আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গীরাজপুত্র বৃহস্পতি, প্রেমের দেবতা শুক্রাচার্য ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ রয়েছে। কর্ম ব্যবসাবাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আয় বুঝে ব্যয় করতে হবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। রাগ জেদ আবেগ বর্জনীয়। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। লৌকিকতা বর্জন করুন। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদ্যাবুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। নেশা মদ এড়িয়ে চলুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। লৌকিকতা পরিহার করুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। লাইফস্টাইল বদলে দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।