শিরোনাম
প্রকাশ: ১৭:০০, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

দুই হাতে শক্ত করে জড়িয়ে আছে একটি সাপ। সরীসৃপটির শীতল স্পর্শ যেন এক মুহূর্তের জন্য শান্তি দেয়। কিন্তু চোখ বন্ধ করলেই ফিরে আসে যুদ্ধের ভয়াবহ শব্দ, বিস্ফোরণের প্রতিধ্বনি। আতঙ্কে নিশ্বাস বন্ধ হয়ে আসে। গাজা যুদ্ধক্ষেত্র থেকে ফেরার ১৮ মাস পরও মুক্তি নেই সেই স্মৃতি থেকে। হামাসের হামলায় আহত ২৭ বছর বয়সী এক সাবেক সার্জেন্ট মেজর এখন ইসরায়েলের মধ্যাঞ্চলের এক খামারে প্রাণীর সংস্পর্শে থেরাপি নিচ্ছেন, যুদ্ধের ট্রমা থেকে নিজেকে মুক্ত করতে।

এই সেনা জানান, তাঁর দুই সহযোদ্ধা আত্মহত্যা করেছেন। দুজনের বয়সই কুড়ির ঘরে। তিনি বলেন, “এখন পাশ দিয়ে যদি কোনো বিমান বা ড্রোন উড়ে যায়, কিংবা কেউ চিৎকার করে, তাতে কিছু যায় আসে না। কারণ আমি এখন এই সাপের সঙ্গে আছি।” মানসিক স্বাস্থ্যের বিষয়টি সংবেদনশীল হওয়ায় নিজের নাম প্রকাশ করতে চাননি তিনি।

গাজা যুদ্ধের দীর্ঘ লড়াই এখনো অনেক ইসরায়েলি সেনার মনে ভয়াবহ ছাপ ফেলে গেছে। যুদ্ধক্ষেত্র থেকে ফেরা হাজারো সেনা আজ মানসিকভাবে বিপর্যস্ত। বাড়ছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যা। অনেকেই বেছে নিচ্ছেন আত্মহননের পথ।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ১১ হাজার সেনা মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছেন। এই সংখ্যা ইসরায়েলের ৮০ বছরের সামরিক ইতিহাসে যুদ্ধে মানসিক আঘাতে আক্রান্ত মোট সৈন্যের এক–তৃতীয়াংশেরও বেশি।

মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুদ্ধের আগে এক দশক ধরে প্রতি বছর গড়ে ১৩ জন সেনা আত্মহত্যা করতেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেই সংখ্যা বেড়ে গেছে—গত বছর আত্মহত্যা করেছেন ২১ জন সেনা। এই হিসেবে দায়িত্বরত সদস্যদের পাশাপাশি রিজার্ভ সেনারাও অন্তর্ভুক্ত। তবে অবসরের পর যারা আত্মহত্যা করেছেন, তারা এই পরিসংখ্যানে নেই।

ইসরায়েলি পার্লামেন্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত আরও ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যদিও তাঁরা বেঁচে গেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপমহাপরিচালক লিমোর লুরিয়া বলেন, “মানসিক আঘাতের প্রভাব এখন সবাই উপলব্ধি করছে। এর চিকিৎসা প্রয়োজন এবং তা সম্ভবও।” তাঁর ভাষায়, “আগের যুদ্ধের আহত সেনারা অনেক সময় সাহায্য নেননি, কিন্তু বর্তমান প্রজন্মের প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা।”

এই সংকট মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ পাঠানো হচ্ছে, চালু হয়েছে হটলাইন ও থেরাপি সেশন। তবু বিশেষজ্ঞদের আশঙ্কা—ইসরায়েল এখনো এত বড় মানসিক স্বাস্থ্য সংকট সামলানোর মতো প্রস্তুত নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগও একে স্বীকার করেছে। তাদের মতে, এই সংকট পুরো জাতীয় স্বাস্থ্যব্যবস্থাকেই প্রভাবিত করছে।

ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট বলেন, “দীর্ঘ যুদ্ধ ও বারবার মোতায়েন সেনাদের মানসিক ভারসাম্য নষ্ট করছে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে না। ভবিষ্যতে এটি দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।”

তিনি আরও বলেন, “যদি সময়মতো চিকিৎসা না দেওয়া হয়, যুদ্ধের মানসিক ভুক্তভোগীরা নিজেদের, পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে উঠতে পারেন।”

অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলা কয়েকজন মনোবিজ্ঞানী জানান, অনেক সেনা যুদ্ধ শেষে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছেন। সম্পর্ক গড়া, মনোযোগ ধরে রাখা, এমনকি স্বাভাবিকভাবে চলাফেরা করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অসহায়ত্ব ও হতাশার অনুভূতি আরও গভীর হচ্ছে।

২৭ বছর বয়সী এক সাবেক রেডিও টেকনিশিয়ান জানান, “গাজার সীমান্তে আমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর থেকে আমি আতঙ্কে থাকতাম, সামান্য শব্দেও ভয়ে কেঁপে উঠতাম। মনে হতো কেউ আমার রাগ, চিৎকার ও অনুভূতির ভলিউম বাড়িয়ে দিয়েছে।”

এই সেনা এখন ‘ব্যাক টু লাইফ’ নামের এক খামারে থেরাপি নিচ্ছেন। খামারটি স্থাপন করেছিলেন আসি নাভে, তাঁর বন্ধু আমির ইয়ারদিনাই (দানি)–এর স্মরণে, যিনি ২০১৪ সালের গাজা যুদ্ধ শেষে দীর্ঘ পিটিএসডিতে ভুগে আত্মহত্যা করেন। এই খামারে আহত সেনারা প্রাণীদের যত্ন নিয়ে ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করেন।

পরামর্শদাতা মনোবিজ্ঞানী গাই ফ্লুম্যান বলেন, “সেনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাগরিক জীবনে মানিয়ে নেওয়া। প্রাণীদের সঙ্গে থাকা তাঁদের মনকে স্থিতিশীল করতে সাহায্য করে।”

৩১ বছর বয়সী এক সাবেক সেনা বলেন, “মনে হতো আমি এখনো যুদ্ধক্ষেত্রেই আছি। আমার শরীর এখানে, কিন্তু মন ওখানে।”
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালক লিমোর লুরিয়া জানান, মানসিক স্বাস্থ্য সমস্যা এখনো সামাজিক কলঙ্ক হিসেবে বিবেচিত। এই কলঙ্ক দূর করতে সচেতনতামূলক প্রচারণা, পুনর্বাসন খামার ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।

৩২ বছর বয়সী এক রিজার্ভ সেনা, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নিহতদের মরদেহ সংগ্রহের দায়িত্বে ছিলেন, বলেন, “আমি যেন সবসময় মৃতদেহের গন্ধ পাই—এমনকি সন্তানের ডায়াপার বদলানোর সময়ও।” তিনি নিজেই একজন থেরাপিস্ট; তাই দ্রুত বুঝতে পারেন এটি পিটিএসডির লক্ষণ। এখন তিনিও অন্য সৈন্যদের সহায়তা করছেন।

তিনি বলেন, “যখন কোনো কমান্ডার নিজেই বলেন, ‘তুমি সাহায্য নিতে পারো’, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এতে ভয় বা সামাজিক কলঙ্ক কমে যায়।”

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/আশিক

এই বিভাগের আরও খবর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’
লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত
মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত
প্রশান্ত মহাসাগরে তিন জাহাজে মার্কিন হামলা, নিহত ৮
প্রশান্ত মহাসাগরে তিন জাহাজে মার্কিন হামলা, নিহত ৮
মেগাভূমিকম্পের সতর্কতা তুলে নিল জাপান
মেগাভূমিকম্পের সতর্কতা তুলে নিল জাপান
সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া
সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া
রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন
রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন
পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান
পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি সাফল্য পেল ইরান
বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প
দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন
দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান
সর্বশেষ খবর
হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৯ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

১৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

১৫ মিনিট আগে | দেশগ্রাম

১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান
১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান

১৫ মিনিট আগে | রাজনীতি

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৯ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন

২২ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

২৩ মিনিট আগে | নগর জীবন

লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’
লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

২৬ মিনিট আগে | জাতীয়

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

২৯ মিনিট আগে | দেশগ্রাম

মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত
মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত

৩১ মিনিট আগে | দেশগ্রাম

কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা
কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

৩৭ মিনিট আগে | ভোটের হাওয়া

লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন
রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন

৪২ মিনিট আগে | কর্পোরেট কর্নার

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

৪৫ মিনিট আগে | ক্যাম্পাস

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি
আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি

৪৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন

৫০ মিনিট আগে | ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ
তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে
বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন
নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

২১ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

২০ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৮ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা
আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

২১ ঘণ্টা আগে | জাতীয়

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ
দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?
চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর