সরকারবিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ এনে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ আব্বাস আরাকচিসহ দেশটির কর্মকর্তাদের আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়ে সম্মেলন কমিটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সম্মেলনের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার জেরে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে আমন্ত্রণ প্রত্যাহার করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আমন্ত্রণ বজায় থাকবে।
চলতি বছরের নিরাপত্তা বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের সমাবেশ ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, তাদের লক্ষ্য ছিল এমন অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো যারা গুরুত্বপূর্ণ নীতিগত অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তবে তালিকা চূড়ান্ত করার আগে সর্বদা রাজনৈতিক উন্নয়ন বিবেচনা করা হয়েছে।
বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ঘটে যাওয়া ঘটনাগুলির কারণে জার্মানি ইরানি কর্মকর্তাদের আমন্ত্রণের বিরোধীতা করা হয়েছে। যেখানে ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/কামাল