বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বর্তমানে তীব্র আবাসন সংকটে ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৮১ শতাংশ হল-সুবিধা থেকে বঞ্চিত। সিট সংকটের কারণে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদেরও বাধ্য হয়ে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে; যা তাদের পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৫টি বিভাগে পড়ছেন ৯ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। অন্যদিকে ছেলেদের ও মেয়েদের জন্য মোট চারটি হলে আসনসংখ্যা মাত্র ১ হাজার ২০২টি। এর মধ্যে বিজয় ২৪ হলে ২৮৮, শেরেবাংলা হলে ৩০০, কবি সুফিয়া কামাল হলে ৩১৪ এবং তাপসী রাবেয়া বসরী হলে ৩০০টি। মাস্টার্স জোন বাদ দিয়ে দুজন করে শিক্ষার্থী থাকার অনুমতি থাকায় বর্তমানে চারটি হলে মোট ১ হাজার ৮৬৭ জন থাকছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মাত্র ১৯ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছেন। বাকি ৮১ শতাংশ বাধ্য হয়ে বাইরে ভাড়া বাসা বা মেসে থাকছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনাবাসিক শিক্ষার্থী জান্নাতুল মহুয়া রিয়া বলেন, ‘হলে সিট না পাওয়ায় নানামুখী সমস্যায় পড়তে হয়। বাইরে থাকতে হলে ভাড়া, খাবার, যাতায়াত সব মিলিয়ে পরিবারের ওপর বড় চাপ পড়ে। পাশাপাশি পড়াশোনার জন্য উপযোগী পরিবেশও সবসময় পাওয়া যায় না।’ আরেক অনাবাসিক শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, ‘প্রধান সংকট হলো প্রশাসনের ভর্তি সংখ্যা বাড়ানো, অথচ পর্যাপ্ত ক্লাসরুম কিংবা হল নেই। চারটি হলে সক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী থাকায় পড়াশোনার পরিবেশ নেই।’ বিজয় ২৪ হলের প্রভোস্ট মো. আরিফ উল ইসলাম বলেন, হলে সিট সংখ্যা সীমিত, রাতারাতি বাড়ানো সম্ভব নয়। ইউজিসি সহযোগিতা দিলে বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। আবাসনসংকট স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ‘আমাদের তো আবাসনসংকট আছেই। আরও হল নির্মাণ না হলে এটি দূর করা সম্ভব নয়।’
শিরোনাম
- নোয়াখালীতে ৮৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ, সাত বাহিনীর ১৬,৩৭৯ সদস্য মোতায়েন
- লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
- পিএসএল : ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ
- চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
- মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
- কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৬ হাজারের বেশি যানবাহন
- মাদারীপুরে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
- নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের
- বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
- সংসদ নির্বাচন : যশোরে ৮২৪ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন
- কুড়িগ্রামের ৭০৬ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ
- ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
- জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
- গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু
- রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকবে স্পেশাল ইউনিট
- রাজশাহীতে ১ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন
- রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাটক ‘ঢাকা ২৬’
- বড়দের নিয়ে মেঘার ‘অবিশ্বাসের দেশে’
আবাসন সংকট তীব্র
বরিশাল বিশ্ববিদ্যালয়
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
১৫ ঘণ্টা আগে | রাজনীতি
নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স
২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া