বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান এবং ফাউন্ডেশনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক। এই সমঝোতার মাধ্যমে বিইউএফটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্য ডিউক অব এডিনবার্গস আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কর্মসূচি চালু করা হবে। এর ফলে শিক্ষার্থীরা পাঠ্যসূচির পাশাপাশি নেতৃত্ব দক্ষতা, সামষ্টিক কাজ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার সুযোগ পাবে। অনুষ্ঠানে ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান প্রদানেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সামাজিকভাবে সচেতন নাগরিক করে গড়ে তুলতে বিশেষ কার্যক্রম পরিচালনাও গুরুত্বপূর্ণ।’ বিশ্বের ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে পরিচালিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবা, দক্ষতা উন্নয়ন, শারীরিক অনুশীলন এবং অ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশ নেবে। -খবর বিজ্ঞপ্তি
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিইউএফটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর