আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। প্রতিষ্ঠা যশ সম্মান লাভ হবে। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপভোগ করবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। শোক-দুঃখের অশ্রুজল ঝরতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। প্রেম বন্ধুত্ব ঘাতক হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দ্বিচক্রযান বর্জন করুন। প্রতিষ্ঠা যশ সম্মান লাভ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ নজর রাখুন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে।