বগুড়া শহরে পৌর পার্কে উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার থাকলেও সেটিতে মনোযোগী হচ্ছে না কিশোর-কিশোরীরা। এদিকে বগুড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নামে ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে সব বয়সি পাঠক গল্প, কবিতা ও সাহিত্যচর্চা করতেন। সরেজমিনে দেখা যায়, পাঠকদের জন্য আধুনিক সুযোগসুবিধা রয়েছে বগুড়ার উডবার্ণ সরকারি লাইব্রেরিতে। এখানে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন সদস্যরা। লাইব্রেরিতে ঢুকলেই চোখে পড়ে ইতিহাসের ছাপ। লাইব্রেরির ক্যাটালগ অনুযায়ী, এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ বছরের পুরোনো দুর্লভ বই সংরক্ষিত ছিল। স্থানান্তর প্রক্রিয়ায় কিছু বই নষ্ট বা হারিয়ে গেলেও এখনো প্রায় ৮ হাজারের বেশি প্রাচীন বই টিকে আছে। সব মিলিয়ে বর্তমানে গ্রন্থাগারটিতে বইয়ের সংখ্যা ৫৮ হাজারেরও বেশি। এখানে এমন কিছু বই ও পাণ্ডুলিপি আছে যা সচরাচর চোখে পড়ে না। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হাতে লেখা পুঁথি ‘গোবিন্দ কথামৃত গুণকীর্তন উপাখ্যান’; হস্তলিখিত পুঁথি ও উপন্যাস ‘পদ্মপুরাণ’ হিন্দু ধর্মাবলম্বীদের ‘মনসাদেবীর উপাখ্যান’; সংস্কৃত ভাষার হাতে লেখা পান্ডুলিপি। এ ছাড়া বিশ্বখ্যাত এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকার সব খণ্ড, এইচ জি ওয়েলসের ‘ওয়ার্ল্ড হিস্ট্রি’, টয়েনবির ‘হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড’ এবং আসামের প্রাচীন গেজেটসহ ওয়ার্ল্ড হিস্ট্রির বেশ কয়েকটি পুরোনো গেজেট সংরক্ষিত আছে এখানে। ভবনটির নিচতলায় রয়েছে মিলনায়তন। দোতলা ও তিনতলায় রয়েছে বিশাল পাঠকক্ষ। যেখানে পাঠকরা বই পড়েন। আর চতুর্থ তলায় রয়েছে বইয়ের মজুত বা স্টোরেজ। প্রতিবছর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে এখানে নতুন নতুন বই পাঠানো হয়। এখানে বয়োজ্যেষ্ঠসহ তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা আসেন। বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থগার সূত্রে জানা যায়, ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত। ২০০৪ সাল থেকে নতুন চারতলা ভবনে এটি পরিচালিত হয়ে আসছে। বগুড়া শহরের প্রাণকেন্দ্র পৌর অ্যাডওয়ার্ড পার্কের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ঐতিহাসিক এ গণগ্রন্থাগার অবস্থিত। ঐতিহ্যবাহী এ লাইব্রেরিতে অনেক জ্ঞানীগুণী ও কবি সাহিত্যিকের পদচারণা রয়েছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে মোট পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার ও শুক্রবার। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, বগুড়া জেলার জ্ঞানপিপাসু মানুষের কাছে এটি এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার। শত বছরের পুরোনো বাংলা ও ইংরেজি সাহিত্যের দুর্লভ সব বই আর আধুনিক জ্ঞানচর্চার মেলবন্ধন ঘটেছে এখানে। গণমানুষের সংস্কৃতিচর্চা, মেধা ও মননের বিকাশে দেড় শ বছরেরও বেশি সময় ধরে আলো ছড়িয়ে যাচ্ছে তিষ্ঠানটি।
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
উডবার্ণ গণগ্রন্থাগার
ঐতিহাসিক জ্ঞানভাণ্ডার
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর