দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি এবং ফ্রেন্ডশিপ। প্রাইম ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ সোর্স : এমপাওয়ারিং ফর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সমতা জোরদার করবে। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো- জলবায়ু অভিযোজন সমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়। যা নিয়মিত বন্যা, নদীভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়। এর মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হবে। যা ফ্রেন্ডশিপের সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকেই সমর্থন করে। সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপ-এর মুহাম্মদ শামীম রেজা, সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, ‘প্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করি, প্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে- এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এই অংশীদারিত্ব।’
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপের জলবায়ু সহনশীল উদ্যোগ
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর