বইপ্রেমী ফাতেমা ইসলাম কেয়া। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী। ছোটবেলা থেকে বইয়ের প্রতি তাঁর আগ্রহ। এখন তাঁর সংগ্রহে আছে পাঁচ শতাধিক বই। ফেসবুকে তিনি বইয়ের পাঠপ্রতিক্রিয়া দিচ্ছেন প্রায় ছয় বছর হলো। একটি পেইজ খুলেছেন, নাম ‘Lit and life with keya’। এখানে তিনি প্রতিনিয়ত বই সংক্রান্ত বিষয়ে লেখালেখি ও ভিডিও তৈরি করেন। লেখা এবং ভিডিওসহ এখন পর্যন্ত দুই শতাধিকেরও বেশি বইয়ের রিভিউ দিয়েছেন তিনি। বইয়ের সঙ্গে গভীর বন্ধন তাঁর। পেয়েছেন একাধিক সম্মাননা। কেয়া বলেন, ‘বই নিয়ে ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিতে চাই। এ ছাড়াও নিয়মিত বই নিয়ে আলোচনা, পাঠচক্র করার ইচ্ছে আছে। তরুণরা যাতে বইমুখী হয় তার জন্য বই নিয়ে এই আলোচনা অব্যাহত রাখব। আমি চাই সোশ্যাল মিডিয়ার এ ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের বইমুখী করতে।
- গৌরীপুর, ময়মনসিংহ