের ট্রেবল জয়ের রেকর্ড আছে মোহামেডান ও শেখ রাসেলেরও। ২০০৩ সালে মোহামেডান ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগ জয় করে। শেখ রাসেল ২০১২-১৩ মৌসুমে পেশাদার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জয় করে। গতকাল ফাইনাল হয় অনেক নাটকীয়তার পর। মঙ্গলবার ফাইনাল হওয়ার কথা থাকলেও মোহামেডানের আপত্তির কারণে ম্যাচ একদিন পিছিয়ে দিতে বাধ্য হয় বাফুফে। তবে ফাইনালে পরাজয়ই স্বীকার করল মোহামেডান। গতকাল ম্যাচের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সাদা-কালোদের এগিয়ে দেন মোজাফফরভ। চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ডরিয়েলটন। ডি বক্সের ভিতরে স্যামুয়েলকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর মোহামেডানও পেনাল্টি পায়। ম্যাচের ২২ মিনিটে ডি বক্সে মোহামেডানের সফিউলকে ফাউল করেন তপু। পেনাল্টি পেলেও গোল করতে পারেননি সাদা-কালোদের অধিনায়ক মোজাফফরভ। তার শট রুখে দেন কিংসের গোলরক্ষক শ্রাবণ। ৩৪ মিনিটে সৌরভ দেওয়ান গোল করে মোহামেডানকে ফের এগিয়ে দেন। প্রথমার্ধে এগিয়েই ছিল সাদা-কালোরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমতায় ফিরতে খুব একটা দেরি করেনি বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে মোহামেডানের ডিফেন্স ভেঙে ডি বক্সে ঢুকে বল জালে জড়ান ডরিয়েলটর। এরপর ৭৯ মিনিটে আরও একটি গোল করে দলকে জয় উপহার দেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। গত মৌসুমে লিগ জয় করতে পারেনি বসুন্ধরা কিংস। তবে চলতি মৌসুমে সব ট্রফিই ঘরে তুলল দলটি।
শিরোনাম
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
- বাংলাদেশে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার অঙ্গীকার
- মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
- ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
- চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- পবিত্র কাবায় নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি
- ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’
- আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
- বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
- ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা
- অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
আপডেট:
০০:৫২, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
এক মৌসুমে তিন শিরোপা
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
১ ঘণ্টা আগে | নগর জীবন
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
২ ঘণ্টা আগে | জাতীয়
জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
২ ঘণ্টা আগে | দেশগ্রাম
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম