আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, বুদ্ধির দেবতা বুধ ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা অব্যাহত থাকবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলবে। নতুন চুক্তিপত্র সুদূরপ্রসারী হবে। শূন্য পকেট পূর্ণ হবে। পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। ধারকর্জ ঋণমুক্তির পথ খুলবে। ব্যাংক ব্যালান্স ফুলে-ফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশগমনের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি ঝুঁকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা হবে। আয় উপার্জনের মাত্রা কমবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে।