শিরোনাম
প্রকাশ: ১৪:০৮, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
কম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে একটি গ্রামীণ সড়কের চেকপোস্টে দাঁড়িয়ে আছেন নরংচাই পুত্তেত। নেভিব্লু পোশাকে ৬০ বছর বয়সী এই কৃষক থেকে গ্রাম নিরাপত্তারক্ষীতে পরিণত হওয়া বৃদ্ধের কাঁধে ঝুলছে একটি রাইফেল।

থাইল্যান্ডের উরিরাম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যাদেরকে স্থানীয় কর্তৃপক্ষ থাই সীমান্তবর্তী গ্রামগুলো রক্ষার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়েছে, তিনি তাদের মধ্যে একজন। 

টানা এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান গোলাবর্ষণে অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে।

দুই দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, আর ঔপনিবেশিক আমলের এই সীমান্ত বিরোধ থেকেই নতুন করে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে।

এই স্বেচ্ছাসেবকরাই এখন কার্যত নিজ নিজ গ্রামের ‘চোখ ও কান’। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে— খালি বাড়ি ঘরের জিনিসপত্র লুটপাট থেকে রক্ষা করা, গবাদিপশুর দেখাশোনা করা ও গ্রামের প্রবেশপথগুলোতে অবস্থিত চেকপোস্টে পাহারা দেওয়া। 

চারদিকে নীরবতা। শুধু শুকনো ধানক্ষেত পেরিয়ে ভেসে আসছে দূরের গোলা ও কামানের গর্জন।

এটি একেবারেই এক ব্যতিক্রমধর্মী সেবা। বিনা পারিশ্রমিকে ও চরম ঝুঁকি নিয়ে এই স্বেচ্ছাসেবকরা গ্রামগুলোকে পাহারা দিয়ে যাচ্ছেন।

নরংচাই এএফপিকে বলেন, ‘আমরা কোনো বেতন বা ভাতা পাই না, তবুও এটা সার্থক।’

তিনি আরও বলেন, ‘অন্তত আমরা আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে পারছি, আর আমরা স্বেচ্ছাসেবকের মন থেকেই এটি করে যাচ্ছি।’

উরিরাম প্রদেশের এক গ্রাম প্রধান কমকাই সিহানাম ২০ সদস্যের একটি দল পরিচালনা করছেন। স্বেচ্ছাসেবকদের এই দল প্রায় ৫০০ বাসিন্দার সম্পত্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

শনিবার এএফপিকে বলেন ৫৫ বছর বয়সী গ্রাম প্রধান কমকাই বলেন, ‘আমি কি ভয় পাই? অবশ্যই পাই।’

এই বয়স্ক বাসিন্দা আরও বলেন, ‘তবুও প্রতিবেশীদের জিনিসপত্র দেখাশোনার জন্য কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

৭ ডিসেম্বর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আড়াই লাখের বেশি থাই নাগরিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং আরও বহু মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

যারা গ্রামে রয়ে গেছেন, তারা দিনে বাংকারে বিশ্রাম নেন এবং রাতে গ্রামে টহল দেন। এই স্বেচ্ছাসেবকরা প্রতিটি বাড়ি, প্রতিটি খামার চেনেন। কে শূকর পালন করে, কোথায় গরুর খোঁয়াড়— এগুলো সবই তারা জানেন। টহলের সময় তারা গরুকে খাবার দেন এবং কুকুরের জন্য পানি ঢালেন। এ জন্য কুকুরগুলোও তাদের চিনে ফেলেছে। স্বেচ্ছাসেবকরা এলে কুকুরগুলো দৌড়ে এসে তাদের অভ্যর্থনা জানায়।

টহলের ফাঁকে নরংচাই ও কমকাই টিনের ছাউনির নিচে অথবা টায়ার ও বালির বস্তা দিয়ে শক্ত করা নতুন বাংকারে বিশ্রাম নেন।

কমকাই বলেন, ‘কারও কাছে চাল বা সবজি থাকলে, তারা তা স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভাগ করে নেয়। দেশের এই অবস্থায় আমরা সবাই মিলে একসঙ্গে টিকে আছি।’ 

গ্রামরক্ষীর দায়িত্ব পালন করতে, তাদেরকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ নিতে হয়েছে। এই প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে— জীবনরক্ষা কৌশল, প্রাথমিক চিকিৎসা, অবিস্ফোরিত গোলা শনাক্তকরণ ও শত্রু মোকাবিলার পদ্ধতি।

কমকাই বলেন, ‘তারা আমাদের দেখিয়েছেন যে একটি গুলি কতদূর যেতে পারে, গোলা কোথায় পড়তে পারে এবং বিস্ফোরণ না হলে তখন কী করতে হবে, তাও আমাদের শিখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই জ্ঞান আমাদের আত্মরক্ষার পাশাপাশি অন্যদের রক্ষা করতেও সাহায্য করে।’

এই প্রশিক্ষণে গোলাগুলির মধ্য দিয়ে নিরাপদে চলাচলের কৌশলও শেখানো হয়েছে।

তিনি বলেন, ‘সবার নিরাপত্তাই আগে।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের দায়িত্ব, আর যাই হোক, এটাই (গ্রাম) আমাদের বাড়ি।’

গ্রাম থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বুরিরামের চ্যাং ইন্টারন্যাশনাল সার্কিট রেসকোর্সে স্থাপিত আশ্রয়কেন্দ্রে নরংচাইয়ের স্ত্রী উথাই পুত্তেত খড়ের চাটাইয়ে বসে উদ্বিগ্নভাবে তার স্বামীর খবরের অপেক্ষা করছেন।

ভিডিও কলে তিনি স্বামীকে জিজ্ঞেস করেন, ‘এখন পরিস্থিতি কেমন? আজ কিছু খেতে পেরেছ?’

গত গ্রীষ্মে সীমান্তে সংঘর্ষের সময়ও প্রথমে নারী, শিশু ও বয়স্কদের সরিয়ে নেওয়া হয়েছিল। পুরুষরা তখনও তাদের বাড়ি ঘর পাহারা দিতে থেকে যান।

চলতি সপ্তাহের গোলাবর্ষণ নরংচাই ও উথাইকে আলাদা করে রেখেছে এবং প্রতিটি নতুন হামলা তাদের বিচ্ছেদ আরও দীর্ঘ করছে।

৫৩ বছর বয়সী উথাই বলেন, ‘জুলাইয়ে আমাকে প্রায় ১৫ দিন আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এখন প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। মানুষ ভাবছে, আমাদেরকে কি মাসের পর মাস, এমনকি এক বছরও এভাবে থাকতে হবে? এটা খুবই হতাশাজনক একটি পরিস্থিতি।’

আরেক আশ্রয়প্রার্থী নাত্তামন পাওয়াপুতো তার স্বামী ও চাচাতো ভাইয়ের খবরের অপেক্ষায় আছেন। তারা অন্য এক সীমান্ত গ্রামে স্বেচ্ছাসেবক পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫২ বছর বয়সী নাত্তামন বলেন, ‘আমি তাদের জন্য খুবই উদ্বিগ্ন। তাদের চিন্তায় আমি ঠিকমতো ঘুমোতে পারি না।’ 

তবে তিনি বলেন, ‘তবুও আমি তাদের নিয়ে গর্বিত।’

জুলাইয়ের মতো এবারও নরংচাই ও তার দল ভারী গোলাবর্ষণের মধ্যেই নিজেদের অবস্থানে রয়ে গেছেন।

তিনি জানেন, যুদ্ধবিরতি হলেও স্বস্তি মিলবে না।

নরংচাই বলেন, ‘এটা শেষ হলেও, আমরা সব সময় সতর্ক থাকব।’ 

তিনি আরও বলেন, ‘শেষবারের সংঘর্ষের পর থেকে বজ্রপাতের শব্দ শুনলেও আমার মনে হয় যেন আবার গোলাবর্ষণ শুরু হয়েছে।’

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান
যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান
শিশু সুরক্ষায় নতুন আইন: সন্তানের কার্যকলাপ নজরদারিতে বাধ্য অভিভাবকরা
শিশু সুরক্ষায় নতুন আইন: সন্তানের কার্যকলাপ নজরদারিতে বাধ্য অভিভাবকরা
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
নিরাপত্তার নিশ্চয়তার নথি ‘প্রস্তুত’, স্বাক্ষর হবে যুদ্ধ শেষে: জেলেনস্কি
নিরাপত্তার নিশ্চয়তার নথি ‘প্রস্তুত’, স্বাক্ষর হবে যুদ্ধ শেষে: জেলেনস্কি
গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই, যুক্তরাষ্ট্র-ডেনমার্ক নিজেরাই সমাধান করুক: পুতিন
গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই, যুক্তরাষ্ট্র-ডেনমার্ক নিজেরাই সমাধান করুক: পুতিন
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
অস্ট্রেলিয়ায় ‘বন্দুকধারীর গুলিতে’ নিহত ৩
অস্ট্রেলিয়ায় ‘বন্দুকধারীর গুলিতে’ নিহত ৩
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স
ইরানে নিহতের ৭৮ শতাংশ খামেনির ‘সমর্থক’, ঢাকায় দূতাবাসের ব্রিফিং
ইরানে নিহতের ৭৮ শতাংশ খামেনির ‘সমর্থক’, ঢাকায় দূতাবাসের ব্রিফিং
সর্বশেষ খবর
সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের

১০ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ
২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ

১২ মিনিট আগে | নগর জীবন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৬ মিনিট আগে | অর্থনীতি

বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২৫ মিনিট আগে | দেশগ্রাম

বিসিএস পরীক্ষা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
বিসিএস পরীক্ষা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২৯ মিনিট আগে | ক্যাম্পাস

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান
জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান

৩৮ মিনিট আগে | জাতীয়

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

১০ দল ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে : নাহিদ
১০ দল ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে : নাহিদ

৫১ মিনিট আগে | ভোটের হাওয়া

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ
সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

৫১ মিনিট আগে | জাতীয়

খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তানের কৌশলে সুপার সিক্সে জিম্বাবুয়ে, বাদ স্কটল্যান্ড
পাকিস্তানের কৌশলে সুপার সিক্সে জিম্বাবুয়ে, বাদ স্কটল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
তিন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড
সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড

১ ঘণ্টা আগে | নগর জীবন

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান
যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিশু সুরক্ষায় নতুন আইন: সন্তানের কার্যকলাপ নজরদারিতে বাধ্য অভিভাবকরা
শিশু সুরক্ষায় নতুন আইন: সন্তানের কার্যকলাপ নজরদারিতে বাধ্য অভিভাবকরা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া ধাক্কা
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া ধাক্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সমঝোতা
ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সমঝোতা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পঞ্চগড় জামায়াত আমিরের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ
পঞ্চগড় জামায়াত আমিরের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

ছুটির দিনেও মিলছে না স্বস্তি, আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও মিলছে না স্বস্তি, আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

২ ঘণ্টা আগে | জাতীয়

মহেশখালীতে ৭৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ
মহেশখালীতে ৭৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে হবে সরস্বতী পূজা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে হবে সরস্বতী পূজা

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

২ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

১৮ ঘণ্টা আগে | জাতীয়

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

২০ ঘণ্টা আগে | জাতীয়

স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…
স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

নতুন পে স্কেল : মরার ওপর খাঁড়ার ঘা
নতুন পে স্কেল : মরার ওপর খাঁড়ার ঘা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি
মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন
প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা
পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা

২২ ঘণ্টা আগে | রাজনীতি

রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া
রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

২২ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

১৬ ঘণ্টা আগে | জাতীয়

চরম বর্ববরতা, ভারতে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার পর মাটিচাপা!
চরম বর্ববরতা, ভারতে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার পর মাটিচাপা!

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল
বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও
বাংলাদেশ না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে: ফয়জুল
‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে: ফয়জুল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার
ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিজেকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প!
নিজেকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প!

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছে যে ১৯ দেশ
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছে যে ১৯ দেশ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের'
'বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের'

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের
ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের

২০ ঘণ্টা আগে | জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান
কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২০ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা
নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
আর্থিক চাপে পড়বে পরবর্তী সরকার
আর্থিক চাপে পড়বে পরবর্তী সরকার

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা
ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে
বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে

প্রথম পৃষ্ঠা

আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না
আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না

প্রথম পৃষ্ঠা

রমজানের আগেই সক্রিয় বাজার সিন্ডিকেট
রমজানের আগেই সক্রিয় বাজার সিন্ডিকেট

প্রথম পৃষ্ঠা

বিরল পরিযায়ী ধলাটুপি লালগির্দি
বিরল পরিযায়ী ধলাটুপি লালগির্দি

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে : সেনাপ্রধান
নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে : সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

স্বেচ্ছায় দেশ ছাড়লে আড়াই হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন
স্বেচ্ছায় দেশ ছাড়লে আড়াই হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন

পেছনের পৃষ্ঠা

ভোটের উৎসবমুখর প্রচার
ভোটের উৎসবমুখর প্রচার

প্রথম পৃষ্ঠা

বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন
বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন

সম্পাদকীয়

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের

পেছনের পৃষ্ঠা

সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রশংসা
সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

প্রথম পৃষ্ঠা

সরস্বতী পূজা আজ
সরস্বতী পূজা আজ

পেছনের পৃষ্ঠা

পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

পেছনের পৃষ্ঠা

ইসিতে চলছে নির্বাচনি কর্মযজ্ঞ
ইসিতে চলছে নির্বাচনি কর্মযজ্ঞ

পেছনের পৃষ্ঠা

নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি
নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

তিন নেতা ও হাদির কবর জিয়ারত করে প্রচারে এনসিপি
তিন নেতা ও হাদির কবর জিয়ারত করে প্রচারে এনসিপি

প্রথম পৃষ্ঠা

নতুন বাংলাদেশ গড়তে মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে
নতুন বাংলাদেশ গড়তে মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে

নগর জীবন

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৩
জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৩

পেছনের পৃষ্ঠা

থাকল সাত কলেজ, হবে নতুন বিশ্ববিদ্যালয়ও
থাকল সাত কলেজ, হবে নতুন বিশ্ববিদ্যালয়ও

পেছনের পৃষ্ঠা

হোঁচট খাচ্ছে দেশ বহুমাত্রিক সমস্যা
হোঁচট খাচ্ছে দেশ বহুমাত্রিক সমস্যা

পেছনের পৃষ্ঠা

‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে সাত মুসলিম দেশ
‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে সাত মুসলিম দেশ

পেছনের পৃষ্ঠা

প্রতিষ্ঠান তালাবদ্ধ লাপাত্তা অভিযুক্তরা
প্রতিষ্ঠান তালাবদ্ধ লাপাত্তা অভিযুক্তরা

পেছনের পৃষ্ঠা

পুতুলের বিয়ে
পুতুলের বিয়ে

ডাংগুলি

মেক্সিকোর এক ‘জলদানব’!
মেক্সিকোর এক ‘জলদানব’!

ডাংগুলি

আবার সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা
আবার সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

পেছনের পৃষ্ঠা

প্রচার আনন্দে দেশ
প্রচার আনন্দে দেশ

নগর জীবন

সবুজ গাঁয়ে
সবুজ গাঁয়ে

সাহিত্য