শিরোনাম
প্রকাশ: ১০:৫০, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ১৪:৩৭, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

ভারতীয় সেনার গতিবিধি পর্যবেক্ষণে সীমান্তে ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন। সম্প্রতি এমন জল্পনা চাউর হয়েছে। এই জল্পনার নেপথ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ। 

প্রতিবেদনে বলা হয়েছে, এসব রোবট দেখে মনে হবে ঠিক যেন রক্ত-মাংসের মানুষ। কথাবার্তা ও হাঁটাচলা এতটাই সাবলীল যে, সাধারণ মানুষের সঙ্গে এর পার্থক্য বোঝার জো নেই! এই অত্যাধুনিক যন্ত্রমানবের সাহায্যে এ বর ভারতীয় সেনার গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে চীন। 

মনুষ্যরূপী রোবটগুলোকে ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা’ বা এলএসিতে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) মোতায়েন করেছে বেইজিং। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিওকে ঘিরেই তুঙ্গে উঠেছে এমন জল্পনা।

চলতি বছরের ২ ডিসেম্বর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভারত-চীন সীমান্তের একটি ভিডিও শেয়ার করেন জুনশিগুয়ানচা নামের এক নেটিজেন। এর কিছুক্ষণের মধ্যেই ৩৩ সেকেন্ডের ক্লিপটি ভাইরাল হয়ে যায়। পোস্টে জুনশিগুয়ানচা লেখেন, ‘‘নির্ভরযোগ্য সূত্র থেকে এই ভিডিও পেয়েছি। এলএসিতে নজরদারি ডিভাইসের সাহায্যে আমাদের বাহিনীর উপর গুপ্তচরবৃত্তি করছে চীন।’’ 

এরপরই সংশ্লিষ্ট ইস্যুতে বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করতে থাকেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ওই ক্লিপে সাদা পোশাক পরিহিত অবস্থায় একটি যন্ত্রমানবকে দুর্গম পাহাড়ি ভূখণ্ডে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিওতে কাউকে হিন্দিতে কথা বলতে শোনা গেছে। তবে সেটা মনুষ্যরূপী রোবটের কণ্ঠস্বর কি না, তা অবশ্য স্পষ্ট নয়। ভিডিওটি প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ এলএসির কোথায় এবং কবে তোলা হয়েছে, তা-ও জানা যায়নি।

নেটিজেনদের একাংশ অবশ্য কথিত চীনা গুপ্তচর রোবটকে বিজ্ঞানভিত্তিক ছায়াছবির অংশ বলে উল্লেখ করেছেন। কারও আবার সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে। তাদের দাবি, অরুণাচল প্রদেশ বা লাদাখের কাছে নিয়মিত টহলের সময় ভারতীয় সৈনিকদের নজরে পড়ে বেইজিংয়ের ওই যন্ত্রমানব। তবে অধিকাংশ সামাজিকমাধ্যম ব্যবহারকারী একে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নির্ভর ভিডিও বলে দাবি করেছেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বছরের নভেম্বরের শেষ সপ্তাহে যন্ত্রমানব নির্মাণে অভূতপূর্ণ সাফল্যের কথা জানিয়ে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ পেতেই বিশ্বজুড়ে শুরু হয় হইচই। ওই ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই এলএসিতে কথিত মনুষ্যরূপী গুপ্তচর রোবটের ভিডিও সামনে আসায় বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ভারতের সাবেক সেনা কর্মকর্তারাও। তাদের দাবি, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা’য় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে দিল্লির আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন।

চীনের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ নভেম্বর যন্ত্রমানবের সফল পরীক্ষা চালায় সাংহাইয়ের সংস্থা ‘অ্যাজিবট’। তাদের তৈরি মনুষ্যরূপী রোবটটি চীনের জিয়াংসু প্রদেশের সুঝোর জিনজি হ্রদ থেকে সাংহাইয়ের বুন্ড পর্যন্ত ১০৬ কিলোমিটার বিরামহীনভাবে ট্রেক করতে পেরেছে বলে জানা গেছে। শুধু তা-ই নয়, একটানা লম্বা রাস্তা পাড়ি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দ্বিপদ যন্ত্রটির নাম উঠে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও।

‘অ্যাজিবট’ জানিয়েছে, তাদের তৈরি মনুষ্যরূপী যন্ত্রমানবটির উচ্চতা ১.৭৫ মিটার (৫.৭৪ ফুট) এবং ওজন প্রায় ৫৫ কিলোগ্রাম। রোবটটিতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে নির্মাণকারী সংস্থা। যন্ত্রমানবটিতে রয়েছে মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংকের লিথিয়াম-আয়ন ব্যাটারি। সেখান থেকেই শক্তি নিয়ে ১০০ কিলোমিটারের বেশি রাস্তা হাঁটতে পেরেছে সেটি।

সাংহাইয়ের ‘অ্যাজিবট’ সংস্থাটি দীর্ঘ দিন ধরেই রোবট তৈরি করে আসছে। কোম্পানির নামেই মনুষ্যরূপী যন্ত্রমানবটির নাম ‘অ্যাজিবট এ২’ রেখেছে তারা। সংশ্লিষ্ট মেশিনে রয়েছে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টম) এবং ইনফ্রারেড ডেপথ ক্যামেরা। প্রথমটি রোবটটিকে পথ দেখিয়ে সুনির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে গেছে। দ্বিতীয়টির সাহায্যে সূর্যের আলো স্থানান্তরিত করে শহুরে বাধাবিপত্তি আয়ত্ত করে নিয়েছে ‘অ্যাজিবট এ২’।

এর আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়্যারের কুচকাওয়াজে রোবট-কুকুর প্রকাশ্যে এনে সারাবিশ্বের নজর কাড়ে চীনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ। একই ধরনের যন্ত্র রয়েছে ভারতীয় সেনার বহরেও। সারমেয়রূপী যন্ত্রগুলোর উপর মেশিনগান বসিয়ে তার থেকে দিব্যি গুলি ছুড়তে পারেন ভারতীয় সৈনিকেরা। এছাড়া নভোচর যন্ত্রমানবী রয়েছে নয়াদিল্লির মহাকাশ গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন’ বা ইসরোর হাতে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, মনুষ্যরূপী সেনা যন্ত্রমানব নির্মাণের থেকে খুব একটা দূরে নেই ভারতও। যদিও কৃত্রিম মেধা প্রযুক্তির নিরিখে নয়াদিল্লির থেকে বেইজিং এগিয়ে আছে বলে স্বীকার করে নিয়েছেন তারা। সাবেক সেনা কর্মকর্তাদের কথায়, যেকোনও জটিল প্রযুক্তিকে বাহিনীতে শামিল করতে সময় লাগে। নভেম্বরের পরীক্ষায় সাফল্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রোবটটিকে পিএলএ-র পক্ষে এলএসির মতো সংবেদনশীল এলাকায় মোতায়েন করা বেশ কঠিন বলেই মনে করছেন তারা।

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পিএলএ-র সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান কর্নেল বি সন্তোষ বাবু-সহ ২০ জন ভারতীয় সৈনিক। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ দেশের বাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয়েছিল ৪০-এর বেশি চীনা সেনাবাহিনী। যদিও সরকারিভাবে কখনওই সে কথা স্বীকার করেনি বেইজিং। ওই ঘটনার প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বিপাক্ষিক সম্পর্ক। ড্রাগনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও হ্রাস টানে নয়াদিল্লি।

গালওয়ান সংঘর্ষের পর উভয়পক্ষই এলএসিতে বিপুল সংখ্যক সৈনিক ও হাতিয়ার মোতায়েন করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে ২০২৩ সালের পর কূটনৈতিক পথে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে উদ্যোগী হয় দু’পক্ষ।

এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ বা এসসিও-র বৈঠকে যোগ দিতে চীন সফরে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। সে সময় সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট।

গালওয়ান সংঘাতের পর ভারত-চীন সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। গত নভেম্বরে ফের তা চালু করা হয়। তবে বিবাদ যে একেবারে মিটে গেছে এমনটা নয়। সম্প্রতি সাংহাই বিমানবন্দরে ট্রানজিটের সময় অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ ওঠে বেইজিংয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ফের কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় দুই প্রতিবেশী দেশ।

দীর্ঘ দিন ধরেই অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। সাংহাই বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় ওই নারীর অভিযোগ, কেন তিনি চীনা পাসপোর্টের জন্য আবেদন করেননি, সে কথা জানতে চান সেখানকার কর্মকর্তারা। অবৈধভাবে অরুণাচল প্রদেশকে দখলে রাখা হয়েছে বলেও ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে শোনা গেছে তাদের।

এই পরিস্থিতিতে এলএসিতে যন্ত্র-রোবট বা কোনও ডিভাইসে ভারতীয় সেনার গতিবিধির উপর গুপ্তচরবৃত্তির খবর নিঃসন্দেহে নয়াদিল্লির কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তবে ভাইরাল ভিডিওটি নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী। ফলে পাল্টা প্রস্তুতি হিসেবে সীমান্তে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানতে আরও অপেক্ষা করতে হবে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, নিউজ অস্ট্রেলিয়া

বিডি প্রতিদিন/একেএ
 
এই বিভাগের আরও খবর
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গাজায় অন্তর্বর্তী ফিলিস্তিনি সরকার গঠন, ট্রাম্পের সমর্থন
গাজায় অন্তর্বর্তী ফিলিস্তিনি সরকার গঠন, ট্রাম্পের সমর্থন
ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির
ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংকট মেটাতে মধ্যস্থতা করতে চান পুতিন
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংকট মেটাতে মধ্যস্থতা করতে চান পুতিন
সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে: ইরানি পুলিশ প্রধান
সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে: ইরানি পুলিশ প্রধান
বিপদই কি আরবদের শেখালো ইরানকে রক্ষা করা ছাড়া ‍উপায় নাই?
বিপদই কি আরবদের শেখালো ইরানকে রক্ষা করা ছাড়া ‍উপায় নাই?
হামাস নির্মূলের হুঁশিয়ারি, ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় দফা ঘোষণা
হামাস নির্মূলের হুঁশিয়ারি, ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় দফা ঘোষণা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি সৌদি বাদশা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি সৌদি বাদশা
আফগানদের সহায়তার অর্থ সহায়তা দিল জাপান
আফগানদের সহায়তার অর্থ সহায়তা দিল জাপান
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ যুদ্ধের পর যে ভয়ংকর সত্য সামনে এলো
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ যুদ্ধের পর যে ভয়ংকর সত্য সামনে এলো
পুতিনকে যে কারণে 'ধন্যবাদ' ইরানি প্রেসিডেন্টের
পুতিনকে যে কারণে 'ধন্যবাদ' ইরানি প্রেসিডেন্টের
মিউনিখ নিরাপত্তা সম্মেলন অংশ নিতে পারছে না তেহরান
মিউনিখ নিরাপত্তা সম্মেলন অংশ নিতে পারছে না তেহরান
সর্বশেষ খবর
রাজধানীতে এক বছরে ৬৪৩ বেওয়ারিশ লাশ
রাজধানীতে এক বছরে ৬৪৩ বেওয়ারিশ লাশ

৪১ মিনিট আগে | জাতীয়

শরিয়তের দৃষ্টিতে দুনিয়াপ্রীতির মাপকাঠি
শরিয়তের দৃষ্টিতে দুনিয়াপ্রীতির মাপকাঠি

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ঘোষণা
ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ঘোষণা

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা তারেক রহমানের
ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা তারেক রহমানের

১ ঘণ্টা আগে | রাজনীতি

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজায় অন্তর্বর্তী ফিলিস্তিনি সরকার গঠন, ট্রাম্পের সমর্থন
গাজায় অন্তর্বর্তী ফিলিস্তিনি সরকার গঠন, ট্রাম্পের সমর্থন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সবার ভিতর প্রত্যেকের থাকা
সবার ভিতর প্রত্যেকের থাকা

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

নির্বাচনে গুজব আতঙ্ক
নির্বাচনে গুজব আতঙ্ক

২ ঘণ্টা আগে | নগর জীবন

ঘর গোছাতে ব্যস্ত বিএনপি প্রার্থীরা
ঘর গোছাতে ব্যস্ত বিএনপি প্রার্থীরা

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেটকে হারিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী
সিলেটকে হারিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের যেসব এলাকায়

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

৩ ঘণ্টা আগে | জাতীয়

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি
খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি

৪ ঘণ্টা আগে | জাতীয়

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা
হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা

৪ ঘণ্টা আগে | জাতীয়

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
ছিনতাইয়ে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির
ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাগতিয়া দরবারে পবিত্র মিরাজুন্নবী (দ.) ও সালানা ওরসে হযরত গাউছুল আজম (রা.) মাহফিল অনুষ্ঠিত
কাগতিয়া দরবারে পবিত্র মিরাজুন্নবী (দ.) ও সালানা ওরসে হযরত গাউছুল আজম (রা.) মাহফিল অনুষ্ঠিত

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

টাঙ্গাইলে বাসে নারীকে ধর্ষণ: চালক ও সহকারীর জবানবন্দি
টাঙ্গাইলে বাসে নারীকে ধর্ষণ: চালক ও সহকারীর জবানবন্দি

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩
যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ডি.নেটের গভর্নিং বডি চেয়ারপারসন হলেন অধ্যাপক হাবিব
ডি.নেটের গভর্নিং বডি চেয়ারপারসন হলেন অধ্যাপক হাবিব

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

মানব পাচারকে কেন্দ্র করে টেকনাফে গোলাগুলি, কিশোরী নিহত
মানব পাচারকে কেন্দ্র করে টেকনাফে গোলাগুলি, কিশোরী নিহত

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোশাক শিল্পে গ্লোবাল ক্যারিয়ারের সুযোগ দিচ্ছে আইএসইউ
পোশাক শিল্পে গ্লোবাল ক্যারিয়ারের সুযোগ দিচ্ছে আইএসইউ

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার রিয়াজ
৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার রিয়াজ

৬ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংকট মেটাতে মধ্যস্থতা করতে চান পুতিন
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংকট মেটাতে মধ্যস্থতা করতে চান পুতিন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চেক প্রতারণায় দণ্ডপ্রাপ্ত শিক্ষিকাকে বরখাস্ত
চেক প্রতারণায় দণ্ডপ্রাপ্ত শিক্ষিকাকে বরখাস্ত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: অর্থ উপদেষ্টা
দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার’
‘পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার’

৬ ঘণ্টা আগে | জাতীয়

সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে: ইরানি পুলিশ প্রধান
সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে: ইরানি পুলিশ প্রধান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
‘স্বাধীন ইরান’ অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে: পাহলভি
‘স্বাধীন ইরান’ অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে: পাহলভি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন
জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ
ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তরায় অগ্নিকাণ্ডে দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬
উত্তরায় অগ্নিকাণ্ডে দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

বাকী ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন
বাকী ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির পতন হলে ঘোরতর বিপদে পড়বে ভারত?
খামেনির পতন হলে ঘোরতর বিপদে পড়বে ভারত?

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

যে চার শর্তে ইরানের সাথে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র
যে চার শর্তে ইরানের সাথে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেসব আসনে লড়বে এনসিপি
যেসব আসনে লড়বে এনসিপি

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ইরানকে হুমকি দিয়েই কি বড় বিপদে পড়লেন ট্রাম্প?
ইরানকে হুমকি দিয়েই কি বড় বিপদে পড়লেন ট্রাম্প?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তরায় ভবনে আগুনের সূত্রপাত যেভাবে
উত্তরায় ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

১১ ঘণ্টা আগে | নগর জীবন

বিপদই কি আরবদের শেখালো ইরানকে রক্ষা করা ছাড়া ‍উপায় নাই?
বিপদই কি আরবদের শেখালো ইরানকে রক্ষা করা ছাড়া ‍উপায় নাই?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১৭ ঘণ্টা আগে | জাতীয়

‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’
‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’

৯ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক

১৩ ঘণ্টা আগে | জাতীয়

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস
যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউস
৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউস

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির
ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ যুদ্ধের পর যে ভয়ংকর সত্য সামনে এলো
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থ যুদ্ধের পর যে ভয়ংকর সত্য সামনে এলো

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জিরা ভেজানো পানি পান করছেন? জেনে নিন কতটা উপকারী
জিরা ভেজানো পানি পান করছেন? জেনে নিন কতটা উপকারী

১৬ ঘণ্টা আগে | জীবন ধারা

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

৯ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

যে আসনগুলোতে লড়বে জামায়াত
যে আসনগুলোতে লড়বে জামায়াত

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

১২ ঘণ্টা আগে | জাতীয়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ, শীর্ষে বাংলাদেশ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ, শীর্ষে বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার’
‘পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার’

৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ আছে: ফিফা প্রেসিডেন্ট
বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ আছে: ফিফা প্রেসিডেন্ট

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক
জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

প্রথম পৃষ্ঠা

টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা
টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা!
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা!

মাঠে ময়দানে

পাঁচ ঝুঁকিতে অর্থনীতি
পাঁচ ঝুঁকিতে অর্থনীতি

পেছনের পৃষ্ঠা

অস্ত্র উদ্ধারে অসহায় পুলিশ
অস্ত্র উদ্ধারে অসহায় পুলিশ

পেছনের পৃষ্ঠা

জোটে উচ্চকক্ষের সমীকরণ
জোটে উচ্চকক্ষের সমীকরণ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সমীকরণে স্বস্তিতে বিএনপি
সমীকরণে স্বস্তিতে বিএনপি

নগর জীবন

লাশের সঙ্গে ২১ দিন বসবাস
লাশের সঙ্গে ২১ দিন বসবাস

প্রথম পৃষ্ঠা

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান
হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

প্রথম পৃষ্ঠা

মাচাদোর দেওয়া নোবেল পদক নিলেন ট্রাম্প
মাচাদোর দেওয়া নোবেল পদক নিলেন ট্রাম্প

প্রথম পৃষ্ঠা

নান্দনিক লিচু চত্বর
নান্দনিক লিচু চত্বর

শনিবারের সকাল

ভারতে বাঙালি শ্রমিককে পিটিয়ে হত্যা, তুলকালাম
ভারতে বাঙালি শ্রমিককে পিটিয়ে হত্যা, তুলকালাম

প্রথম পৃষ্ঠা

রাজশাহীতে শিক্ষা গিলছে কোচিং
রাজশাহীতে শিক্ষা গিলছে কোচিং

নগর জীবন

মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া
মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া

প্রথম পৃষ্ঠা

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত ঘোষণা
ইরানে ৮০০ ফাঁসি স্থগিত ঘোষণা

প্রথম পৃষ্ঠা

খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে
খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে

প্রথম পৃষ্ঠা

যে দেশেই গণভোট হয়েছে সরকার পক্ষ নিয়েছে
যে দেশেই গণভোট হয়েছে সরকার পক্ষ নিয়েছে

প্রথম পৃষ্ঠা

ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ
ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ

প্রথম পৃষ্ঠা

কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

প্রথম পৃষ্ঠা

ডিজিটাল গুজব আতঙ্ক
ডিজিটাল গুজব আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

চালক ও সহকারীর আদালতে জবানবন্দি
চালক ও সহকারীর আদালতে জবানবন্দি

পেছনের পৃষ্ঠা

চেক জালিয়াতি মামলায় দণ্ড, বরখাস্ত
চেক জালিয়াতি মামলায় দণ্ড, বরখাস্ত

দেশগ্রাম

একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রথম পৃষ্ঠা

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

পেছনের পৃষ্ঠা

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

পেছনের পৃষ্ঠা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পেছনের পৃষ্ঠা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খবর

উত্তুরে ল্যাঞ্জাহাঁস এখন বিপদগ্রস্ত
উত্তুরে ল্যাঞ্জাহাঁস এখন বিপদগ্রস্ত

পেছনের পৃষ্ঠা

জীবন্ত ড্রাগনের দেশ কমোডো
জীবন্ত ড্রাগনের দেশ কমোডো

পরিবেশ ও জীবন