কাজী নাজিয়া হক শিক্ষক ও দক্ষ সংগঠক। তিনি কুমিল্লা মহিলা সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি করেছেন। পড়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে। কর্মজীবনে তিনি ১৯৯৬ সাল থেকে শিক্ষকতা পেশায় রয়েছেন। ঢাকার গুলশানে শিশুদের একটি স্কুল দিয়ে তাঁর শিক্ষকতা জীবন শুরু। এরপর মগবাজার গালর্স হাই স্কুল ও মালিবাগের মডার্ন টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেন। তিনি কুমিল্লা নগরীর ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। কলেজের ৫৬ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী সভাপতি। বর্তমানে মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজী নাজিয়া হক কুমিল্লা সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৮৫ সালে ছাত্রদলের রাজনীতিতে জড়িত হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রদলের রাজনীতি করেন। তাঁর বাবা কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব শিক্ষাবিদ কাজী হারুনুল হক। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। মা শামছি জাহান কুমিল্লা আত্মনিবেদিতা মহিলা সংস্থার মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করেন। প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী মাহমুদা আক্তার বলেন, ‘কাজী নাজিয়া হকের মতো সচেতন ও শিক্ষিত নারীরা সুযোগ পেলে নারী-শিশু শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন হবে বলে বিশ্বাস করি।’ কাজী নাজিয়া হক বলেন, ৩০ বছর শিক্ষকতা করেছি। নারী উন্নয়নেও কাজ করেছি দীর্ঘদিন। ’৯০-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে দেশ ও দলের যেকোনো ক্রান্তিকালে রাজপথে ছিলাম। সুযোগ পেলে নারী-শিশুর শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে আরও বড় আকারে কাজ করতে চাই।
শিরোনাম
- শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম
- যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প
- প্রযুক্তি ও পরিবর্তিত বাজারে শ্রমজীবীদের সুরক্ষায় নতুন নীতির তাগিদ
- নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- হান্টাভাইরাস আতঙ্কে নোঙর করা প্রমোদতরী থেকে যাত্রী সরানো শুরু
- এআইয়ের ঝুঁকি ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পথে গ্রিস
- রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী
- সংকট সমাধানে গরুর মাংস আমদানিসহ রেস্তোরাঁ মালিকদের ১১ দাবি
- সুন্দরবনে দস্যুতা : মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১৩ মৌয়াল
- মিরপুর টেস্ট ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে : মিরাজ
- মা দিবসেই ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা
- শিক্ষা খাতে সাইবার বিপর্যয়, ২৮ কোটি শিক্ষার্থী-শিক্ষকের তথ্য ঝুঁকিতে
- মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাউল গানে ডেঙ্গু সচেতনতার বার্তা দিচ্ছে ডিএনসিসি
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০৯০৪ বাংলাদেশি হজযাত্রী
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে
- আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ
- বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের দীর্ঘশ্বাস শোনার নেই কোনো স্বজন
- ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল
- তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক
শিক্ষা ও নারী উন্নয়নে পথচলার তিন দশক
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, হরমুজে তারাই বাধার সম্মুখীন হবে: ইরান
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘আমার বাজান নতুন জামা পরে হাসতে হাসতে বোনের বাড়ি গেছিল, কে জানত এটাই শেষ যাওয়া’
১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম