মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী। ‘অবৈধ জাল বন্ধ কর, মৎস্যসম্পদ রক্ষা কর’- এই স্লোগান সামনে রেখে সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সজল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে মীর মোহাম্মদ আলী বলেন, ‘কারেন্ট জাল, চায়না দুয়ারি, বেহুন্দি, খুঁটা ও মশারি জালসহ বিভিন্ন অবৈধ এবং বিধ্বংসী জালের নির্বিচার ব্যবহারে পোনা ও মা মাছ ধ্বংস হচ্ছে।’ আন্দোলনের অংশ হিসেবে তিনি ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- জনসচেতনতা বৃদ্ধি অভিযান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, জেলেদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, কঠোর আইন প্রয়োগ ও নজরদারি জোরদার, জাল প্রস্তুতকারক ও বিক্রেতাদের নিয়ন্ত্রণ, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কর্মসূচি, উপজেলা পর্যায়ে নদী ও মৎস্য রক্ষা কমিটি গঠন, সরকার ও সিভিল সোসাইটির যৌথ উদ্যোগ এবং ‘অবৈধ জালবিরোধী সপ্তাহ’, হটলাইন ও বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ। অনুষ্ঠানে বক্তব্য দেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, পার্লামেন্ট নিউজ বিডির সম্পাদক শাকিলা পারভিন, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ এবং পরিবেশকর্মী ও আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানা। প্রশ্নোত্তর পর্বে মীর মোহাম্মদ আলী বলেন, ‘মোহনা ও উপকূলজুড়ে অবৈধ জাল কমানো গেলে ইলিশ নদীতে প্রবেশ করতে পারবে, জাটকা রক্ষা পাবে এবং উৎপাদন বাড়লে বাজারে ইলিশের দামও কিছুটা কমবে।’
শিরোনাম
- ফ্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী
- শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
- শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বৈধ প্রার্থী আটজন, আপিল করেননি কেউ
- দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সবসময় প্রস্তুত থাকা চাই : দুর্যোগ মন্ত্রী
- শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান
- কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ইসলামের রাজনীতি সবসময় জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে: এ্যানি
- ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’
- জয়পুরহাটে শহীদ জিয়া কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
- কেউ বাদ নয়, তরুণদের সুযোগ দেওয়া হয়েছে: আফ্রিদি
- আসাম থেকে সরাসরি তেল আসছে পাবর্তীপুরের রেলহেড ডিপোতে
- ‘বন্যার টাকা কই’, ক্ষুব্ধ ব্যক্তির তোপের মুখে আসিফ মাহমুদ
- মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা, বসতঘর লুটপাট
- নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর
- যতদিন দায়িত্বে থাকব, দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব: মিরাজ
- সিলেটে র্যাবের চিরুণী অভিযানে ১৬ ছিনতাইকারী আটক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস
- মাগুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
- মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
- মুছাপুর রেগুলেটরের কাজ দ্রুত দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী
সচেতনতা চাই মৎস্যসম্পদ রক্ষায়
তাসনিম আহমেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মিনিট আগে | মন্ত্রীকথন
নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরান হামলায় ৪৮ ঘণ্টাতেই শেষ ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা?
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম