আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা শনি, প্রেমের দেবতা শুক্র ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আছন্ন থাকবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন ুপূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। লৌকিকতা পরিহার্য। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। অভিলাষ পূর্ণ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। শ্রমিক-কর্মচারী ওপর তীক্ষè নজর রাখুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। অভিলাষ পূর্ণ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যাংক-ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। নেতৃত্ব কতৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলে দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যাসন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। ঝটকা উপার্জনের পথ খুলবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজন্যাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।