আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি সর্বগ্রাসী গ্রহ রাহু ও দেবশক্তির কারক গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অযাচিত অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হবে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্ম অর্থ মোক্ষলাভের পথ প্রশস্ত হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে। ধারকর্জ ঋণের বোঝা বাড়বে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। মামলা-মোকদ্দমায় জয়ী করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে। লৌকিকতা পরিহার করুন। জমিজমা-সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে। ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আর্থিক ভিত মজবুত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য কলহ-বিবাদ তীব্রতর হবে। ঘুষ উৎকোচসহ সব দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। পাওনা টাকা আদায় হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দিনটি স্মরণীয় ও আনন্দের। নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সন্তানদের সফলতা চমকে দেবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ধর্ম ও পরোপকারের প্রতি মন ঝুঁকবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। লম্বা দূরের সফরে সতর্ক থাকুন। আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। মিথ্যা দুর্নাম বদলাম কলঙ্ক চেপে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রতিযোগিতায় জয়ী হবেন। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। দাম্পত্য কলহবিবাদ মীমাংসা হবে।