বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বিমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ভিসা। এ চুক্তির ফলে ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুর ক্ষেত্রে বিমার আর্থিক সুরক্ষা পাবেন এবং কর্মীদের ওপর নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বিমা কভারেজের সুবিধা পাবেন। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার, সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ এবং বিশ্বস্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমা কভারেজ সুবিধা। সম্প্রতি ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’ পরিচালিত গবেষণার জরিপে ৫৬ শতাংশের বেশি কর্মী বলেছেন যে, আর্থিক উদ্বেগ তাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। অন্যদিকে ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে যুক্ত করেছেন। এ ছাড়া ৭৮ শতাংশ কর্মী বলেছেন যে, বিমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মতো সুস্থতা-সংশ্লিষ্ট সুবিধা তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি আরও বিশ্বস্ত করে তোলে।
শিরোনাম
- গৃহবধূ ধর্ষণ; শিক্ষার্থীদের বিক্ষোভে ভেঙে পড়ে থানা ফটক
- সুন্দরবনের জন্য প্লাস্টিক ও রাসায়নিক বিষের ব্যবহার বন্ধের দাবি
- নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি
- কভেন্ট্রিকে ইপিএলে ফিরিয়ে বর্ষসেরার পুরস্কার জিতলেন ল্যাম্পার্ড
- সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী
- বেসরকারি ডিপোর চার্জ বাড়ল ৮.৫ শতাংশ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
- যুক্তরাজ্যে ১২ বিশ্ববিদ্যালয়ের গোপন কর্মকাণ্ড ঘিরে বিতর্ক চরমে
- সত্যিই কি ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল?
- ‘স্বৈরাচারী সরকার গণবিচ্ছিন্ন হওয়ার সুদূর প্রসারী পরিণতি আজকের এই জ্বালানি সংকট’
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালী প্রবাসীর
- সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
- পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ছয়টি মার্কিন বিমানের অবতরণ
- প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী
- রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম
- তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা
- চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান
- নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
- বিদেশি বিমান সংস্থাগুলোর ফ্লাইট ‘ধীরে ধীরে চালুর’ ঘোষণা দিল কাতার
- বন্দরে ডিজেল খালাস করছে ২টি জাহাজ, বহির্নোঙরে আছে আরও ৩টি
- দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইইউ’র পিসিএ স্বাক্ষর
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর