আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রশান্তির দেবতা শুক্র, সেনাপতি গুহ মঙ্গল ও কর্মফলদাতা মহাশনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভ হবে। মনের অভিলাষ পূর্ণ হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বিবাহযোগ্যদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসায় ঝুঁকি নেওয়া চলবে না। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। বাড়ির ইলেকট্র্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। শ্রমিক-কর্মচারীর মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করুন। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রু ও বিরোধীপক্ষের বেশির ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আগুন বিদ্যুৎ থেকে সাবধান। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। শোক-দুঃখের অশ্রুজল ঝরতে পারে। হারানো বুকের ধন বুকে ফিরবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্মক্ষেত্র ও ব্যবসা-বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বিবাহযোগ্যদের শিগগিরই বিবাহের সানাই বাজবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়ি ও যানবাহন বদলের আশাপূরণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ শিগগিরই মিটবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। প্রেমীযুগল সাবধানে চলুন। ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে প্রচুর ঝামেলা ও ব্যয় হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূরের প্রত্যাশিত কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তানের কোল আলোকিত হবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় থাকবে।