আর্থিক সূচকে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি.। ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন, মোট সম্পদ ইত্যাদি সূচকে স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকের মুনাফাও দেশের বিরাজমান অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ধারাবাহিক সাফল্য বিরাজ করায় ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হারও বেশি। আগ্রাসি বিনিয়োগ না হওয়ায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খেলাপি ঋণের হারও সহনীয় পর্যায়ে রয়েছে। ১ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক মিট দ্য প্রেস-এ এসব চিত্র উঠে এসেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে মিট দ্য প্রেস-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ২০১৩ সালের ৩ এপ্রিল ‘সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড’ নামে প্রচলিত বাণিজ্যিক ধারার ব্যাংক হিসেবে যাত্রা শুরু হয়। গ্রাহক আস্থা ও ভালোবাসায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বর্তমানে ব্যাংকটি ‘এসবিএসি ব্যাংক পিএলসি.’ নামেই কার্যক্রম পরিচালনা করছে।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প
- প্রযুক্তি ও পরিবর্তিত বাজারে শ্রমজীবীদের সুরক্ষায় নতুন নীতির তাগিদ
- নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- হান্টাভাইরাস আতঙ্কে নোঙর করা প্রমোদতরী থেকে যাত্রী সরানো শুরু
- এআইয়ের ঝুঁকি ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পথে গ্রিস
- রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী
- সংকট সমাধানে গরুর মাংস আমদানিসহ রেস্তোরাঁ মালিকদের ১১ দাবি
- সুন্দরবনে দস্যুতা : মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১৩ মৌয়াল
- মিরপুর টেস্ট ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে : মিরাজ
- মা দিবসেই ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা
- শিক্ষা খাতে সাইবার বিপর্যয়, ২৮ কোটি শিক্ষার্থী-শিক্ষকের তথ্য ঝুঁকিতে
- মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাউল গানে ডেঙ্গু সচেতনতার বার্তা দিচ্ছে ডিএনসিসি
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০৯০৪ বাংলাদেশি হজযাত্রী
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে
- আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ
- বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের দীর্ঘশ্বাস শোনার নেই কোনো স্বজন
- ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল
- তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক
- আদমদীঘিতে খাল পুন:খনন কাজের উদ্বোধন
টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, হরমুজে তারাই বাধার সম্মুখীন হবে: ইরান
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘আমার বাজান নতুন জামা পরে হাসতে হাসতে বোনের বাড়ি গেছিল, কে জানত এটাই শেষ যাওয়া’
১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম