শিরোনাম
প্রকাশ: ১৭:৪২, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ আপডেট: ১৭:৫০, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

আল-জাজিরা বিশ্লেষণ

ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘জয়’ এই বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই তুলে ধরেছেন। তবে বিশ্লেষকদের মতে, ইরান ভেনেজুয়েলার মতো এমন কোনো রাষ্ট্র নয়, যাকে সহজ রাজনৈতিক চাপ বা সীমিত সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে পরাস্ত করা যাবে। রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার প্রশ্নে আদর্শিকভাবে সংগঠিত ও দীর্ঘদিনের সংকটে অভ্যস্ত ইরানি শাসনব্যবস্থার বিরুদ্ধে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামনে কোনো সহজ কিংবা দ্রুত সমাধানের পথ খোলা নেই।

বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানো হলে তেহরান শক্তিশালী ও বহুমাত্রিক পাল্টা জবাব দিতে পারে। ২০২০ সালে শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড কিংবা গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, ভবিষ্যতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তথাকথিত ‘ডিক্যাপিটেশন স্ট্রাইক’ চালালেও শাসনব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। বরং এতে দেশটির অভ্যন্তরে আরও অস্থিরতা তৈরি হতে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে।

স্টিমসন সেন্টারের গবেষক বারবারা স্লাভিন বলেন, ‘সব বিকল্পই বিপজ্জনক। একের পর এক পদক্ষেপের পরিণতি কী হবে, তা অনুমান করা কঠিন। শাসনব্যবস্থা যদি মনে করে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে তারা ভয়াবহ প্রতিক্রিয়া দেখাতে পারে।’

চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ জোরালো হলে ট্রাম্প হুমকি দেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত ও সজ্জিত’। পরবর্তী দুই সপ্তাহে তিনি এই হুমকি বারবার পুনর্ব্যক্ত করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান।

তবে পরে তার বক্তব্যে কিছুটা পরিবর্তন দেখা যায়। ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়ালেও এবং দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকলেও ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলার জবাবেই পাল্টা গুলি চালানো হয়েছে এমন দাবি করেছে তেহরান।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও সংকট শেষ হয়নি। আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এবং ট্রাম্প প্রশাসন সামরিক হস্তক্ষেপের ঝুঁকি পুরোপুরি বাতিল করেনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প অতীতে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি হত্যা, সোলাইমানি হত্যাকাণ্ড কিংবা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মতো পদক্ষেপ নিয়ে গর্ব করেছেন। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও আলোচনায় এসেছে। কিন্তু ইরানের বাস্তবতা ভিন্ন।

কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, ‘এটি ভেনেজুয়েলা নয়। এখানে দ্রুত ও সহজ কোনো সমাধান নেই। কার্যকর পদক্ষেপ নিতে হলে বিপুল সামরিক শক্তি ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি প্রয়োজন।’

আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর বিশ্লেষক নায়সান রাফাতির মতে, যদি ইরান মনে করে যুক্তরাষ্ট্রের কোনো হামলা বৃহত্তর অভিযানের সূচনা, তাহলে তেহরান আরও মরিয়া হয়ে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারে।

কূটনৈতিক পথও আলোচনায় রয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিতকরণ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন প্রত্যাহার করলে কূটনৈতিক সমাধান সম্ভব।

তবে পারসির মতে, যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছে আত্মসমর্পণ চাচ্ছে। তিনি বলেন, ‘লক্ষ্য পুনর্নির্ধারণ ছাড়া কূটনীতি সফল হওয়ার সম্ভাবনা খুব কম।’

সব মিলিয়ে আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক হোক বা কূটনৈতিক ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামনে সহজ কোনো জয়ের পথ নেই।

সূত্র: আল-জাজিরা

বিডি-প্রতিদিন/আশফাক

এই বিভাগের আরও খবর
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
কারাগারে পুতিনবিরোধী নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল : পাঁচ দেশের বিবৃতি
কারাগারে পুতিনবিরোধী নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল : পাঁচ দেশের বিবৃতি
চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প
চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো
ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি
রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি
পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা
পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা
শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত
শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত
তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন
তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন
ইউরোপকে নিরাপত্তার জন্য আরও দায়িত্ব নিতে হবে: উরসুলা
ইউরোপকে নিরাপত্তার জন্য আরও দায়িত্ব নিতে হবে: উরসুলা
‘শ্বাসরোধে এপস্টিনকে হত্যা’, নতুন তদন্তের দাবি
‘শ্বাসরোধে এপস্টিনকে হত্যা’, নতুন তদন্তের দাবি
সর্বশেষ খবর
বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ
সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ

৬ মিনিট আগে | দেশগ্রাম

তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা

১০ মিনিট আগে | জাতীয়

নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?

১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

হাইভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি ভারত-পাকিস্তান
হাইভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি ভারত-পাকিস্তান

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

২৬ মিনিট আগে | দেশগ্রাম

রোহিতকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে বাটলার
রোহিতকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে বাটলার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

কারাগারে পুতিনবিরোধী নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল : পাঁচ দেশের বিবৃতি
কারাগারে পুতিনবিরোধী নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল : পাঁচ দেশের বিবৃতি

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সুনামগঞ্জে বিয়ে নিয়ে বিরোধে প্রবাসী নিহত
সুনামগঞ্জে বিয়ে নিয়ে বিরোধে প্রবাসী নিহত

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

চাঁদপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প
চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আখাউড়ায় পরিবেশ দূষণরোধে শোভাযাত্রা
আখাউড়ায় পরিবেশ দূষণরোধে শোভাযাত্রা

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

বরিশালে তিন বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার
বরিশালে তিন বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার

৪৮ মিনিট আগে | রাজনীতি

বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার
বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

৫৪ মিনিট আগে | জাতীয়

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়
ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেত্রকোনায় সাহিত্য উৎসব
নেত্রকোনায় সাহিত্য উৎসব

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা
নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

১ ঘণ্টা আগে | পর্যটন

নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ
নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম
বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম

১ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর
ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান
বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক
দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক

১ ঘণ্টা আগে | রাজনীতি

বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা
বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’
‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'
'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই কুল হারালেন অলি
দুই কুল হারালেন অলি

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার
যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

৯ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

৬ ঘণ্টা আগে | জাতীয়

মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা
মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'
'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

৪ ঘণ্টা আগে | জাতীয়

২৯৭ আসনের গেজেট প্রকাশ
২৯৭ আসনের গেজেট প্রকাশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

৫ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

৪ ঘণ্টা আগে | জাতীয়

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

৪ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

৫ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত
ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ
ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

৬ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রামে কোন আসনে কে জয়ী
চট্টগ্রামে কোন আসনে কে জয়ী

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ
অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই
সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত
দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত

২৩ ঘণ্টা আগে | পর্যটন

রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী
রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক
ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

৪ ঘণ্টা আগে | জাতীয়

সংসদের চেয়ে গণভোটে বেশি ভোট পড়া নিয়ে যা বললেন আলী রীয়াজ
সংসদের চেয়ে গণভোটে বেশি ভোট পড়া নিয়ে যা বললেন আলী রীয়াজ

৭ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
হারলেন যেসব হেভিওয়েট
হারলেন যেসব হেভিওয়েট

পেছনের পৃষ্ঠা

বিএনপির সাত বিদ্রোহী জয়ী
বিএনপির সাত বিদ্রোহী জয়ী

পেছনের পৃষ্ঠা

জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

পেছনের পৃষ্ঠা

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ
সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ

পেছনের পৃষ্ঠা

চূড়ান্ত ফলে কার কত আসন
চূড়ান্ত ফলে কার কত আসন

প্রথম পৃষ্ঠা

প্রথমবার সংসদে তাঁরা
প্রথমবার সংসদে তাঁরা

পেছনের পৃষ্ঠা

যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ
যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে
চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে

নগর জীবন

রংপুরে জাপার অহংকার চূর্ণ
রংপুরে জাপার অহংকার চূর্ণ

নগর জীবন

নির্বাচন-পরবর্তী সহিংসতা
নির্বাচন-পরবর্তী সহিংসতা

পেছনের পৃষ্ঠা

একটি আসনও পায়নি জাতীয় পার্টি
একটি আসনও পায়নি জাতীয় পার্টি

পেছনের পৃষ্ঠা

শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি
শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি

প্রথম পৃষ্ঠা

হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ
হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ

প্রথম পৃষ্ঠা

দৃষ্টি এখন মন্ত্রিসভায়
দৃষ্টি এখন মন্ত্রিসভায়

প্রথম পৃষ্ঠা

রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত
রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত

প্রথম পৃষ্ঠা

সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের
সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের

পেছনের পৃষ্ঠা

অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস
অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস

পেছনের পৃষ্ঠা

বাসন্তী ভালোবাসার দিন আজ
বাসন্তী ভালোবাসার দিন আজ

পেছনের পৃষ্ঠা

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট
ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট

পেছনের পৃষ্ঠা

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন

প্রথম পৃষ্ঠা

ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে
ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে

পেছনের পৃষ্ঠা

দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য
দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য

পেছনের পৃষ্ঠা

জয়ী হলেন সাত নারী
জয়ী হলেন সাত নারী

পেছনের পৃষ্ঠা

এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে
এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে

প্রথম পৃষ্ঠা

ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

পেছনের পৃষ্ঠা

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য

প্রথম পৃষ্ঠা

চার জেলায় সব আসন জামায়াতের
চার জেলায় সব আসন জামায়াতের

দেশগ্রাম

ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি
ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি

নগর জীবন

রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান
রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি
২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি

মাঠে ময়দানে