শিরোনাম
প্রকাশ: ১৯:৫৪, মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ১৯:৫৯, মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা আইনসঙ্গত: হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা আইনসঙ্গত: হোয়াইট হাউজ

মাদক বহনের অভিযোগে ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলাকে বৈধ আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এর মধ্য দিয়ে হোয়াইট হাউজ গত সেপ্টেম্বরে অ্যাডমিরাল ফ্র্যাংক ব্র্যাডলির সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইল।

ওই সময় মাদক চোরাচালানের অভিযোগে ভেনেজুয়েলার একটি নৌকা লক্ষ্য করে একাধিক হামলার আদেশ দিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলি।

সোমবার ওই হামলার সাফাই গেয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ওই নৌকায় প্রথম হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যা করতে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছিল হেগসেথের নির্দেশ মেনে, লক্ষ্য ছিল কাউকে জীবিত না রাখা।

রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দ্বিতীয় দফা হামলা চাইতেন না এবং হেগসেথও এমন নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

তবে হোয়াইট হাউজের মুখপাত্র লেভিট সোমবার জানান, ২ সেপ্টেম্বরের হামলার জন্য হেগসেথ আনুষ্ঠানিকভাবে ব্র্যাডলিকে অনুমতি দিয়েছিলেন। তার ভাষায়, “অ্যাডমিরাল ব্র্যাডলি নিজের তার এখতিয়ার ও কর্তৃত্বের মধ্যে থেকেই নৌকা ধ্বংস এবং যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি দূর করতে হামলা পরিচালনা করেছেন।”

তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় আত্মরক্ষার জন্যই আঘাত হানা হয় এবং তা আন্তর্জাতিক যুদ্ধবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার প্রশান্ত উপকূলজুড়ে অন্তত ১৯টি হামলা চালিয়েছে, যাতে ৭৬ জন নিহত হয়েছেন।

আইন বিশেষজ্ঞ ও কিছু রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাও এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, বিপর্যস্ত বা পানিতে ভাসমান মানুষকে আক্রমণ করা নিষিদ্ধ।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক লরা ডিকিনসন বলেন, বেশিরভাগ আইনি মত অনুযায়ী এই হামলাগুলোকে সশস্ত্র সংঘাত হিসেবে ধরা যায় না; ফলে প্রাণঘাতী শক্তি ব্যবহার শেষ অবলম্বন ছাড়া বৈধ নয়।

তার মন্তব্য, “সশস্ত্র সংঘাতের বাইরে হলে এটি হত্যা হিসেবে গণ্য হবে। আর যুদ্ধ পরিস্থিতিতেও বেঁচে থাকা লোকজনকে হত্যা করা যুদ্ধাপরাধ।”

সাবেক সামরিক আইনজীবীদের সংগঠন ‘জ্যাগস ওয়ার্কিং গ্রুপ’ নৌকায় হামলার নির্দেশকে “স্পষ্টত অবৈধ” বলে আখ্যা দিয়েছে।

তাদের মতে, এমন নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই এবং বাস্তবায়ন করলে তা যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে। ওদিকে, হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যাডলিকে “আমেরিকান বীর” বলে সমর্থন জানিয়েছেন।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, সোমবার ট্রাম্প ভেনেজুয়েলাকে ঘিরে চাপ বাড়ানোর কৌশল নিয়েও আলোচনায় বসেন। তিনি সম্ভাব্য সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন।

শনিবার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার আকাশসীমা “সম্পূর্ণভাবে বন্ধ” হিসেবে বিবেচনা করা উচিত, যা কারাকাসে উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি নিকোলাস মাদুরোর সঙ্গে কথা বলেছেন, যদিও কথোপকথনের বিস্তারিত জানাননি।

ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য দায়ী; মাদুরো এ অভিযোগ অস্বীকার করে আসছেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর বিকল্পসহ বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে।

ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক সমাবেশের পর ভেনেজুয়েলা উপকূলে থাকা সন্দেহজনক মাদকবাহী নৌকায় তিন মাস ধরে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেশটিতে সিআইএ–এর গোপন অভিযানেও অনুমোদন দিয়েছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
সিঙ্গাপুরে বন্ধুত্বের নতুন চিত্র : প্রতি ১০ জনে একজনের নেই ঘনিষ্ঠ বন্ধু
সিঙ্গাপুরে বন্ধুত্বের নতুন চিত্র : প্রতি ১০ জনে একজনের নেই ঘনিষ্ঠ বন্ধু
নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৯, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৯, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
ট্রাম্পের শুল্কযুদ্ধ মোকাবেলায় কি করবে ইউরোপ?
ট্রাম্পের শুল্কযুদ্ধ মোকাবেলায় কি করবে ইউরোপ?
সর্বশেষ খবর
প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট
প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

২ সেকেন্ড আগে | জাতীয়

নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার

২ মিনিট আগে | জাতীয়

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

৬ মিনিট আগে | ক্যাম্পাস

শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

৬ মিনিট আগে | ক্যাম্পাস

সরকারি পরিত্যক্ত ভবনে মিলল মরদেহ
সরকারি পরিত্যক্ত ভবনে মিলল মরদেহ

৯ মিনিট আগে | দেশগ্রাম

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১৪ নির্দেশনা
এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১৪ নির্দেশনা

১০ মিনিট আগে | জাতীয়

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২ মিনিট আগে | জাতীয়

বইয়ের অতিরিক্ত চাপ কমিয়ে প্রতিভার বিকাশে জোর দিতে হবে: শিক্ষা উপদেষ্টা
বইয়ের অতিরিক্ত চাপ কমিয়ে প্রতিভার বিকাশে জোর দিতে হবে: শিক্ষা উপদেষ্টা

২৩ মিনিট আগে | জাতীয়

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল
ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল

২৪ মিনিট আগে | রাজনীতি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২৪ মিনিট আগে | ক্যাম্পাস

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি

২৯ মিনিট আগে | দেশগ্রাম

সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী
সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী

৩৪ মিনিট আগে | রাজনীতি

স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের
স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

৪৫ মিনিট আগে | জাতীয়

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

৪৯ মিনিট আগে | নগর জীবন

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৫০ মিনিট আগে | জাতীয়

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬

৫১ মিনিট আগে | জাতীয়

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

৫২ মিনিট আগে | পরবাস

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের

৫৮ মিনিট আগে | শোবিজ

ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা
ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার
সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ
শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা
নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা

১ ঘণ্টা আগে | শোবিজ

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা
গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস

১ ঘণ্টা আগে | নগর জীবন

গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?
গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?

১ ঘণ্টা আগে | জীবন ধারা

মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১ ঘণ্টা আগে | পরবাস

সর্বাধিক পঠিত
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৮ ঘণ্টা আগে | জাতীয়

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

২০ ঘণ্টা আগে | জাতীয়

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

২১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার
স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ
ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি
রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খেলা শেষে কাঁদলেন দিয়াজ
খেলা শেষে কাঁদলেন দিয়াজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়েতে আসা সেই হাতিটি মারা গেছে
বিয়েতে আসা সেই হাতিটি মারা গেছে

২৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা